শক্রবার ৩১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কৃষি

পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ৩০ জুলাই ২০২৬ ০৭:৩৫ পি.এম

পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত


জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, টেকসই জীবিকা উন্নয়ন এবং পরিবেশবান্ধব মৎস্যচাষ সম্প্রসারণের লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় ১১৩ টি পুকুরে বিনামূল্যে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

বুধবার (২৯ জুলাই) বেলা ১১ টার দিকে রয়্যাল ড্যানিশ এম্বাসির অর্থায়নে ব্র্যাকের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রাম -এর রেইন ফর লাইফ প্রকল্পের উদ্যোগে পাথরঘাটা সদর ইউনিয়নের উত্তর হাড়িটানা মোল্লাবাড়ি মসজিদসংলগ্ন একটি কৃষকের পুকুরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক।

 

এ সময় অন্যান্যের মধ্যে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, হাঁড়িটানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কুমার মিত্র, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল বারী শিকদার, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও জলবায়ু গবেষক শফিকুল ইসলাম খোকন এবং ব্র্যাকের রেইন ফর লাইফ প্রকল্পের অপারেশন ম্যানেজার কৃষিবিদ মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জলবায়ু-সহনশীল মাছের চাষ এখন সময়ের দাবি। সঠিক প্রজাতি নির্বাচন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে উৎপাদন বৃদ্ধি ও টেকসই মৎস্যচাষ সম্ভব।” তিনি এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান পাশাপাশি মৎস্যচাষিদের সরকারি প্রযুক্তিগত পরামর্শ গ্রহণের আহ্বান জানান।

 

শফিকুল ইসলাম খোকন বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে জলবায়ু-সহনশীল মৎস্যচাষ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের আয় বৃদ্ধি এবং বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করবে।” তিনি স্থানীয় মৎস্যচাষিদের এ ধরনের উদ্যোগে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

 

ব্র্যাকের রেইন ফর লাইফ প্রকল্পের অপারেশন ম্যানেজার কৃষিবিদ মো. আসাদুজ্জামান বলেন, “এই উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, টেকসই মৎস্যচাষের প্রসার এবং স্থানীয় জলাশয়ের কার্যকর ব্যবহার নিশ্চিত করা হবে। এর ফলে মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু-সহনশীল জীবিকা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” 

 

তিনি আরও বলেন, রেইন ফর লাইফ -এর সহযোগিতায় পাথরঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১ শত ১৩ টি নির্বাচিত কৃষকের পুকুরে, যার মোট আয়তন প্রায় ৪২ বিঘা, বিভিন্ন প্রজাতির জলবায়ু সহনশীল মাছের চার লক্ষাধিক পোনা অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১ লক্ষ ৯ হাজার ৮ শত টি মনোসেক্স তেলাপিয়া, ২ লক্ষ ৬০ হাজার ৪ শত টি নোনা টেংরা এবং ২৪ হাজার ২ শত টি তারা বাইমের পোনা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত

news image

পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে শস্য নিরাপত্তা বীমা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

news image

বরিশালে সেচ প্রকল্পের ট্রান্সফরমার ও যন্ত্রপাতি চুরি, ধান চাষের মৌসুমে চরম সংকটে কৃষকরা

news image

বরিশাল বিএম কলেজে 'গ্রীন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন'-এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ২০২৬ সম্পন্ন

news image

বকশীগঞ্জে আধুনিক কৃষি ও পুষ্টিমান নিশ্চিতকরণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

news image

বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

news image

পরিবার বনাম ভালোবাসা: রৌমারীতে কিশোর-কিশোরীর বিচ্ছেদ ও এক না বলা গল্পের সমাপ্তি

news image

মাদারীপুরে জনপ্রিয় বিউটি ব্র্যান্ড White Pearl-এর দ্বিতীয় শোরুম উদ্বোধন

news image

শ্রদ্ধায় ও ভালোবাসায় স্মরণ করা হলো সাংবাদিক শফিক জামান লেবুকে

news image

ইসলামপুর রেলস্টেশনে ভবঘুরে শিশু শ্রাবণের অবিশ্বাস্য জীবনসঙ্গী দুই বেওয়ারিশ কুকুর!

news image

জামালপুরে সমকামী বিয়ের দাবিতে অনড় দুই তরুণী; স্কুলছাত্রীসহ দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ

news image

"এভাবে চলতে পারে না’-প্রতিবাদ সমাবেশের ডাক দিলেন ফরহাদ মজহার"

news image

জামালপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় যুবদের দক্ষতা উন্নয়নে বিষয়ক প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত

news image

কবরের মাঝে লুকিয়ে আছে মহা মূল্যবান সোনা–দানা, হিরা–জহরত

news image

রাজপথের সাহসী সৈনিক ইশরাক - নুসরাত এর বাগদান সম্পন্ন

news image

 একটি বিশেষ গুরুত্বপূর্ন সতর্কতা বাণী!

news image

প্রত্যন্ত গ্রামের মেয়ে তাসলিমার  অদম্য তরুণী হয়ে ওঠার গল্প 

news image

পাথরঘাটার নাচনাপাড়ায় ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারণে এলাকাবাসীর সীমাহীন ভোগান্তি 

news image

শেরপুরে সাপের কামড়ে ওঝার মুত্যু

news image

জামালপুরের সরিষাবাড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মুত্যু

news image

লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়।

news image

লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়

news image

লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়