মোঃ রেজাউল করিম, মাদারীপুর প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৬ ০৩:২৯ পি.এম
মাদারীপুরে জনপ্রিয় বিউটি ব্র্যান্ড White Pearl-এর দ্বিতীয় শোরুম উদ্বোধন
মাদারীপুরের রূপচর্চা প্রেমীদের জন্য সুখবর নিয়ে যাত্রা শুরু করলো ঢাকার জনপ্রিয় বিউটি ব্র্যান্ড শপ White Pearl-এর দ্বিতীয় শাখা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাদারীপুরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “White Pearl–2” শোরুমটির শুভ উদ্বোধন করা হয়েছে।
নতুন এই শোরুম উদ্বোধন উপলক্ষে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার ব্যক্তিত্ব হাবিব মাসুদ। এছাড়াও মাদারীপুরের স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উল্লেখযোগ্য সংখ্যক নারী উদ্যোক্তা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিব মাসুদ বলেন, "মাদারীপুরের মতো একটি ক্রমবর্ধমান শহরে 'হোয়াইট পার্ল'-এর মতো মানসম্মত ব্র্যান্ডের উপস্থিতি প্রশংসনীয়। এটি কেবল নারীদের সাজসজ্জার চাহিদাই পূরণ করবে না, বরং উন্নত সেবা ও গুণগত পণ্যের নিশ্চয়তা দিবে।" অন্যান্য বক্তারা আশা প্রকাশ করেন যে, এই শোরুমটি মাদারীপুরের রূপচর্চা প্রেমী নারীদের জন্য আধুনিক ও বিশ্বস্ত কসমেটিকস সংগ্রহের একটি নির্ভরযোগ্য গন্তব্য হয়ে উঠবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ঢাকার ব্যাপক সফলতার পর মাদারীপুরবাসীর দোরগোড়ায় আসল এবং মানসম্মত রূপচর্চা পণ্য পৌঁছে দিতেই এই নতুন শাখা খোলা হয়েছে। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর আগত অতিথিদের সাথে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আধুনিক ইন্টেরিয়র এবং দেশি-বিদেশি নামী ব্র্যান্ডের সমাহারে সাজানো এই শোরুমটি উদ্বোধনের দিন থেকেই স্থানীয় ক্রেতাদের মাঝে ব্যাপক কৌতূহল ও সাড়া জাগিয়েছে।
পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে শস্য নিরাপত্তা বীমা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বরিশালে সেচ প্রকল্পের ট্রান্সফরমার ও যন্ত্রপাতি চুরি, ধান চাষের মৌসুমে চরম সংকটে কৃষকরা
বরিশাল বিএম কলেজে 'গ্রীন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন'-এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ২০২৬ সম্পন্ন
বকশীগঞ্জে আধুনিক কৃষি ও পুষ্টিমান নিশ্চিতকরণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
পরিবার বনাম ভালোবাসা: রৌমারীতে কিশোর-কিশোরীর বিচ্ছেদ ও এক না বলা গল্পের সমাপ্তি
মাদারীপুরে জনপ্রিয় বিউটি ব্র্যান্ড White Pearl-এর দ্বিতীয় শোরুম উদ্বোধন
শ্রদ্ধায় ও ভালোবাসায় স্মরণ করা হলো সাংবাদিক শফিক জামান লেবুকে
ইসলামপুর রেলস্টেশনে ভবঘুরে শিশু শ্রাবণের অবিশ্বাস্য জীবনসঙ্গী দুই বেওয়ারিশ কুকুর!
জামালপুরে সমকামী বিয়ের দাবিতে অনড় দুই তরুণী; স্কুলছাত্রীসহ দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ
"এভাবে চলতে পারে না’-প্রতিবাদ সমাবেশের ডাক দিলেন ফরহাদ মজহার"
জামালপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
পাথরঘাটায় যুবদের দক্ষতা উন্নয়নে বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কবরের মাঝে লুকিয়ে আছে মহা মূল্যবান সোনা–দানা, হিরা–জহরত
রাজপথের সাহসী সৈনিক ইশরাক - নুসরাত এর বাগদান সম্পন্ন
একটি বিশেষ গুরুত্বপূর্ন সতর্কতা বাণী!
প্রত্যন্ত গ্রামের মেয়ে তাসলিমার অদম্য তরুণী হয়ে ওঠার গল্প
পাথরঘাটার নাচনাপাড়ায় ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারণে এলাকাবাসীর সীমাহীন ভোগান্তি
শেরপুরে সাপের কামড়ে ওঝার মুত্যু
জামালপুরের সরিষাবাড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মুত্যু
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়।
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়