বৃহস্পতিবার ০৬ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার ০৫ আগষ্ট ২০২৬ ১০:৫৩ পি.এম

বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বরগুনার বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নুসরাত জাহান, বেতাগী থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ, বেতাগী উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না এবং বেতাগী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আমিন মোর্শেদ রুহুল আমিন।

 

এ সময় জুলাই যোদ্ধা মুহ. ফোরকান হোসেন (গ্রাম: দক্ষিণ বড় মোকামিয়া) বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণের কারণে তাঁর নামে দায়ের হওয়া মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রকৃত জুলাই যোদ্ধাদের সম্মান ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
 

জুলাই যোদ্ধা রবিউল হাসান (ডিসির হাট, বেতাগী উপজেলা), আমিরুল হাং (উত্তর করুনা) ও মো. শাহাদাত (রানীপুর) জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রেখে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
 

এ সময় জুলাই যোদ্ধা মো. লিটনের ভাই বসির মাতুব্বর আবেগঘন বক্তব্যে বলেন, “আজ জুলাই যোদ্ধা পরিবারের পরিচয় দিতে অনেক সময় সংকোচ বোধ করতে হয়। যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন ও আন্দোলনে অংশ নিয়েছেন, তাঁদের এবং তাঁদের পরিবারের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।”
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত এবং জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

news image

বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

news image

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে  জেলা বিএনপির  সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত 

news image

জামালপুরে  জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়

news image

শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি

news image

সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন

news image

জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা

news image

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন

news image

বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন

news image

এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ

news image

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

news image

বরিশালে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

news image

জুলাই শহীদ দিবস ২০২৬: বরিশালের আমতলার মোড়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

news image

জুলাই শহীদ দিবস ২০২৬: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

news image

শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

news image

মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

news image

চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন

news image

বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!

news image

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন!

news image

গৌরনদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ, মাদারীপুরজুড়ে উৎসবের আমেজ

news image

মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

news image

‘রাজনীতি ক্ষমতা ভোগের নয়, ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া’: বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষ্যে প্রস্তুতি সভা: উপস্থিত মজিবর রহমান সরোয়ার ও জহির উদ্দিন স্বপন

news image

জামালপুরে নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে ​পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

news image

বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অনন্য বাজেট, অংশ নিয়েছে বিরোধী দলও: নূরুল ইসলাম মনি