বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৮ অক্টোবার ২০২৬ ০৭:৩৫ পি.এম
নির্বাচন না হলে বাংলাদেশের অস্তিত্ব চরম সংকটে পড়ত: বিমান ও পর্যটনমন্ত্রী মিল্লাত
১২ই ফেব্রুয়ারির নির্বাচন না হলে বাংলাদেশের অবস্থা সিকিমের মতো হয়ে যেত।। বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
১২ই ফেব্রুয়ারির নির্বাচন না হলে বাংলাদেশের অস্তিত্ব চরম সংকটে পড়ত এবং দেশের অবস্থা সিকিমের মতো হয়ে যেত বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। খালেদা জিয়ার অতীতের বিভিন্ন বক্তব্যের কথা তুলে ধরে তিনি বলেন, তৎকালীন সময় তিনি যেসব দূরদর্শী কথা বলেছিলেন, তা আজ বাস্তবে প্রমাণিত হয়েছে। ১৭ অক্টোবর গতকাল শনিবার জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা ও উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের উদ্যোগে মন্ত্রী ও জেলার সংসদ সদস্যদের সংবর্ধনা জানাতে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, আগের সরকারের আমলে হিন্দুদের জমি ও বাড়িঘর দখলের পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরাই জড়িত ছিলেন। তারা নিজেরা এসব অপকর্ম করে দায় অন্যের ওপর চাপিয়েছে এবং বিদেশে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে।
বিদায়ী সরকারের ক্ষমতা পুনরুদ্ধারের আকুলতাকে হাস্যকর আখ্যা দিয়ে মন্ত্রী মিল্লাত বলেন, গণঅভ্যুত্থানে পতন হওয়া কোনো সরকার আবার পুনপ্রতিষ্ঠিত হয়েছে, ইতিহাসে এমন নজির নেই। এছাড়া বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট নিয়ে মন্ত্রী জানান, তৎকালীন সরকারের কোনো দূরদর্শী পরিকল্পনা ছিল না। তারা নতুন গ্যাস কূপ খনন কিংবা ভবিষ্যতের চাহিদা পূরণে কোনো প্রস্তুতি না নেওয়ায় আজ দেশবাসীকে মাশুল দিতে হচ্ছে।
জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবির শামীম তালুকদার এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।
আলোচনা সভা শেষে জেলা পরিষদের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলার উন্নয়নমূলক প্রকল্পের অনুকূলে অনুদানের চেক বিতরণ করা হয়।
নির্বাচন না হলে বাংলাদেশের অস্তিত্ব চরম সংকটে পড়ত: বিমান ও পর্যটনমন্ত্রী মিল্লাত
দেওয়ানগঞ্জে শহিদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাৎবার্ষিকী পালিত
চাঁদপুরের মতলব উত্তরে ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয় উদ্বোধন করলেন আলমগীর সরকার
মতলব উত্তরের বৈদ্যনাথপুরে শাহ্ আলম লস্করের গণসংযোগ, ইউপি নির্বাচনের আগাম প্রস্তুতি
মতলব উত্তরে ইউপি নির্বাচন: গজরায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগে শাহ্ আলম লস্কর
গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক: আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়
মতলব উত্তরের অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফয়সাল সোহেল
মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুজব ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
অসুস্থ বিএনপি নেতা ছৈদ হোসেনের খোঁজখবর নিলেন শাহ আলম লস্কর, নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ
গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ ও পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি
মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রদের খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী
পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল: "আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না"
আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ
আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল
গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী
মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ
বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত
আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন
মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ
দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।