দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৬ ১২:৫৬ এ.এম
চাঁদপুরে শিল্পপতি আবু আহমাদ সরকারের ৪৯তম মৃত্যুবার্ষিকী
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবু আহমাদ সরকারের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ শুক্রবার বাদ জুমা পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসায় মিলাদ মাহফিল, দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।
আবু আহমাদ সরকার ১৯৭৭ সালের ৯ এপ্রিল ইহকাল ত্যাগ করেন। তিনি ছিলেন অত্র অঞ্চলের শিক্ষার প্রসারে এক অনন্য ব্যক্তিত্ব। তার সুযোগ্য সন্তান মাজাকাত হারুন মানিক বর্তমানে দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সংস্কারক। মাজাকাত হারুন মানিক এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান, মানিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ কেমিক্যাল ইমপোর্টার্স ও ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি হাজারীবাগের বিখ্যাত মানিক অ্যান্ড সোহাগ ব্রাদার্স ট্যানারি লিমিটেডের স্বত্বাধিকারী।
মানিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় আবু আহমাদ সরকারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে। মরহুমের প্রতিষ্ঠিত ‘পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসা’ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
আবু আহমাদ সরকার ছিলেন পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলূম মাদ্রাসার মূল স্বপ্নদ্রষ্টা। তার এই দূরদর্শী চিন্তার ফলেই অত্র এলাকার শত শত শিক্ষার্থী ধর্মীয় ও আধুনিক শিক্ষার আলো পাচ্ছে।
আবু আহমাদ সরকারের উত্তরসূরিরা আজও তার আদর্শ লালন করে জনহিতকর কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মাজাকাত হারুন মানিক তার পিতার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রাখছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই দোয়া মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ
বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা
রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি
পবিত্র ঈদ-উল-আযহা: মাদারীপুরে পশুর হাটের ইজারাদারদের সাথে পুলিশ সুপারের গুরুত্বপূর্ণ মতবিনিময়
সানন্দবাড়ী পশুর হাটে মহিষের তাণ্ডব: নিহত ১, আহত ৭
ইসলামপুর রেলওয়ে স্টেশন ২০২৬: ঈদুল আজহা উপলক্ষে ৩টি ক্যাটল ট্রেনে ঢাকা যাচ্ছে ১২০০ গরু
মাদারীপুর ডিবি পুলিশের অভিযান ২০২৬: আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টির ৩ প্রতারক আটক
শিশু রামিসা হত্যার প্রতিবাদে পাথরঘাটায় ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী মানববন্ধন
বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২০২৬: বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে শোকের ছায়া
শিশু রামিসা হত্যাকাণ্ড ২০২৬: জামালপুরে নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২০২৬: ড্রোন হামলায় মাদারীপুরের যুবক সুরুজ কাজী নিহত
জামালপুর নিউজ: মাদারগঞ্জে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
খুলনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু
শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের বিক্ষোভ
শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে শেরপুরে ‘আজকের তারুণ্য’র মানববন্ধন
ফরাজীকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ২৪১১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৩
দিনাজপুরের ফুলবাড়ীতে বালুর গর্তের পানিতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬: বরিশালে যুব উদ্যোক্তাদের অনন্য উদ্যোগ
কাউনিয়ায় মাছ ব্যবসায়ী জসিম হত্যা: অস্ত্রসহ মূলহোতা হৃদয় ওরফে মধু গ্রেফতার
শিবগঞ্জে প্রকাশ্যে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে পরিস্থিতি
নেত্রকোনায় ধান কাটার পাওনা টাকা চাওয়ায় মারধর, শ্রমিকের মৃত্যু
চিলমারীতে মাটিকাটা মোড়ে পুলিশের ঝটিকা অভিযান, লক্ষাধিক টাকার গাঁজাসহ তরুণী আটক!
পরিবেশ রক্ষায় যুবকদের অনন্য উদ্যোগ; বরিশাল বিভাগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা।
মাদারীপুরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, ঘরে মিলল ঝুলন্ত লাশ
এক রাতে সাড়ে ৭ হাজার খাতা মূল্যায়ন! পিরোজপুরে ডিসি অফিসের নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক