শক্রবার ০৭ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

বরগুনার পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে ১২০ জনের মাঝে জলবায়ু-সহনশীল হাঁস বিতরণ

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ১৭ জুন ২০২৬ ০৯:১৮ পি.এম

বরগুনার পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে ১২০ জনের মাঝে জলবায়ু-সহনশীল হাঁস বিতরণ বরগুনার পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে ১২০ জনের মাঝে জলবায়ু-সহনশীল হাঁস বিতরণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত করতে বরগুনার পাথরঘাটা উপজেলায় ১২০ জন প্রকল্প অংশগ্রহণকারীর মাঝে জলবায়ু-সহনশীল হাঁস বিতরণ করেছে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় বাস্তবায়িত রেইন ফর লাইফ প্রকল্প।

 

বুধবার (১৭ জুন) ব্র্যাকের পাথরঘাটা প্রকল্প কার্যালয়ে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রতিনিধি ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) গাজী কামাল উদ্দিন।

 অনুষ্ঠানে ১২০ জন উপকারভোগীর প্রত্যেককে ২০টি করে জলবায়ু-সহনশীল হাঁস বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে জানানো হয়, এ উদ্যোগের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় দরিদ্র ও প্রান্তিক পরিবারের জন্য বিকল্প ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং হাঁস পালনের মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধি করা।

হাঁস বিতরণের পাশাপাশি অংশগ্রহণকারীদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস পালন, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং পরিচর্যা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়, যাতে তারা দীর্ঘমেয়াদে সফলভাবে হাঁস পালন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।

 

উপকারভোগী ফাতেমা আক্তার বলেন, “ব্র্যাকের কাছ থেকে ২০টি হাঁস পেয়ে আমি খুবই আনন্দিত। এই হাঁসগুলো পালন করে পরিবারের আয় বাড়ানোর পাশাপাশি সন্তানদের পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণ করতে পারব। এছাড়া জলবায়ুজনিত দুর্যোগের সময় হাঁস পালন থেকে অর্জিত আয় আমাদের পরিবারের জন্য সহায়ক হবে। ব্র্যাকের এই সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

প্রধান অতিথি গাজী কামাল উদ্দিন বলেন, “উপকূলীয় অঞ্চলে জলবায়ু-সহনশীল হাঁস পালন একটি লাভজনক ও কার্যকর উদ্যোগ। যথাযথ পরিচর্যা এবং প্রশিক্ষণের মাধ্যমে এই উদ্যোগ অংশগ্রহণকারীদের আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আসাদুজ্জামান, প্রজেক্ট অপারেশন ম্যানেজার; হুমায়ূন আহমেদ, সেক্টর স্পেশালিস্ট; এবং ব্র্যাকের রেইন ফর লাইফ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।

 

উল্লেখ্য, ব্র্যাকের রেইন ফর লাইফ প্রকল্প বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিতভাবে পানি নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং প্রকৃতিভিত্তিক সমাধান  বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই জীবিকা উন্নয়নে কাজ করে যাচ্ছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মাদারগঞ্জে এনআরবিসি ব্যাংকের উদ্যোগে 'ক্যাশলেস বাংলাদেশ' ক্যাম্পেইন অনুষ্ঠিত

news image

আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে পুলিশ সুপারের সার্বিক নিরাপত্তা পরিদর্শন

news image

আন্তর্জাতিক পাট এক্সপো আয়োজন ও যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত পররাষ্ট্র ও পাট মন্ত্রণালয়ের

news image

বিসিসি-র ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, প্রধান অতিথি এমপি জাহান্দার আলী

news image

জামালপুরে সড়ক দূঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

news image

দেওয়ানগঞ্জে ৭৭০ পরিবারের ভাগ্যবদল: ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

news image

বরগুনার পাথরঘাটায় মৎস্য সম্পদ ও সুনীল অর্থনীতি রক্ষায় ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ

news image

অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ

news image

বরগুনার পাথরঘাটায় ব্র্যাকের উদ্যোগে ১২০ জনের মাঝে জলবায়ু-সহনশীল হাঁস বিতরণ

news image

দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

news image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ!

news image

জামালপুরে আরডিএস-এর ১৬ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু