বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১০ এপ্রিল ২০২৬ ০৭:৩৯ পি.এম
জামালপুরে ডিবির বড় অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জামালপুরে মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। পৃথক দুটি ঝটিকা অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ মোট ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) দুপুরে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দেওয়ানগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাইয়ূমের নেতৃত্বে একটি চৌকস দল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাইদুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক বহনের কাজে ব্যবহৃত তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত সাইদুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর গ্রামের ফটিক শিকদারের ছেলে।
সদর উপজেলায় হেরোইনসহ গ্রেফতার ৪ একই রাতে ডিবি পুলিশের অপর একটি দল জামালপুর সদর উপজেলার শেরপুর-জামালপুর ব্রিজের ছনকান্দা এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে। এই অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— সদর উপজেলার শেখের ভিটা এলাকার রাশেদ মোশারফ বাবু (৩১), বনপাড়া এলাকার মো. মুন্না (৩২), আফ্রিদী ইসলাম (৩০) এবং আরিফুল ইসলাম রনি (৪২)।
ডিবি-১’র অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাইয়ূম অভিযানের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও জানান, জামালপুর জেলাকে মাদকমুক্ত করতে ডিবির এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ
বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা
ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।
কুড়িগ্রামের রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই অচল প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর
মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ
মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু: নুরুন্দি এলাকায় শোকের ছায়া
মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক
জামালপুরে ডিএসবি কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ সফলভাবে সম্পন্ন
নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি
নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি
নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জামালপুরে ডিবির বড় অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মেলান্দহ ও ইসলামপুর থানা পরিদর্শনে জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিন।
জামালপুরে চড়া দামে সার বিক্রি: দেওয়ানগঞ্জে ৩ ব্যবসায়ীকে জরিমানা
মতলব উত্তরের বিশিষ্ট সমাজসেবক আবু আহমাদ সরকারের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত
জামালপুরের ইসলামপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি অপমানে মৃত্যু?
জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শ্রমিক দল নেতা মানিক
কলমের ছদ্মবেশে মারণাস্ত্র: পুরান ঢাকায় ‘পেন গান’ উদ্ধার, নেপথ্যে বড় চক্র
ভোলার পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা: শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর ডিআইজি-র জোর
মস্তকবিহীন লাশের রহস্য উদঘাটন: খুলনা রেঞ্জ ডিআইজির বিশেষ সম্মাননা পেলেন পিবিআই কর্মকর্তা
জামালপুর থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রী নরসিংদীতে উদ্ধার: র্যাবের ঝটিকা অভিযানে সাফল্য
মাদারীপুরে জ্বালানি ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা: তদারকিতে কঠোর প্রশাসন
ডিএমপি ও পুলিশ সদর দপ্তরে একাধিক কর্মকর্তার বদলি
কৃষি ব্যাংক ছেংগারচর শাখার নতুন ভবন উদ্বোধন: কৃষকদের জন্য বড় সুখবর
ইসলামপুরে নিখোঁজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
রৌমারীতে রহস্যজনক মৃত্যু: পুকুর পাড় থেকে শেরপুরের ব্যক্তির লাশ উদ্ধার
পাথরঘাটায় জলবায়ু সহনশীল কৃষি ও যুবদের অংশগ্রহণ নিশ্চিতকরণে সংলাপ অনুষ্ঠিত
মাদারীপুরে লিফটে আটকা পড়া শিশুসহ ৮ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস