মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কৃষি

পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে শস্য নিরাপত্তা বীমা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২০ জুলাই ২০২৬ ০৯:৪৯ পি.এম

পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে শস্য নিরাপত্তা বীমা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে শস্য নিরাপত্তা বীমা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

 

সোমবার বরগুনার পাথরঘাটায় কৃষকদের শস্য নিরাপত্তা বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং অধিক সংখ্যক কৃষককে শস্য নিরাপত্তা বীমা সেবার আওতায় আনার লক্ষ্যে ব্র্যাক ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে শস্য নিরাপত্তা বীমা বিষয়ক এক দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার পাথরঘাটা অ্যাডাপ্টেশন ক্লিনিকে আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা এবং কৃষি সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শস্য বীমার গুরুত্ব সম্পর্কে কৃষকদের অবহিত করা, জলবায়ুজনিত প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষয়ক্ষতির ঝুঁকি মোকাবিলায় শস্য বীমার ভূমিকা তুলে ধরা এবং কৃষকদের এ সেবার আওতায় অন্তর্ভুক্ত করতে উদ্বুদ্ধ করা।

 

পাশাপাশি শস্য বীমার সম্প্রসারণ ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকদের সন্তুষ্টি বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তানজিনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের এগ্রিকালচার অ্যান্ড ইন্স্যুরেন্স এর ডিভিশনাল সেক্ট্রর স্পেশালিষ্ট জনাব গাজী জাহিদুল ইসলাম, এক্সটেনশন কর্মকর্তা সাইমুন ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার (দাবি) মো. ইব্রাহিম  খলিল , ব্রাঞ্চ ম্যানেজার (বিসিইউপি) শংকর কুমার বিশ্বাস   এরিয়া ম্যানেজার হাসান ওয়াকিল। এছাড়া প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের প্রজেক্ট অপারেশন ম্যানেজার কৃষিবিদ মোহাম্মদ আসাদুজ্জামান।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কৃষকের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এ পরিস্থিতিতে শস্য বীমা কৃষকদের জন্য একটি কার্যকর আর্থিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। শস্য বীমার মাধ্যমে কৃষক ক্ষতির ঝুঁকি কমিয়ে নতুন করে উৎপাদনে ফিরে আসার সুযোগ পাবেন, যা কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের শস্য নিরাপত্তা  বীমার নিবন্ধন প্রক্রিয়া, বীমার আওতায় প্রাপ্ত সুবিধা, ক্ষতিপূরণ পাওয়ার পদ্ধতি এবং জলবায়ুজনিত দুর্যোগের পর করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান এবং নিজেদের মতামত তুলে ধরেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে শস্য নিরাপত্তা বীমা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

news image

বরিশালে সেচ প্রকল্পের ট্রান্সফরমার ও যন্ত্রপাতি চুরি, ধান চাষের মৌসুমে চরম সংকটে কৃষকরা

news image

বরিশাল বিএম কলেজে 'গ্রীন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন'-এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ২০২৬ সম্পন্ন

news image

বকশীগঞ্জে আধুনিক কৃষি ও পুষ্টিমান নিশ্চিতকরণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

news image

বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

news image

পরিবার বনাম ভালোবাসা: রৌমারীতে কিশোর-কিশোরীর বিচ্ছেদ ও এক না বলা গল্পের সমাপ্তি

news image

মাদারীপুরে জনপ্রিয় বিউটি ব্র্যান্ড White Pearl-এর দ্বিতীয় শোরুম উদ্বোধন

news image

শ্রদ্ধায় ও ভালোবাসায় স্মরণ করা হলো সাংবাদিক শফিক জামান লেবুকে

news image

ইসলামপুর রেলস্টেশনে ভবঘুরে শিশু শ্রাবণের অবিশ্বাস্য জীবনসঙ্গী দুই বেওয়ারিশ কুকুর!

news image

জামালপুরে সমকামী বিয়ের দাবিতে অনড় দুই তরুণী; স্কুলছাত্রীসহ দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ

news image

"এভাবে চলতে পারে না’-প্রতিবাদ সমাবেশের ডাক দিলেন ফরহাদ মজহার"

news image

জামালপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় যুবদের দক্ষতা উন্নয়নে বিষয়ক প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত

news image

কবরের মাঝে লুকিয়ে আছে মহা মূল্যবান সোনা–দানা, হিরা–জহরত

news image

রাজপথের সাহসী সৈনিক ইশরাক - নুসরাত এর বাগদান সম্পন্ন

news image

 একটি বিশেষ গুরুত্বপূর্ন সতর্কতা বাণী!

news image

প্রত্যন্ত গ্রামের মেয়ে তাসলিমার  অদম্য তরুণী হয়ে ওঠার গল্প 

news image

পাথরঘাটার নাচনাপাড়ায় ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারণে এলাকাবাসীর সীমাহীন ভোগান্তি 

news image

শেরপুরে সাপের কামড়ে ওঝার মুত্যু

news image

জামালপুরের সরিষাবাড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মুত্যু

news image

লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়।

news image

লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়

news image

লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়