বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৩ সেপ্টেম্বার ২০২৬ ০৮:৪৭ পি.এম
গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী
গণঅভ্যুত্থান পালানো কোনো সরকার পৃথিবীতে আবার ফিরে আসার নজির নেই বলেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
গণঅভ্যুত্থানের মুখে পালানো কোনো সরকার পৃথিবীতে আবার ফিরে আসার নজির নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রী, এমপি ও নেতারা সবাই একসঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাও পৃথিবীতে এটিই প্রথম। ১৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের উদ্দেশে মন্ত্রী বলেন- যারা ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার স্বপ্ন দেখছেন তা নিছক দুরাশা। তাদের বরং নিজেদের শুদ্ধিকরণ নিয়ে ভাবা উচিত। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিস্টরা আর দু-তিন বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ সিকিমের মতো পরাধীন হয়ে যেত। গত ২০ বছর তারা সরকারি কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি এবং হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে পিছিয়ে দিয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেলেও ২০২৪ সালে সত্যিকারের সার্বভৌমত্ব পেয়েছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে এই অর্জন, তাদের চেতনা ধারণ করে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
বিভাগীয় পর্যায়ে বিমানবন্দর নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশে বর্তমানে আটটি বিমানবন্দর চালু থাকলেও কয়েকটির অবস্থা বেশ ভঙ্গুর। সামনে দেশে আরও নতুন এয়ারক্রাফট আসবে। তাই আগামী ১০ বছরের মধ্যে নতুন একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে ময়মনসিংহ বিভাগ অগ্রাধিকার পাবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়েও প্রাথমিক আলোচনা চলছে বলে জানান তিনি।
শেরপুরের স্থানীয় উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, জেলার পর্যটন খাতের বিকাশে ঝিনাইগাতীতে একটি মোটেল নির্মাণ করা হবে। এছাড়া আকস্মিক পাহাড়ি ঢল থেকে জনপদ রক্ষায় মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণসহ আরও বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী সার্কিট হাউজ মিলনায়তনে পৌঁছালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
গণঅভ্যুত্থানে পালানো সরকারের ফিরে আসার নজির নেই: বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী
মেলান্দহে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ
বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত
আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন
মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ
দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ
জামালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জামালপুরে শহর পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির মিলাদ ও দোয়া
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে কলেজ পৌর ছাত্রদলের কর্মসূচি পালন
মেলান্দহ জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত
নান্দিনা-লক্ষীরচর ব্রীজের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি
বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচন ও দোয়া মাহফিল।
বগুড়ার ধুনটে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সে দেশ পরিবর্তন করবে কীভাবে।
রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, গ্রেপ্তার ও বিচারের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের
‘জুলাই পদযাত্রা’ নিয়ে বৃহস্পতিবার জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
জামালপুরে শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত: ঐক্যের ডাক দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন
মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর চরপাকেরদহ ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন
খোরশেদুজ্জামান লেবুর স্মৃতিচারণে অশ্রুসিক্ত নেতাকর্মীরা: ইসলামপুরে ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত