মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আবহাওয়া ও জলবায়ু

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২৮ জুলাই ২০২৬ ১০:২৩ পি.এম

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ


বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পুনঃখনন করা খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭ হাজার ৫০০টি বৃক্ষরোপণ করা হয়েছে।

 

সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা গ্রামে রয়্যাল ড্যানিশ এম্ভাসির অর্থায়নে ব্র্যাকের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রাম (সিইআইপি)-এর ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

প্রকল্পের আওতায় ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী মিলিয়ে ৭ হাজার ৫০০টি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আরও ১০ হাজার ম্যানগ্রোভ চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের অপারেশন ম্যানেজার কৃষিবিদ মো. আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্র দাস। বিশেষ অতিথি ছিলেন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর উপজেলা সমন্বয়কারী, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন এবং পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছগির আলম।

 

প্রধান অতিথির বক্তব্যে শুভ্র দাস বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জলবায়ু-সহনশীল গাছ লাগানোর মতো পরিবেশবান্ধব উদ্যোগের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয় রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে অতিথি ও স্থানীয় কৃষকদের অংশগ্রহণে পুনঃখনন করা খালের পাড়ে বিভিন্ন প্রজাতির জলবায়ু-সহনশীল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

শফিকুল ইসলাম খোকন বলেন, পরিবেশ রক্ষা করা আমাদের মানবিক এবং নৈতিক দায়িত্ব। আমাদের সেই দায়িত্ববোধ থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছি। এই গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি স্থানীয়রা না নেয় তাহলে গাছগুলোর স্থায়িত্ব থাকবে না। তাই আমাদের নৈতিক দায়িত্ব মনে করে গাছগুলো রক্ষা করতে হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

news image

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

news image

নিরাপদ ও সুপেয় পানির দাবিতে পাথরঘাটায় ব্যতিক্রমী প্রচারাভিযান

news image

বকশীগঞ্জে বন্যার আগাম প্রস্তুতি: জীবন ও সম্পদ রক্ষায় আহছানিয়া মিশনের বিশেষ মহড়া

news image

সানন্দবাড়ী মন্ডলপাড়া ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বাড়ীঘর ফসলের জমি বিলীন

news image

পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

news image

জলবায়ু সহনশীল গোষ্ঠী তৈরিতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই

news image

বরিশাল নগরীর অস্তিত্ব রক্ষায় সম্মিলিত ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

শেরপুরের নালিতাবাড়ীতে মাত্র দুই মিনিটের টর্নেডো! গাছচাপায় বৃদ্ধা নিহত, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

news image

সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা ২০২৬: প্লাস্টিক ও পলিথিন দূষণ মুক্ত সুন্দরবনের দাবিতে স্মারকলিপি

news image

ফরিদপুরের বর্জ্য শোধনাগার মডেল এখন বরিশালে! পরিদর্শনে বিসিসি প্রশাসক।

news image

জামালপুরে ঐতিহ্যবাহী দুরমুঠ মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

খুদে বিজ্ঞানীদের দারুণ আবিষ্কার! প্রযুক্তির চমক নিয়ে পাথরঘাটায় শুরু হলো বিজ্ঞান মেলা

news image

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (MIDS) নবম বর্ষপূর্তি উদযাপিত

news image

জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত 

news image

জামালপুরের সহদর দুই বোন কেকা আর কুহু শিশু নোবেল আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছে