দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ০৫ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৪২ পি.এম
মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর সৌজন্যে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব নাউরী মাদ্রাসাতুল ওয়াক্কাস আল ইসলামিয়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির চেয়্যারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একইসাথে দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। দোয়া ও মোনাজাত শেষে মাদ্রাসার এতিম ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে এম ইলিয়াছ আলী বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশ ও দলের স্বার্থে কাজ করেছেন। তাদের স্মৃতি ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মিলাদ, দোয়া ও দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন, “আমি ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক। আপনাদের সার্বিক দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি। জনগণের সমর্থনে নির্বাচিত হতে পারলে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানসহ এলাকার সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
উক্ত দোয়া ও খাবার বিতরণ কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ
বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত
আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন
মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ
দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ
জামালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জামালপুরে শহর পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির মিলাদ ও দোয়া
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে কলেজ পৌর ছাত্রদলের কর্মসূচি পালন
মেলান্দহ জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত
নান্দিনা-লক্ষীরচর ব্রীজের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি
বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচন ও দোয়া মাহফিল।
বগুড়ার ধুনটে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সে দেশ পরিবর্তন করবে কীভাবে।
রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, গ্রেপ্তার ও বিচারের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের
‘জুলাই পদযাত্রা’ নিয়ে বৃহস্পতিবার জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
জামালপুরে শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত: ঐক্যের ডাক দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন
মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর চরপাকেরদহ ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন
খোরশেদুজ্জামান লেবুর স্মৃতিচারণে অশ্রুসিক্ত নেতাকর্মীরা: ইসলামপুরে ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
জামালপুরের ইসলামপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, এমপি সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভাঙচুর
জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও মদ উদ্ধার
জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে অভিযান: অস্ত্র, বোমা ও বিদেশি মদ উদ্ধার