মল্লিক এম.আই বুলবুল সোহেল, পাথরঘাটা প্রতিনিধি ১৫ অক্টোবার ২০২৬ ০৯:০৩ পি.এম
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত: র্যালি, কুইজ ও পুরস্কার বিতরণ
বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে র্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা
‘ক্ষুধামুক্ত বিশ্ব গড়ি, অপচয় বন্ধ করি’ এ স্লোগান সামনে রেখে বরগুনায় বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বরগুনার পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এনজিও সংগ্রামের SMART (Sustainable Microenterprise and Resilient Transformation) প্রকল্পের উদ্যোগে Youth Engagement কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগ্রামের উপপরিচালক চৌধুরী মোঃ মঈন। এতে সভাপতিত্ব করেন, মোঃ ইদ্রিস উর রহমান পুলিশ লাইন কেজি স্কুলের প্রধান শিক্ষক। অনুষ্ঠান সঞ্চালনা করেন SMART প্রকল্পের ব্যবস্থাপক মো. আল মামুন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং পুলিশ লাইন কেজি স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে খাদ্যের অপচয় রোধ, পুষ্টিকর খাবার গ্রহণ এবং ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় খাদ্য ও পুষ্টির গুরুত্ব, সুষম খাদ্য গ্রহণ, নিরাপদ খাদ্যাভ্যাস এবং খাদ্যের অপচয় রোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের মধ্যে খাদ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, সুস্থ ও সবল জীবন গঠনে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। একই সঙ্গে খাদ্যের অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে খাদ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা গড়ে তোলা গেলে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানটির আয়োজক ছিল সোনার বাংলা পরিবেশ ক্লাব। বাস্তবায়নে ছিল সংগ্রাম এবং সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
অনুষ্ঠানে ‘পুষ্টিমান খাদ্য খাই, সুস্থ-সবল জীবন চাই’ এবং ‘Good Food, Good Mood’ এ স্লোগানের মাধ্যমে পুষ্টিকর খাবার গ্রহণ ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত: র্যালি, কুইজ ও পুরস্কার বিতরণ
বকশীগঞ্জে বিপুল পরিমাণ জাল ডলারসহ ২ জন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ
বরিশালে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে মহানগর বিএনপির মতবিনিময়
দেওয়ানগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
পাথরঘাটায় সাগরে মৎস্য আহরণ ও মৎস্যযান নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ: জলবায়ু তহবিল ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: ৩ মাসব্যাপী ডেঙ্গু বিরোধী অভিযান ঘোষণা
শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়
শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি
সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন
জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা
‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন
বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন
এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
বরিশালে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা
জুলাই শহীদ দিবস ২০২৬: বরিশালের আমতলার মোড়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ
জুলাই শহীদ দিবস ২০২৬: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা