মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ১৭ অক্টোবার ২০২৬ ০৭:২৩ পি.এম
বরিশাল দুর্গাপূজা নিরাপত্তা: ৭৫টি পূজামণ্ডপ পরিদর্শন ও বিশেষ নজরদারি এসআরবি-৮ এর
বরিশালে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর এসআরবি-৮, পরিদর্শন ৭৫ পূজামণ্ডপ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।
এরই অংশ হিসেবে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ৪৬টি এবং এর বাইরে ৪৪টিসহ মোট ৯০টি পূজামণ্ডপের মধ্যে ইতোমধ্যে ৭৫টি পরিদর্শন করেছে ব্যাটালিয়নটি।
নিরাপত্তা কার্যক্রমের আওতায় পূজামণ্ডপের সিসিটিভি ব্যবস্থা তদারকি, সাদা পোশাকে ও ইউনিফর্মে নজরদারি, বডি-অন ক্যামেরা ব্যবহার এবং বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম।
শ্রী শ্রী শংকর মঠ মন্দির পরিদর্শন শেষে এক মিডিয়া ব্রিফিংয়ে এসআরবি-৮, বরিশালের অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ব্যাটালিয়নের অন্যতম দায়িত্ব। পূজাকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সদস্যরা সতর্ক রয়েছেন।
এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব না ছড়ানোর অনুরোধ করা হয়।
জরুরি প্রয়োজনে এসআরবি-৮-এর কন্ট্রোল রুমের ০১৭৭৭-৭১০৮৯৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
জামালপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতকরণে মণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার
বরিশালের প্রধান প্রধান দুর্গোৎসব মণ্ডপ ঘুরে দেখলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৪ জেলেকে জরিমানা, জাল জব্দ ও এতিমখানায় মাছ বিতরণ
বরিশাল দুর্গাপূজা নিরাপত্তা: ৭৫টি পূজামণ্ডপ পরিদর্শন ও বিশেষ নজরদারি এসআরবি-৮ এর
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত: র্যালি, কুইজ ও পুরস্কার বিতরণ
বকশীগঞ্জে বিপুল পরিমাণ জাল ডলারসহ ২ জন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ
বরিশালে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে মহানগর বিএনপির মতবিনিময়
দেওয়ানগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
পাথরঘাটায় সাগরে মৎস্য আহরণ ও মৎস্যযান নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ: জলবায়ু তহবিল ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: ৩ মাসব্যাপী ডেঙ্গু বিরোধী অভিযান ঘোষণা
শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়
শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি
সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন
জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা
‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন
বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন
এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ