মঙ্গলবার ১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

এক রাতে সাড়ে ৭ হাজার খাতা মূল্যায়ন! পিরোজপুরে ডিসি অফিসের নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক

এক রাতে সাড়ে ৭ হাজার খাতা মূল্যায়ন! পিরোজপুরে ডিসি অফিসের নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক এক রাতে সাড়ে ৭ হাজার খাতা মূল্যায়ন! পিরোজপুরে ডিসি অফিসের নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক



এক রাতে সাড়ে ৭ হাজার খাতা মূল্যায়ন! পিরোজপুরে নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক, উঠছে পক্ষপাত ও অনিয়মের অভিযোগ।


পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা ও জনমনে নানা প্রশ্ন। অস্বাভাবিক দ্রুততার সঙ্গে লিখিত পরীক্ষার ফল প্রকাশ ও পরের দিনে মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত ফল ঘোষণাকে ঘিরে উঠেছে স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে গুরুতর সন্দেহ।

জানা গেছে, গত ১৫ মে শুক্রবার অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। এতে অংশ নেন প্রায় সাড়ে ৭ হাজার প্রার্থী। পরদিন ১৬ মে শনিবার সকালেই প্রকাশ করা হয় লিখিত পরীক্ষার ফলাফল। এরপর একই দিন বিকালে নেওয়া হয় ভাইভা এবং সেদিনই চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়।
 

এত বিপুল সংখ্যক পরীক্ষার খাতা মাত্র এক রাতে মূল্যায়ন করে ফল প্রকাশ করা কতটা সম্ভব—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
শিক্ষা সংশ্লিষ্ট অনেকেই বলছেন, স্বাভাবিকভাবে একটি খাতা যাচাই করতে ন্যূনতম কয়েক মিনিট সময় প্রয়োজন। সেই হিসাবে সাড়ে ৭ হাজার খাতা নির্ভুলভাবে মূল্যায়ন করতে একাধিক পরীক্ষক, দীর্ঘ সময় ও সুসংগঠিত প্রক্রিয়া দরকার। ফলে এক রাতেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়াকে অনেকেই “অবাস্তব” বলে মনে করছেন।

এদিকে, নিয়োগপ্রাপ্তদের তালিকা নিয়েও উঠেছে নতুন বিতর্ক। স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে,নিয়োগ পাওয়া ব্যক্তিদের একটি বড় অংশ পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্ট পরিবারের সদস্য।

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সম্ভাব্য আর্থিক লেনদেনের অভিযোগ। অনেকেই প্রশ্ন তুলেছেন, নিয়োগ প্রক্রিয়াটি পূর্বনির্ধারিত ছিল কি না এবং এখানে কোনো ধরনের দুর্নীত প্রভাব খাটানো হয়েছে কিনা?

ভুক্তভোগী কিছু প্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কঠোর পরিশ্রম করে পরীক্ষা দিয়েছি। কিন্তু ফলাফল যেভাবে দ্রুত দেওয়া হয়েছে, তাতে আমাদের মনে হচ্ছে পুরো প্রক্রিয়াটি সুষ্ঠু হয়নি।”
 

এ বিষয়ে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না আসায় জনমনে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে।

সুশীল সমাজ ও স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, সরকারি নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ঘটনায় একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে পুরো নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
 

এদিকে, দ্রুত ফল প্রকাশকে কেউ কেউ প্রশাসনিক দক্ষতা হিসেবে দেখলেও অধিকাংশ মানুষের কাছে এটি একটি প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে বিষয়টি এখন পিরোজপুরের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।


 


এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

আরও খবর

news image

মাদারীপুরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, ঘরে মিলল ঝুলন্ত লাশ

news image

এক রাতে সাড়ে ৭ হাজার খাতা মূল্যায়ন! পিরোজপুরে ডিসি অফিসের নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক

news image

বাবুগঞ্জে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে অবৈধ ইটভাটায় অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, ড্রাম চিমনি ধ্বংস

news image

মেলান্দহে ‘মাদকমুক্ত সমাজ চাই’ স্লোগানে এলাকাবাসীর বিশাল মাদকবিরোধী মানববন্ধন

news image

জামালপুরে কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

news image

জামালপুরের বকশীগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে

news image

প্রবাসীর লাশ টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা খেলেন স্ত্রী; রোমহর্ষক স্বীকারোক্তি

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে ৪ পুরিয়া গাঁজাসহ দুই ব্যক্তি আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

news image

চামড়া শিল্প রক্ষায় বরিশালে বিশেষ প্রস্তুতি: বাণিজ্যমন্ত্রীর সাথে বিসিসি প্রশাসকের মতবিনিময়

news image

বরিশালকে নিরাপদ নগরী গড়তে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: বিএমপি কমিশনার

news image

জামালপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৩ লাখ টাকা জরিমানা

news image

দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা: ভোট ২০ জুন

news image

বরিশাল সিটি কর্পোরেশনে কোরবানির চামড়া ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি ও মত বিনিময় সভা

news image

পাথরঘাটায় সিসিডিবি’র বাজার সংযোগ ও ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

news image

লিবিয়ায় মাফিয়াদের নির্মম নির্যাতন: মাদারীপুরের যুবক তছিরের মৃত্যু, ৪৮ লাখ টাকা দিয়েও বাঁচল না প্রাণ

news image

বরগুনায় সুবিধাবঞ্চিত যুবকদের জন্য কারিগরি দক্ষতা মেলা ও ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত

news image

মাদারগঞ্জে র‍্যাব-প্রশাসনের অ্যাকশন: ৪৬ বস্তা সরকারি চালসহ গুদাম সিলগালা

news image

নান্দিনায় মাদকবিরোধী ঝটিকা অভিযান: হাতেনাতে ৫ মাদকসেবী গ্রেফতার, জেল-জরিমানা

news image

বক্সীগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়িতে তাণ্ডব ও লুটপাট: ভুক্তভোগী পরিবারের মামলা

news image

পাথরঘাটায় নারিকেল গাছ নিয়ে দ্বন্দ্বে ঝরলো প্রাণ, চিকিৎসাধীন অবস্থায় আলম ফিটারের মৃত্যু

news image

জামালপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নৈশপ্রহরী গ্রেপ্তার

news image

শেরপুর পুলিশ লাইন্স একাডেমি পরিদর্শন করলেন নতুন পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম

news image

বগুড়ার শিবগঞ্জে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ডাকাত নিহত

news image

বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: নিরাপত্তা ও অপরাধ দমনে একমত দুই দেশ

news image

দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত পিতা-পুত্র

news image

পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে ‘সবুজ সাথী সম্মাননা’ পেলেন টাইগার জাকির

news image

জামালপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড, প্রধান আসামি খালাস

news image

বরগুনায় কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে কৃষক নিহত, স্কুল ভবনে আতঙ্কে ১৫ ছাত্রী আহত

news image

ডাসারে সরকারি চাল পাচারকালে ট্রাক জব্দ: চাঞ্চল্যকর তথ্য ফাঁস

news image

মতলব উত্তরের বিশিষ্ট ব্যবসায়ী বদু মিজি আর নেই: এলাকায় শোকের ছায়া