মোঃ নাঈম হোসেন, স্টাফ রিপোর্টার ২২ জুলাই ২০২৬ ১২:৩১ এ.এম
বরিশাল সরকারি কলেজে ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বরিশাল সরকারি কলেজ ক্যাম্পাসে পালিত হয়েছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।
গত মঙ্গলবার (২১ জুলাই) “বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন”-এর উদ্যোগে এই পরিবেশবান্ধব কর্মসূচিটির আয়োজন করা হয়। বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযানের মূল উদ্দেশ্যকে সামনে রেখে ক্যাম্পাস সবুজায়নের এই উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সরকারি কলেজের সম্মানীত অধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন। পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,
“জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার কোনো বিকল্প নেই। কলেজের তরুণ শিক্ষার্থীরা যদি পরিবেশ রক্ষায় এগিয়ে আসে, তবেই একটি সুন্দর ও সবুজ বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব। 'বাংলাদেশ গ্রীন'-এর এই সচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জনাব প্রফেসর আবদুস সামাদ। তিনি তাঁর বক্তব্যে স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণ ও এর আশপাশের খালি জায়গায় বেশি করে চারা রোপণ ও সেগুলোর পরিচর্যা নিশ্চিত করার ওপর জোর দেন।
আলোচনা পর্ব শেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সদস্যদের সাথে নিয়ে কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ঔষধি, ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।
উক্ত কর্মসূচিতে সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং বরিশাল সরকারি কলেজের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় তরুণদের এই অংশগ্রহণ পুরো ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর আবহ তৈরি করে। সংগঠনের দায়িত্বশীলরা জানান, বাংলাদেশের প্রতিটি জেলায় সবুজায়নের এই সামাজিক আন্দোলন তারা অব্যাহত রাখবেন।
বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি
বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া
বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত
ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু
মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর
মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক
বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ
মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর
অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল
রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ
মাদক তরুণ সমাজ ও পরিবারে অশান্তি সৃষ্টি করে: মতলব উত্তরে ওসি কামরুল হাসান
চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
টিকটকের জন্য নতুন মোবাইল না পেয়ে মতলবে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী সদস্যদের পুরস্কৃত করলেন এসপি
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়ার মর্মান্তিক মৃত্যু
বাকেরগঞ্জে যৌতুকের বলি মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিলকিস জাহান শিরিন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস
মাদারগঞ্জে ধানখেতে সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
বাহাদুরাবাদ–বালাসী নৌরুট সচল ও সেতু নির্মাণের আশ্বাস পর্যটন মন্ত্রীর: বদলে যাবে দুই পাড়ের অর্থনীতি
আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা
মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল
মতলব উত্তরে নোটিশ ছাড়াই মিটার খুলে নেওয়ার অভিযোগ পল্লি বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে
দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত
মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
জামালপুরের লাহিড়ীকান্দায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ১