বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১২ অক্টোবার ২০২৬ ০৬:৫৭ এ.এম
দেওয়ানগঞ্জে শহিদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাৎবার্ষিকী পালিত
দেওয়ানগঞ্জ শহিদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বোরহান উদ্দিন স্টাফ রিপোটারঃ ১১ অক্টোবর রবিবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি শহিদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর রবিবার হাতীভাঙ্গা দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেওয়ানগঞ্জ বাজারের গো-হাটি মোড়ে শহিদ আব্দুর রাজ্জাকের নামফলকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তাঁর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯৯৯ সালের ১১ অক্টোবর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে দেওয়ানগঞ্জ বাজারের গো-হাটি মোড়ে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় শহিদ হন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতিতে একজন সংগ্রামী নেতা হিসেবে পরিচিত ছিলেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু। শহিদ আব্দুর রাজ্জাকের স্মৃতিচারণ করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বাবু শ্যামল চন্দ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঞ্জু হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শহিদ আব্দুর রাজ্জাকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন সহ তাঁর গ্রামের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
দেওয়ানগঞ্জে শহিদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাৎবার্ষিকী পালিত
চাঁদপুরের মতলব উত্তরে ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দলের কার্যালয় উদ্বোধন করলেন আলমগীর সরকার
মতলব উত্তরের বৈদ্যনাথপুরে শাহ্ আলম লস্করের গণসংযোগ, ইউপি নির্বাচনের আগাম প্রস্তুতি
মতলব উত্তরে ইউপি নির্বাচন: গজরায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগে শাহ্ আলম লস্কর
গজরায় শাহ আলম লস্করের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক: আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়
মতলব উত্তরের অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফয়সাল সোহেল
মতলব উত্তরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গুজব ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
অসুস্থ বিএনপি নেতা ছৈদ হোসেনের খোঁজখবর নিলেন শাহ আলম লস্কর, নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ
গজরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ ও পথসভা, উন্নয়নের প্রতিশ্রুতি
মতলব উত্তরে মাদ্রাসা ছাত্রদের খাবার বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলী
পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল: "আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না"
আ'লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে যুবদলের মিছিল ও সমাবেশ
আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মাদারগঞ্জে বিএনপির বিশাল মিছিল
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’: জামালপুরে মধ্যরাতে যুবলীগের বিক্ষোভ ও মশাল মিছিল
গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী
মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ
বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত
আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন
মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ
দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ