বৃহস্পতিবার ১৯ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আবহাওয়া ও জলবায়ু

জলবায়ু ন্যায্যতার দাবিতে বলেশ্বর নদীর পাড়ে বরগুনার পাথরঘাটায় তিন শতাধিক নারীর মানববন্ধন

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ১৫ নভেম্বার ২০২৬ ০৯:১৭ পি.এম

জলবায়ু ন্যায্যতার দাবিতে বলেশ্বর নদীর পাড়ে বরগুনার পাথরঘাটায় তিন শতাধিক নারীর মানববন্ধন জলবায়ু ন্যায্যতার দাবিতে বলেশ্বর নদীর পাড়ে বরগুনার পাথরঘাটায় তিন শতাধিক নারীর মানববন্ধন

জলবায়ু ন্যায্যতার দাবিতে বলেশ্বর নদীর পাড়ে তিন শতাধিক নারী


জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ জীবন নিশ্চিতের দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করেছেন তিন শতাধিক নারী। 

রোববার (১৫ নভেম্বর) দুপুরে বলেশ্বর নদীর পাড়ে উপজেলার রুহিতার বালুর মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

পাথরঘাটা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন। এ সময় তাঁরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীদের কণ্ঠে উঠে আসে—‘প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, জলবায়ু ন্যায্যতাই হোক সমাধান’, ‘টেকসই বেড়িবাঁধ চাই, নিরাপদ জীবন চাই’, ‘সবুজ পৃথিবী সবার অধিকার, মানবে না আর জলবায়ু অবিচার’, ‘কার্বন কমাও, সবুজ বাড়াও, জলবায়ু ন্যায্যতা ফিরিয়ে দাও’ এবং ‘প্রকৃতি ধ্বংস বন্ধ হোক, জলবায়ু ন্যায্যতায় জাগুক লোক’।প

 

মানববন্ধনে বক্তব্য দেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম, সমাজসেবক মেহেদী শিকদার, সোহাগ আকন এবং উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনসহ অন্যরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব উপকূলীয় জনপদের মানুষের জীবন-জীবিকা, বসতভিটা ও প্রাকৃতিক পরিবেশকে প্রতিনিয়ত ঝুঁকির মুখে ফেলছে। বিশেষ করে উপকূলের নারীরা নানা ধরনের সংকট ও প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন। তাই উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং নিরাপদ জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে হবে।

 

 কপ-৩১ জলবায়ু সম্মেলনে উপকূলীয় জনগোষ্ঠীর এসব দাবি ও সংকট আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন থেকে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, প্রকৃতি ও পরিবেশ রক্ষা এবং উপকূলীয় মানুষের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ কামনা করা হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

পাথরঘাটায় জলবায়ুসহিষ্ণু চাষাবাদ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

news image

জলবায়ু ন্যায্যতার দাবিতে বলেশ্বর নদীর পাড়ে বরগুনার পাথরঘাটায় তিন শতাধিক নারীর মানববন্ধন

news image

জলবায়ু ন্যায্যতার দাবিতে বলেশ্বর নদীর পাড়ে বরগুনার পাথরঘাটায় তিন শতাধিক নারীর মানববন্ধন

news image

জামালপুরে ম্যাপ পেপার মিলে জিরো ডিসচার্জ ইটিপি প্ল্যান্ট স্থাপন: গবাখালী খালের পরিবেশ সুরক্ষা

news image

বকশীগঞ্জে হঠাৎ তীব্র ঝড়: নঈম মিয়ার বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি, সড়কে গাছ উপড়ে যান চলাচল ব্যাহত

news image

লঘুচাপের প্রভাবে মেঘনা ও উপকূলে আকস্মিক জোয়ার: নিম্নাঞ্চল প্লাবিত, প্রশাসনের সতর্কবার্তা

news image

কলাপাড়ায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও পথসভা

news image

দক্ষিণ কালিবাড়িতে টেকসই সুইচগেট নির্মাণের দাবিতে যুবদের ক্যাম্পেইন ও স্মারকলিপি প্রদান

news image

পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

news image

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

news image

নিরাপদ ও সুপেয় পানির দাবিতে পাথরঘাটায় ব্যতিক্রমী প্রচারাভিযান

news image

বকশীগঞ্জে বন্যার আগাম প্রস্তুতি: জীবন ও সম্পদ রক্ষায় আহছানিয়া মিশনের বিশেষ মহড়া

news image

সানন্দবাড়ী মন্ডলপাড়া ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বাড়ীঘর ফসলের জমি বিলীন

news image

পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

news image

জলবায়ু সহনশীল গোষ্ঠী তৈরিতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই

news image

বরিশাল নগরীর অস্তিত্ব রক্ষায় সম্মিলিত ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

শেরপুরের নালিতাবাড়ীতে মাত্র দুই মিনিটের টর্নেডো! গাছচাপায় বৃদ্ধা নিহত, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

news image

সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা ২০২৬: প্লাস্টিক ও পলিথিন দূষণ মুক্ত সুন্দরবনের দাবিতে স্মারকলিপি

news image

ফরিদপুরের বর্জ্য শোধনাগার মডেল এখন বরিশালে! পরিদর্শনে বিসিসি প্রশাসক।

news image

জামালপুরে ঐতিহ্যবাহী দুরমুঠ মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

খুদে বিজ্ঞানীদের দারুণ আবিষ্কার! প্রযুক্তির চমক নিয়ে পাথরঘাটায় শুরু হলো বিজ্ঞান মেলা

news image

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (MIDS) নবম বর্ষপূর্তি উদযাপিত

news image

জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত 

news image

জামালপুরের সহদর দুই বোন কেকা আর কুহু শিশু নোবেল আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছে