সোমবার ২১ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

বরিশালকে নিরাপদ নগরী গড়তে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: বিএমপি কমিশনার

বরিশালকে নিরাপদ নগরী গড়তে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: বিএমপি কমিশনার বরিশালকে নিরাপদ নগরী গড়তে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ আশিক সাঈদ বলেছেন, পুলিশ ও সাংবাদিকদের সম্পর্ক পেশাদারিত্ব এবং পারস্পরিক নির্ভরশীলতার। সমাজ থেকে অপরাধ নির্মূল, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

গতকাল ১৪ মে, ২০২৬ (বৃহস্পতিবার) বিকাল ৩:৩০ ঘটিকায় বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

মতবিনিময় সভায় পুলিশ কমিশনার বিএমপি’র সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা কামনা করেন। তিনি স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ করে বলেন:

"বরিশালকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। এসব অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান 'জিরো টলারেন্স'।"

তিনি আরও উল্লেখ করেন যে, 'প্রো-অ্যাক্টিভ পুলিশিং' কার্যক্রমের মাধ্যমে নগরীর অপরাধপ্রবণতা কমিয়ে আনতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

সভায় উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা, কিশোর গ্যাং কালচার এবং মাদকের বিস্তারসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন। কমিশনার সাংবাদিকদের প্রতিটি পয়েন্ট গুরুত্বসহকারে শোনেন এবং সেসব সমস্যা সমাধানে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

 

 

উক্ত মতবিনিময় সভায় বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন:

  • জনাব মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট)

  • জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর)

  • জনাব মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)

  • জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (উত্তর)

  • জনাব পলাশ কান্তি নাথ, উপ-পুলিশ কমিশনার (ডিবি)

এছাড়াও উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। সভার শেষে কমিশনার মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি অপরাধমুক্ত আধুনিক বরিশাল গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত

news image

জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

news image

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

news image

বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন

news image

দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা

news image

না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ

news image

বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ

news image

মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার

news image

মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন

news image

মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

news image

মতলব উত্তরে বেপরোয়া ট্রলি-লেগুনা সংঘাত: অটোরিকশাকে বাঁচাতে দোকানে ধাক্কা, রক্ষা পেলেন ১৪ যাত্রী

news image

মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী

news image

বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী

news image

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি

news image

বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

news image

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া

news image

বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত

news image

ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

news image

মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর

news image

মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক

news image

বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

news image

ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ

news image

মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা

news image

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

news image

অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর

news image

অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল

news image

রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ

news image

মাদক তরুণ সমাজ ও পরিবারে অশান্তি সৃষ্টি করে: মতলব উত্তরে ওসি কামরুল হাসান

news image

চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা