মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২৯ আগষ্ট ২০২৬ ০৭:৪১ পি.এম
ইসলামপুরে পাটের বাম্পার ফলন ও রেকর্ড দাম: খরচ বাড়লেও কৃষকের মুখে হাসি
মাঠজুড়ে সবুজের সমারোহ শেষে ইসলামপুরে হাটে হাটে এখন সোনালি আঁশের ঝলক। প্রতিকূলতা কাটিয়ে পাটের বাম্পার ফলন এবং বাজারে কাঙ্ক্ষিত দাম পাওয়ায় জামালপুরের ইসলামপুর উপজেলার পাটচাষিদের মুখে এখন স্বস্তির হাসি। গত বছরের তুলনায় এবার মণপ্রতি ১হাজার২০০ থেকে ১হাজার৬০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে পাট।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ইসলামপুরে ৭,৯৮৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শের পাশাপাশি উন্নতমানের পাট বীজ ও সার সরবরাহ করায় এবার ফলন বেশ ভালো হয়েছে। তাছাড়া, সময়মতো পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় এবার খাল-বিল ও জলাশয়ে পর্যাপ্ত পানি ছিল। ফলে গত বছরের মতো এবার পাট জাগ দেওয়া নিয়ে কৃষকদের কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি।
বর্তমানে ইসলামপুরের হাটগুলোতে ভালো মানের প্রতি মণ পাট ৪ হাজর২০০ থেকে ৪ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত বছর মৌসুমের শুরুতে ছিল মাত্র ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৯০০ টাকা।
আব্দুল সামাদ, ফিরোজ খান লোহানী ও হাফিজ কৃষক জানান, এই আনন্দের মাঝেও কিছুটা চিন্তার রেখা রয়েছে কৃষকদের কপালে। সার,বীজ এবং বিশেষ করে শ্রমিক খরচ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে।
মোরাদুজ্জামান মোরাদ ও মোতালেব কৃষক জানান,গত বছর দৈনিক শ্রমিক মজুরি ৭০০ টাকা থাকলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮০০ থেকে ৯০০ টাকায়। ফলে প্রতি মণ পাট উৎপাদনে এখন প্রায় ২,৮০০ থেকে ৩,০০০ টাকা খরচ হচ্ছে।
উৎপাদন ও শ্রমিক খরচ বাড়লেও হাটে কাঙ্ক্ষিত দাম পাওয়ায় সব হিসাব-নিকাশ শেষে লাভের মুখ দেখছেন সাধারণ চাষিরা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে কয়েক মাসের পরিশ্রমের উপযুক্ত দাম পেয়ে বর্তমানে বেশ আনন্দে দিন কাটাচ্ছেন ইসলামপুরের পাটচাষিরা।
ইসলামপুরে পাটের বাম্পার ফলন ও রেকর্ড দাম: খরচ বাড়লেও কৃষকের মুখে হাসি
"ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পাঁয়তারা; শহীদের রক্তের সাথে বেইমানি: বরিশালে তেল-গ্যাস রক্ষা কমিটির সমাবেশ"
বরগুনায় এনএসএস’র কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত
বিষখালী নদীতে ইলিশের তীব্র সংকট: বরগুনার বেতাগীতে জেলেদের চরম দুর্দশা
মাদারগঞ্জে এনআরবিসি ব্যাংকের উদ্যোগে 'ক্যাশলেস বাংলাদেশ' ক্যাম্পেইন অনুষ্ঠিত
আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে পুলিশ সুপারের সার্বিক নিরাপত্তা পরিদর্শন
আন্তর্জাতিক পাট এক্সপো আয়োজন ও যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত পররাষ্ট্র ও পাট মন্ত্রণালয়ের
বিসিসি-র ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, প্রধান অতিথি এমপি জাহান্দার আলী
জামালপুরে সড়ক দূঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
দেওয়ানগঞ্জে ৭৭০ পরিবারের ভাগ্যবদল: ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
বরগুনার পাথরঘাটায় মৎস্য সম্পদ ও সুনীল অর্থনীতি রক্ষায় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ
অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ
বরগুনার পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে ১২০ জনের মাঝে জলবায়ু-সহনশীল হাঁস বিতরণ
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ!
জামালপুরে আরডিএস-এর ১৬ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু