শনিবার ০১ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কৃষি

জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু।

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ৩১ জুলাই ২০২৬ ০৯:২৬ পি.এম

জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু। জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু।

 

জামালপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। 'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। 

৩০ জুলাই বৃহস্পতিবার সকালে শহরের ফৌজদারি মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও স্মারক বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

 

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

 

প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, বৃক্ষমেলার আয়োজনটা হলো মানুষকে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা। আরেকটি দিক আছে। আমরা যারা বৃক্ষ লাগাই, গাছ লাগাই অনেকে হয়তো বাজার থেকে গাছ এনে লাগালাম কিন্তু গাছটা কিভাবে লাগাতে হয়, পরিচর্যা করা, এ বিষয়গুলো আমরা জানি না। এই মেলাতে আসলে আপনি কিন্তু স্টল থেকে সেই বিষয়গুলো জানার একটি সুযোগ আপনার আছে।

 

আপনি যেকোনো স্টলে গিয়ে যদি জিজ্ঞাসা করেন যে, আমি গাছ লাগাতে চাই কিভাবে লাগাবো, কিভাবে পরিচর্যা করব। সার্বিক বিষয়গুলো আপনাকে এখান থেকে দিকনির্দেশনা দেওয়া হবে, পরামর্শ দেওয়া হবে। কাজেই আমি মনে করি যে মেলার ব্যাপারে আরও আমাদের প্রচারণা বাড়ানো দরকার। 

 

আমি জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। উনি একটু আগেই বলছিলেন যে প্রত্যেকটা স্কুলে নোটিশ দেওয়া যে স্কুলের ছেলে-মেয়েরা যাতে এই মেলাতে আসে এবং স্টলগুলো পরিভ্রমণ করে। বৃক্ষরোপণের বিষয়ে তারা জানার সুযোগ পায়। আমি মনে করি এটি সুন্দর পরামর্শ। এ বিষয়টি কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

 

আর আরেকটি বিষয় আমি আপনার জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করবো যিনি নার্সারি সমিতির সভাপতি মহোদয় এখানে আবেদন করেছেন যে মেলাটি সাত দিনের জায়গায় যদি আর একটু বাড়ানো যায়, ১০ দিন করা যায়। এটা আসলে যত প্রচারণা বাড়বে, মানুষ যখন যত বেশি এখানে আসবে আমাদের লক্ষ্য তত বেশি বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।

 

মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান হিসেবে যে আমাদের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন তার মধ্যে অন্যতম একটি প্রস্তাবনা ছিল এই বৃক্ষরোপণ। একটি টার্গেট করা এবং প্রধানমন্ত্রী হিসেবে উনি সেই টার্গেট নির্ধারণ করেছেন। সেই টার্গেট অনুযায়ী সারাদেশে বৃক্ষরোপণ চলছে।

 

জামালপুরে সহকারী বন সংরক্ষক সাদিকুল ইসলাম খানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, ডাক্তার মোবারসিরা, কাজী কৃষি উপকরণ নার্সারীর স্বত্বাধিকারী সুজন কাজী প্রমুখ।

আলোচনা সভা শেষে মেলা প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন অতিথিবৃন্দ।

মেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শনী ও বিক্রির জন্য ৩৫ টি স্টল রয়েছে বলে জানান মেলা কর্তৃপক্ষ।

প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ বৃক্ষমেলার কার্যক্রম চলমান থাকবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু।

news image

পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত

news image

পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে শস্য নিরাপত্তা বীমা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

news image

বরিশালে সেচ প্রকল্পের ট্রান্সফরমার ও যন্ত্রপাতি চুরি, ধান চাষের মৌসুমে চরম সংকটে কৃষকরা

news image

বরিশাল বিএম কলেজে 'গ্রীন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন'-এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ২০২৬ সম্পন্ন

news image

বকশীগঞ্জে আধুনিক কৃষি ও পুষ্টিমান নিশ্চিতকরণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

news image

বকশীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

news image

পরিবার বনাম ভালোবাসা: রৌমারীতে কিশোর-কিশোরীর বিচ্ছেদ ও এক না বলা গল্পের সমাপ্তি

news image

মাদারীপুরে জনপ্রিয় বিউটি ব্র্যান্ড White Pearl-এর দ্বিতীয় শোরুম উদ্বোধন

news image

শ্রদ্ধায় ও ভালোবাসায় স্মরণ করা হলো সাংবাদিক শফিক জামান লেবুকে

news image

ইসলামপুর রেলস্টেশনে ভবঘুরে শিশু শ্রাবণের অবিশ্বাস্য জীবনসঙ্গী দুই বেওয়ারিশ কুকুর!

news image

জামালপুরে সমকামী বিয়ের দাবিতে অনড় দুই তরুণী; স্কুলছাত্রীসহ দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ

news image

"এভাবে চলতে পারে না’-প্রতিবাদ সমাবেশের ডাক দিলেন ফরহাদ মজহার"

news image

জামালপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় যুবদের দক্ষতা উন্নয়নে বিষয়ক প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত

news image

কবরের মাঝে লুকিয়ে আছে মহা মূল্যবান সোনা–দানা, হিরা–জহরত

news image

রাজপথের সাহসী সৈনিক ইশরাক - নুসরাত এর বাগদান সম্পন্ন

news image

 একটি বিশেষ গুরুত্বপূর্ন সতর্কতা বাণী!

news image

প্রত্যন্ত গ্রামের মেয়ে তাসলিমার  অদম্য তরুণী হয়ে ওঠার গল্প 

news image

পাথরঘাটার নাচনাপাড়ায় ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারণে এলাকাবাসীর সীমাহীন ভোগান্তি 

news image

শেরপুরে সাপের কামড়ে ওঝার মুত্যু

news image

জামালপুরের সরিষাবাড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মুত্যু

news image

লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়।

news image

লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়

news image

লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বন্ধুত্বের ইতি টানা হয়