মোহাম্মদ আহসান হাবিব; স্টাফ রিপোর্টার ২৪ নভেম্বার ২০২৫ ০৫:৩১ এ.এম
"এভাবে চলতে পারে না’-প্রতিবাদ সমাবেশের ডাক দিলেন ফরহাদ মজহার"
বিশিষ্ট লেখক, কবি, দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, বিখ্যাত পালাকার ও বয়াতি মহারাজ আবুল সরকারের মুক্তি এবং মানিকগঞ্জে ভক্তদের ওপর বর্বর হামলার প্রতিবাদে আজ সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাধুগুরুভক্ত ও অলি–আওলিয়া আশেকান পরিষদ’ এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। তিনি সবাইকে সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানাতে আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) সকালে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি লিখেছেন, যারা মহান আল্লাহতায়ালার কোরআনের নির্দেশ অনুযায়ী গায়েবে ঈমান এনেছেন; যারা নাফসের লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ কিংবা অন্যকে ক্ষতি করার বাসনা থেকে মুক্ত; যারা জ্ঞান, প্রজ্ঞা ও রাসুলের মাধ্যমে নাজিল হওয়া ওহিকেই নশ্বর জীবনের একমাত্র পথনির্দেশ বলে মেনে নেন, এই সমাবেশ তাদের সবার জন্য।
এ ছাড়া যারা বুদ্ধি, বিবেক ও মানবিকতার শক্তিতে সমাজকে এগিয়ে নিয়ে যান-ধর্ম-বিশ্বাস নির্বিশেষে-এই প্রতিবাদ সমাবেশ তাদের জন্যও উন্মুক্ত। আশা করা হচ্ছে, সবাই উপস্থিত থেকে সমাবেশ ও সরকারের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচিকে সফল করবেন।
ফরহাদ মজহার আরো জানান, এই সভা থেকে পরবর্তী কর্মপরিকল্পনাও ঘোষণা করা হবে। দীর্ঘদিন ধরে তারা মাজার ভাঙার বিরুদ্ধে সংগ্রাম করছেন এবং বাংলাদেশে ভক্তি, আশেকানি ও পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে মতবিরোধের শান্তিপূর্ণ সমাধান প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
কিন্তু দুঃখজনকভাবে সরকার তাদের এই প্রতিবাদে গুরুত্ব দিচ্ছে না, যা আর চলতে পারে না।
তিনি বলেন, মহারাজ আবুল সরকার ‘মাজার ভাঙা’-বিরোধী আন্দোলন ও জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর মাজারকে গণপরিসর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একজন অগ্রণী ভূমিকা পালন করেছেন। প্রতিটি সমাবেশে তিনি পাশে ছিলেন। তাকে গ্রেফতারের পর আইনশৃঙ্খলা বাহিনীকে মামলা না দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
কেউ তার কথায় কষ্ট পেয়ে থাকলে সংগঠনের পক্ষ থেকে ক্ষমাও চাওয়া হয়। কিন্তু তারপরও তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়, যা অত্যন্ত হতাশাজনক।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ মানিকগঞ্জে বাউলদের যেভাবে মারধর করা হয়েছে এবং প্রাণভয়ে যেভাবে তাদের পুকুরে ঝাঁপ দিতে বাধ্য করা হয়েছে, এতে আন্তর্জাতিক পরিসরে উপদেষ্টা সরকারের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক দ্বন্দ্ব সমাধানের ক্ষেত্রে আলোচনার বদলে আইন ও দমননীতির পথ বেছে নেওয়াই এই পরিস্থিতির জন্য দায়ী। সংঘাত বা আইন কখনই সামাজিক বিরোধ মেটানোর একমাত্র উপায় হতে পারে না।
শেষে তিনি আবারও সবাইকে প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
বকশীগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন: পুকুরে পোনা মাছ অবমুক্ত
দেওয়ানগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত: পোনা অবমুক্তকরণ ও সম্মাননা প্রদান
জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু।
পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত
পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে শস্য নিরাপত্তা বীমা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বরিশালে সেচ প্রকল্পের ট্রান্সফরমার ও যন্ত্রপাতি চুরি, ধান চাষের মৌসুমে চরম সংকটে কৃষকরা
বরিশাল বিএম কলেজে 'গ্রীন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন'-এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ২০২৬ সম্পন্ন
বকশীগঞ্জে আধুনিক কৃষি ও পুষ্টিমান নিশ্চিতকরণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
পরিবার বনাম ভালোবাসা: রৌমারীতে কিশোর-কিশোরীর বিচ্ছেদ ও এক না বলা গল্পের সমাপ্তি
মাদারীপুরে জনপ্রিয় বিউটি ব্র্যান্ড White Pearl-এর দ্বিতীয় শোরুম উদ্বোধন
শ্রদ্ধায় ও ভালোবাসায় স্মরণ করা হলো সাংবাদিক শফিক জামান লেবুকে
ইসলামপুর রেলস্টেশনে ভবঘুরে শিশু শ্রাবণের অবিশ্বাস্য জীবনসঙ্গী দুই বেওয়ারিশ কুকুর!
জামালপুরে সমকামী বিয়ের দাবিতে অনড় দুই তরুণী; স্কুলছাত্রীসহ দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ
"এভাবে চলতে পারে না’-প্রতিবাদ সমাবেশের ডাক দিলেন ফরহাদ মজহার"
জামালপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
পাথরঘাটায় যুবদের দক্ষতা উন্নয়নে বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কবরের মাঝে লুকিয়ে আছে মহা মূল্যবান সোনা–দানা, হিরা–জহরত
রাজপথের সাহসী সৈনিক ইশরাক - নুসরাত এর বাগদান সম্পন্ন
একটি বিশেষ গুরুত্বপূর্ন সতর্কতা বাণী!
প্রত্যন্ত গ্রামের মেয়ে তাসলিমার অদম্য তরুণী হয়ে ওঠার গল্প
পাথরঘাটার নাচনাপাড়ায় ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারণে এলাকাবাসীর সীমাহীন ভোগান্তি
শেরপুরে সাপের কামড়ে ওঝার মুত্যু
জামালপুরের সরিষাবাড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মুত্যু
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়।
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়
লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়