শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ১৪ নভেম্বার ২০২৬ ১০:০৯ পি.এম
জলবায়ু সংকট মোকাবিলায় পাথরঘাটায় তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত
জলবায়ু সংকট মোকাবিলায় পাথরঘাটায় তরুণদের ধর্মঘাট, দূষণমুক্ত পৃথিবীর আহ্বান
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলা, পরিবেশদূষণ রোধ এবং প্রকৃতির সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বরগুনার পাথরঘাটায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক (জলবায়ু ধর্মঘট) পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাথরঘাটা ইয়ুথ হাবের আয়োজনে এবং গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে পাথরঘাটা কলেজের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে শেষ হয়। পরে সেখানে জলবায়ু ধর্মঘট ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সবার দৃষ্টি আকর্ষণ করে র্যালির নেতৃত্ব দেয় প্রতীকী পৃথিবী। পৃথিবীর প্রতীকী সাজে অংশ নেন পরিবেশ কর্মী, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন। তার শরীরের এক পাশে ছিল পরিবেশদূষণের প্রতীক হিসেবে প্লাস্টিক বর্জ্য, অন্য পাশে তুলে ধরা হয় একটি সুন্দর, সবুজ ও দূষণমুক্ত পৃথিবীর প্রতিচ্ছবি। এর মাধ্যমে পরিবেশদূষণের ভয়াবহতা এবং বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ কর্মসূচিতে পাংখুরী যুব ফাউন্ডেশনের একঝাক তরুণ তরুণী অংশ গ্রহণ করে। এর পাশাপাশি নবধারা যুব সংঘ, একতা যুব সংঘ, স্বপ্নচারী যুব সংঘ এবং তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার সদস্যরা অংশগ্রহণ নেন।
এ সময় বক্তব্য দেন সমাজকর্মী মেহেদী সিকদার, উন্নয়নকর্মী বদিউজ্জামান সাহেদ, ব্র্যাক এনজিওর পাথরঘাটা সমন্বয়কারী আসাদুজ্জামান, তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার সভাপতি শোয়েব তাসিন, এনএসএসের প্রোজেক্ট অফিসার মাহমুদা, ফেলো আখিরুজ্জামান সবুজ, পাংখুরী যুব ফাউন্ডেশনের সভাপতি জাকির হোসেন নাইম ও যুগ্ম-সাধারণ সম্পাদক নিপা সাহা প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় তুলনামূলকভাবে কম হলেও এর ভয়াবহ প্রভাবের শিকার হচ্ছে দেশের উপকূলীয় জনগোষ্ঠী। বিশেষ করে পাথরঘাটার মতো উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা ও পরিবেশগত ঝুঁকি মানুষের জীবন-জীবিকাকে প্রতিনিয়ত কঠিন করে তুলছে। জলবায়ু সংকট মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন কার্যকর উদ্যোগ ও বাস্তবায়ন।
তারা আরও বলেন, পরিবেশ রক্ষা কেবল কোনো ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। প্লাস্টিক দূষণ বন্ধ, বৃক্ষরোপণ, নদী ও জলাশয় রক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে তরুণদের আরও সোচ্চার হতে হবে।
জলবায়ু সংকট মোকাবিলায় পাথরঘাটায় তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত
বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বকশীগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ
বরিশালের ঐতিহ্যবাহী তিনমঠ পূজামণ্ডপ পরিদর্শনে বিসিসি প্রশাসক, নির্বিঘ্ন উদযাপনের আশ্বাস
যমুনা নদীতে ইলিশ শিকার: দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ৭ দিনের কারাদণ্ড
দুর্গাপূজায় ঝালকাঠির ১৫৯ পূজামণ্ডপে এসআরবি-৮-এর বিশেষ নিরাপত্তা ও টহল
জামালপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতকরণে মণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার
বরিশালের প্রধান প্রধান দুর্গোৎসব মণ্ডপ ঘুরে দেখলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৪ জেলেকে জরিমানা, জাল জব্দ ও এতিমখানায় মাছ বিতরণ
বরিশাল দুর্গাপূজা নিরাপত্তা: ৭৫টি পূজামণ্ডপ পরিদর্শন ও বিশেষ নজরদারি এসআরবি-৮ এর
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত: র্যালি, কুইজ ও পুরস্কার বিতরণ
বকশীগঞ্জে বিপুল পরিমাণ জাল ডলারসহ ২ জন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ
বরিশালে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে মহানগর বিএনপির মতবিনিময়
দেওয়ানগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
পাথরঘাটায় সাগরে মৎস্য আহরণ ও মৎস্যযান নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ: জলবায়ু তহবিল ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: ৩ মাসব্যাপী ডেঙ্গু বিরোধী অভিযান ঘোষণা
শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত