শক্রবার ০৯ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আবহাওয়া ও জলবায়ু

বকশীগঞ্জে হঠাৎ তীব্র ঝড়: নঈম মিয়ার বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি, সড়কে গাছ উপড়ে যান চলাচল ব্যাহত

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৮ অক্টোবার ২০২৬ ০৭:২২ পি.এম

বকশীগঞ্জে হঠাৎ তীব্র ঝড়: নঈম মিয়ার বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি, সড়কে গাছ উপড়ে যান চলাচল ব্যাহত বকশীগঞ্জে হঠাৎ তীব্র ঝড়: নঈম মিয়ার বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি, সড়কে গাছ উপড়ে যান চলাচল ব্যাহত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নঈম মিয়ার বাজার ও আশপাশের এলাকায় আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কালবৈশাখীর মতো তীব্র এই হাওয়ায় বেশ কিছু গাছপালা উপড়ে ও ভেঙে দোকানপাট-ঘরবাড়ির ওপর পড়েছে। এতে সড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং সড়ক থেকে উপড়ে পড়া গাছ অপসারণে কাজ করে।

 

৮ অক্টোবর বৃহস্পতিবার জামালপুর জেলার  বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নঈম মিয়ার বাজার ও এর আশপাশের এলাকায়  ৮ অক্টোবর বৃহস্পতিবার  দুপুরে আকস্মিক এক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কালবৈশাখীর মতো আঘাত হানা তীব্র এই ঝড়ে গাছপালা ভেঙে পড়ে দোকানপাট ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কে গাছ উপড়ে পড়ায় যান চলাচল কিছু সময়ের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে এই তাণ্ডবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ করেই চারপাশ অন্ধকার হয়ে আসে। এরপরই শুরু হয় তীব্র বেগের দমকা হাওয়া। মুহূর্তের মধ্যে পুরো বাজার এলাকা ধুলোবালিতে আচ্ছন্ন হয়ে পড়ে। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বগারচর ও সদর ইউনিয়নের ওই অংশে সড়কের পাশের বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি গাছ মাঝখান থেকে ভেঙে পড়ে এবং কিছু গাছ শিকড়সহ উপড়ে যায়।

 

নঈম মিয়া বাজারের ওষুধ ব্যবসায়ী রাজু আহমেদ বলেন- চোখের পলকেই আকাশ কালো হয়ে তীব্র বাতাস শুরু হয়। মুহূর্তেই কয়েকটি বড় গাছ ভেঙে রাস্তার ওপর আছড়ে পড়ে। ওই সময় সড়কে মানুষের চলাচল কম থাকায় সৌভাগ্যবশত বড় ধরনের কোনো দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটেনি।ঘটনার পরপরই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল।

 

ফায়ার সার্ভিসের টিম লিডার হাসেন আলী বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। ঝড়ে প্রায় ছয় থেকে সাতটি বড় গাছ ভেঙে রাস্তায় পড়েছে। আমাদের টিম সড়ক থেকে গাছ অপসারণের কাজ করছে। বড় গাড়ি চলাচল সাময়িক বন্ধ থাকলেও আশা করছি অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে।সার্বিক বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন- ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার এবং উপড়ে যাওয়া গাছগুলো সরিয়ে ফেলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

আরও খবর

news image

বকশীগঞ্জে হঠাৎ তীব্র ঝড়: নঈম মিয়ার বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি, সড়কে গাছ উপড়ে যান চলাচল ব্যাহত

news image

লঘুচাপের প্রভাবে মেঘনা ও উপকূলে আকস্মিক জোয়ার: নিম্নাঞ্চল প্লাবিত, প্রশাসনের সতর্কবার্তা

news image

কলাপাড়ায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও পথসভা

news image

দক্ষিণ কালিবাড়িতে টেকসই সুইচগেট নির্মাণের দাবিতে যুবদের ক্যাম্পেইন ও স্মারকলিপি প্রদান

news image

পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

news image

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

news image

নিরাপদ ও সুপেয় পানির দাবিতে পাথরঘাটায় ব্যতিক্রমী প্রচারাভিযান

news image

বকশীগঞ্জে বন্যার আগাম প্রস্তুতি: জীবন ও সম্পদ রক্ষায় আহছানিয়া মিশনের বিশেষ মহড়া

news image

সানন্দবাড়ী মন্ডলপাড়া ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বাড়ীঘর ফসলের জমি বিলীন

news image

পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

news image

জলবায়ু সহনশীল গোষ্ঠী তৈরিতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই

news image

বরিশাল নগরীর অস্তিত্ব রক্ষায় সম্মিলিত ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

শেরপুরের নালিতাবাড়ীতে মাত্র দুই মিনিটের টর্নেডো! গাছচাপায় বৃদ্ধা নিহত, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

news image

সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা ২০২৬: প্লাস্টিক ও পলিথিন দূষণ মুক্ত সুন্দরবনের দাবিতে স্মারকলিপি

news image

ফরিদপুরের বর্জ্য শোধনাগার মডেল এখন বরিশালে! পরিদর্শনে বিসিসি প্রশাসক।

news image

জামালপুরে ঐতিহ্যবাহী দুরমুঠ মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

খুদে বিজ্ঞানীদের দারুণ আবিষ্কার! প্রযুক্তির চমক নিয়ে পাথরঘাটায় শুরু হলো বিজ্ঞান মেলা

news image

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (MIDS) নবম বর্ষপূর্তি উদযাপিত

news image

জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত 

news image

জামালপুরের সহদর দুই বোন কেকা আর কুহু শিশু নোবেল আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছে