শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২২ অক্টোবার ২০২৬ ১০:০১ পি.এম
পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ
পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ ’—এই প্রত্যয়কে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। তালতলা বাসস্ট্যান্ড চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবু সাইদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্বেচ্ছাসেবক ও নিসচা সদস্যেরা অংশ নেন। পাথরঘাটা আবু সাইদ চত্বরে জাতীয় নিরাপদ সড়ক দিবসের সমাবেশে বক্তব্য রাখেন সমাজকর্মী মেহেদী সিকদার, সাংবাদিক ও কলামিষ্ট শফিকুল ইসলাম খোকন, সমাজসেবী নিয়াজ মোর্শেদ এছাড়া আরও বক্তব্য দেন নিসচা পাথরঘাটা উপজেলা শাখার উপদেষ্টা বদিউজ্জামাল সাহেদ, সাধারণ সম্পাদক রিয়াজ প্রমুখ৷
কর্মসূচিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা কমাতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে চালক, যাত্রী, পথচারীসহ সবার সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং সড়কে পারস্পরিক দায়িত্ববোধ নিশ্চিত করার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।
তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও পঙ্গুত্ব রোধে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।
জাতীয় নিরাপদ সড়ক দিবসের এ কর্মসূচির মাধ্যমে পাথরঘাটায় নিরাপদ সড়ক গড়ে তোলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত সচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়।
পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ
বরিশালের ঐতিহ্যবাহী তিনমঠ পূজামণ্ডপ পরিদর্শনে বিসিসি প্রশাসক, নির্বিঘ্ন উদযাপনের আশ্বাস
যমুনা নদীতে ইলিশ শিকার: দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ৭ দিনের কারাদণ্ড
দুর্গাপূজায় ঝালকাঠির ১৫৯ পূজামণ্ডপে এসআরবি-৮-এর বিশেষ নিরাপত্তা ও টহল
জামালপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতকরণে মণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার
বরিশালের প্রধান প্রধান দুর্গোৎসব মণ্ডপ ঘুরে দেখলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৪ জেলেকে জরিমানা, জাল জব্দ ও এতিমখানায় মাছ বিতরণ
বরিশাল দুর্গাপূজা নিরাপত্তা: ৭৫টি পূজামণ্ডপ পরিদর্শন ও বিশেষ নজরদারি এসআরবি-৮ এর
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত: র্যালি, কুইজ ও পুরস্কার বিতরণ
বকশীগঞ্জে বিপুল পরিমাণ জাল ডলারসহ ২ জন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ
বরিশালে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে মহানগর বিএনপির মতবিনিময়
দেওয়ানগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
পাথরঘাটায় সাগরে মৎস্য আহরণ ও মৎস্যযান নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ: জলবায়ু তহবিল ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: ৩ মাসব্যাপী ডেঙ্গু বিরোধী অভিযান ঘোষণা
শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়
শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি
সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন
জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা