বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আবহাওয়া ও জলবায়ু

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (MIDS) নবম বর্ষপূর্তি উদযাপিত

লিপা আক্তার, স্টাফ রিপোর্টার ১০ এপ্রিল ২০২৬ ০৪:৫৫ পি.এম

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (MIDS) নবম বর্ষপূর্তি উদযাপিত মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (MIDS) নবম বর্ষপূর্তি উদযাপিত

“পরিবর্তনে আমরাই”— এই বলিষ্ঠ প্রতিপাদ্যকে ধারণ করে মাগুরার অন্যতম জনপ্রিয় বিতর্ক সংগঠন ‘মাগুরা আদর্শ বিতর্ক সংঘ’ (MIDS) তাদের পথচলার নবম বর্ষপূর্তি উদযাপন করেছে। কচি সবুজের এই নবম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ এক প্রাণবন্ত ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির শোভা বর্ধন করেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। তিনি তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, “একটি মেধাভিত্তিক ও মানবিক সমাজ গঠনে যুক্তি ও ইতিবাচক চিন্তার কোনো বিকল্প নেই। বিতর্ক চর্চা তরুণদের মেধা বিকাশে এবং কুসংস্কারমুক্ত সমাজ গঠনে ঢাল হিসেবে কাজ করে।” তিনি তরুণদের এই সৃজনশীল কার্যক্রমে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম। তিনি বিতর্কের মাধ্যমে নেতৃত্ব বিকাশের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অংশ নেন।

 

বর্ষপূর্তি উপলক্ষে পুরো এলাকাটি এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়। কেক কাটা, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবম বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, মাগুরা আদর্শ বিতর্ক সংঘ গত নয় বছর ধরে মাগুরার শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী সমাজ গঠনের বীজ বুনে দিচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

পরিশেষে, নবীন ও প্রবীণ বিতার্কিকদের মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নিরাপদ ও সুপেয় পানির দাবিতে পাথরঘাটায় ব্যতিক্রমী প্রচারাভিযান

news image

বকশীগঞ্জে বন্যার আগাম প্রস্তুতি: জীবন ও সম্পদ রক্ষায় আহছানিয়া মিশনের বিশেষ মহড়া

news image

সানন্দবাড়ী মন্ডলপাড়া ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বাড়ীঘর ফসলের জমি বিলীন

news image

পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

news image

জলবায়ু সহনশীল গোষ্ঠী তৈরিতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই

news image

বরিশাল নগরীর অস্তিত্ব রক্ষায় সম্মিলিত ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

শেরপুরের নালিতাবাড়ীতে মাত্র দুই মিনিটের টর্নেডো! গাছচাপায় বৃদ্ধা নিহত, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

news image

সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা ২০২৬: প্লাস্টিক ও পলিথিন দূষণ মুক্ত সুন্দরবনের দাবিতে স্মারকলিপি

news image

ফরিদপুরের বর্জ্য শোধনাগার মডেল এখন বরিশালে! পরিদর্শনে বিসিসি প্রশাসক।

news image

জামালপুরে ঐতিহ্যবাহী দুরমুঠ মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

খুদে বিজ্ঞানীদের দারুণ আবিষ্কার! প্রযুক্তির চমক নিয়ে পাথরঘাটায় শুরু হলো বিজ্ঞান মেলা

news image

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (MIDS) নবম বর্ষপূর্তি উদযাপিত

news image

জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত 

news image

জামালপুরের সহদর দুই বোন কেকা আর কুহু শিশু নোবেল আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছে