মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার ১২ সেপ্টেম্বার ২০২৬ ০৮:১৮ পি.এম
সারাদেশে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস এবং ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত একটি বিশেষ সমাবেশে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এই কার্যক্রমের সূচনা ঘোষণা করেন। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সারাদেশে একযোগে পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, "ডেঙ্গু কেবল কোনো নির্দিষ্ট শহর বা অঞ্চলের সমস্যা নয়, এটি এখন একটি জাতীয় স্বাস্থ্য সংকট। শুধু সরকারি উদ্যোগে এই মশার প্রজনন পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। প্রতিটি নাগরিককে নিজ নিজ আঙিনা ও বাসাবাড়ি পরিষ্কার রাখতে হবে। পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমেই আমরা আমাদের পরিবার ও দেশকে এই মারাত্মক রোগ থেকে মুক্ত রাখতে পারি।"
তিন মাসব্যাপী এই মহা-অভিযানের আওতায় সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ লেভেলে সমন্বিতভাবে এডিস মশার প্রজননস্থল সনাক্তকরণ ও তা ধ্বংস করার কাজ চালানো হবে। এর পাশাপাশি জমে থাকা স্থির পানি নিষ্কাশন, আধুনিক মশক নিধন ওষুধ স্প্রে করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে যুক্ত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও জনবহুল এলাকাগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পরিদর্শক দল সক্রিয় থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণাালয়ের প্রতিনিধি, ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসক এবং নানা স্তরের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী নিজেই পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রতীকী সূচনায় অংশ নেন।
অভিযান চলাকালীন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা তাদের বাসা-বাড়ি, ফুলের টব, ছাদে বা আশপাশে ৩ দিনের বেশি পানি জমে থাকতে না দেন। যেকোনো স্থান বা ড্রেনে পানি জমে থাকলে অবিলম্বে তা পরিষ্কার করতে অথবা স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে। দেশব্যাপী শুরু হওয়া এই সর্বাত্মক উদ্যোগের মাধ্যমে দেশের ডেঙ্গু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: ৩ মাসব্যাপী ডেঙ্গু বিরোধী অভিযান ঘোষণা
শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়
শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি
সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন
জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা
‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন
বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন
এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
বরিশালে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা
জুলাই শহীদ দিবস ২০২৬: বরিশালের আমতলার মোড়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ
জুলাই শহীদ দিবস ২০২৬: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি
মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন
বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন!
গৌরনদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ, মাদারীপুরজুড়ে উৎসবের আমেজ
মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত