শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২৫ জুন ২০২৬ ১০:১৭ পি.এম
বরগুনার পাথরঘাটায় মৎস্য সম্পদ ও সুনীল অর্থনীতি রক্ষায় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ
পাথরঘাটায় সামুদ্রিক আবাসস্থল সংরক্ষণ, ব্লু ইকোনমি ও মৎস্য ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় উপকূলীয় অঞ্চলের সামুদ্রিক আবাসস্থল সংরক্ষণ, সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি) সম্ভাবনা এবং মৎস্য ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে দুই টি ব্যাচ দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ ও ২৫ জুন পাথরঘাটা অফিসার্স ক্লাবের প্রশিক্ষণ কক্ষে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) বাস্তবায়িত ‘ফিশনেট প্রজেক্ট’-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় পাথরঘাটা উপজেলার ২ টি ইনফরমাল কমিউনিটি বেজড অর্গানাইজেশন (সিবিও)-এর সদস্য ও ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ফিশনেট প্রজেক্টের টেকনিক্যাল অফিসার (লিগ্যাল অ্যান্ড অ্যাডভোকেসি) মো. আরিফুর রহমান এবং টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) কানাই লাল দাস। তারা উপকূলীয় মৎস্য ব্যবসাকে টেকসই ও পরিবেশবান্ধব করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
দিনব্যাপী কর্মশালার মূল কারিগরি সেশন পরিচালনা করেন ফিশনেট প্রজেক্টের প্রজেক্ট অফিসার (মেরিন প্রটেকশন) মো. আরাফাত রহমান। তিনি সামুদ্রিক মৎস্য ব্যবসা ব্যবস্থাপনা, সুনীল অর্থনীতির অপার সম্ভাবনা, সামুদ্রিক আবাসস্থল ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় ব্যবসায়ী ও অংশীজনদের দায়িত্ব ও ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণে ক্ষতিকর মৎস্য আহরণ রোধ, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব মৎস্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, এ দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে তারা সামুদ্রিক মৎস্য ব্যবসার আধুনিক ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করেছেন, যা ভবিষ্যতে তাদের ব্যবসায়িক ও সামাজিক কার্যক্রম পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সিএনআরএসের ফিশনেট প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জনাব সুবোধ কুমার বিশ্বাস, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃনিজাম উদ্দিন এবং মোঃদেলোয়ার হোসেন।
উল্লেখ্য, ফিশনেট প্রকল্পটি ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর আর্থিক সহযোগিতায় এবং কনসোর্টিয়াম লিড সংস্থা উত্তরণের নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে।
বরগুনার পাথরঘাটায় মৎস্য সম্পদ ও সুনীল অর্থনীতি রক্ষায় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ
অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ
বরগুনার পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে ১২০ জনের মাঝে জলবায়ু-সহনশীল হাঁস বিতরণ
দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ!
জামালপুরে আরডিএস-এর ১৬ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু