দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ২৮ সেপ্টেম্বার ২০২৬ ১০:১৬ পি.এম
মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুজব ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে
মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ছেংগারচর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা রোডে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু।
খায়রুল হাসান বেনু বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে। তাদের প্রতিহত করতে হবে। ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন—এ ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে দেশে বিভ্রান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।”
পৌর শ্রমিকদলের সভাপতি গোলাম রাব্বানী স্টার এর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু।
বক্তব্য দেন- মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি হযরত আলী, সাংগঠনিক সম্পাদক সুজন প্রধান, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান,
পৌর শ্রমিক দলের সহ-সভাপতি বাদশা মিয়া, পৌর যুগ্ম সম্পাদক মানিক, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার খান, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ আলম মুরাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন।
খায়রুল হাসান বেনু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। বিভিন্ন ধরনের অপপ্রচার ও গুজব ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় এসব অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ‘ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন’-এ ধরনের প্রচারণা ছড়িয়ে রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি এবং নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
খায়রুল হাসান বেনু আরও বলেন, কোনো ধরনের নৈরাজ্য, অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজনৈতিকভাবে তা মোকাবিলা করতে হবে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুজব ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
অসুস্থ বিএনপি নেতা ছৈদ হোসেনের খোঁজখবর নিলেন শাহ আলম লস্কর, নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ
গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ ও পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি
মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রদের খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী
পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল: "আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না"
আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ
আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল
গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী
মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ
বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত
আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন
মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ
দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ
জামালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জামালপুরে শহর পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির মিলাদ ও দোয়া
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে কলেজ পৌর ছাত্রদলের কর্মসূচি পালন
মেলান্দহ জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত
নান্দিনা-লক্ষীরচর ব্রীজের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি