দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ৩০ অক্টোবার ২০২৬ ০৮:৩৪ পি.এম
৩২ বছরের আক্ষেপ ঘুচাতে মতলবে হাসেম প্রধানের পক্ষে ঐক্যবদ্ধ সাদুল্লাপুর গ্রামবাসী
৩২ বছরের আক্ষেপ ঘুচাতে সাদুল্লাপুর গ্রামবাসীর সমর্থন পেলেন হাসেম প্রধান
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাসেম প্রধানের প্রতি একাত্মতা প্রকাশ করে সমর্থন জানিয়েছেন নিজ গ্রামের সর্বস্তরের জনগণ। দীর্ঘ ৩২ বছর ধরে সাদুল্লাপুর গ্রাম থেকে কেউ চেয়ারম্যান নির্বাচিত না হওয়ায় এবার হাসেম প্রধানকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গ্রামবাসী।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেলে সাদুল্লাপুর গ্রামের ঈদগাহ মাঠে গ্রামবাসীর সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ সমর্থন ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাসেম প্রধান বলেন, "প্রিয় সাদুল্লাপুর গ্রামবাসী, দীর্ঘ ৩২ বছর ধরে আমরা চেয়ারম্যান পদ থেকে বঞ্চিত। আজ আপনারা যেভাবে আমার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, তাতে আমি চিরকৃতজ্ঞ। জীবনের শেষ সময় পর্যন্ত গ্রামবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। আপনারা যেভাবে আজ আমার পাশে দাঁড়িয়েছেন, শেষ সময় পর্যন্ত এভাবে পাশে থাকলে ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত হবে।"
সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য কবির। অনুষ্ঠান পরিচালনা করেন মিজানুর রহমান মাস্টার ও সুমন প্রধান।
গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তাজল ইসলাম প্রধান, আওয়াল প্রধান, মাহবুব আলম হেলাল, কাদির প্রধান, করিম মোল্লা, আলাউদ্দিন আল আজাদ ও আবুল হোসেন প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আশোক আলী বকাউল, বাবুল প্রধান, শহীদ মোল্লা, মোসলেম প্রধান, মানিক ফকির, ফারুক প্রধান (এসআই), ফারুক মাস্টার, কালাম প্রধান, রাজ্জাক ভূঁইয়া, কামরুল মোল্লা, আলামিন ভূঁইয়া, রোমান প্রধান, রেজাউল মাস্টার, রঘুনাথ চন্দ্র ও শ্যামল চন্দ্রসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।
মতবিনিময় সভায় বক্তারা সাদুল্লাপুর গ্রামের উন্নয়ন, জনকল্যাণ ও নেতৃত্বের ক্ষেত্রে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
৩২ বছরের আক্ষেপ ঘুচাতে মতলবে হাসেম প্রধানের পক্ষে ঐক্যবদ্ধ সাদুল্লাপুর গ্রামবাসী
বরগুনার পাথরঘাটায় তরুণ-তরুণীদের জেন্ডার সমতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
বরিশালে নেতৃত্বে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বরিশালের আমানতগঞ্জে বিসিসির মোবাইল কোর্ট: অবৈধ স্থাপনা উচ্ছেদ, ব্যবসায়ীকে অর্থদণ্ড
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মুরাদ আহমেদকে দেখতে গেলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন
বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান
পরিচ্ছন্ন বরিশাল সদর গড়তে বিডি ক্লিন-এর সহযোগিতায় পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম
বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়ামের সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন
মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন
বরিশালে ছাত্রদলের আয়োজনে আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার
শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার
বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ
সরিষাবাড়ীতে যমুনার শাখা নদীর ওপর গার্ডার সেতু নির্মাণকাজের শুভ উদ্বোধন
ছেংগারচরে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মতলব উত্তরে জমি দখল ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থীর পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন
নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ২৫
'সহিংসতা নয়, ন্যায়বিচার চাই': বরগুনার আমতলীতে তরুণ ও সুশীল সমাজের মানববন্ধন
পাথরঘাটায় কিশোরী স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা: প্রধান অতিথি চিফ হুইপ নুরুল ইসলাম মণি
বরিশাল জেলা শ্রমিক দল নেতার স্ত্রীর ইন্তেকাল, জানাজায় এমপি মজিবর রহমান সরোয়ার
বরিশাল সিটি করপোরেশনে পানির সেবায় ঘুষ দাবি করলেই অভিযোগ, জানাল বিসিসি
ইনানী মেরিন ড্রাইভ টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড: মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের শোক ও তদন্তের নির্দেশ
ঢাকা-রৌমারী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: অটোরিকশা-ট্রাক সংঘর্ষে ৫ জন নি*হত
বরিশাল নগরীর সৌন্দর্যবর্ধন: চৌমাথা লেকের নাইট ভিউ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ
ঝালকাঠির নলছিটিতে নদী অভিযানে স্পিডবোট উল্টে ইউএনও প্রতীক কুমার কুন্ডুসহ আহত ৮
দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পর্যটনমন্ত্রী