মঙ্গলবার ০৮ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ০৮ সেপ্টেম্বার ২০২৬ ০৯:০৯ এ.এম

জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা জোরদার করেছেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী শাহ্ আবদুল্লাহ আল মাসুদ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামালপুর পৌর শহরে এক বিশাল গণসংযোগ ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের ব্যস্ততম গেইটপাড় এলাকা থেকে এ গণসংযোগ শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। গণসংযোগকালে মেয়র প্রার্থী শাহ্ আবদুল্লাহ আল মাসুদ রাস্তার দুই পাশের ব্যবসায়ী, দোকানদার ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী পৌরসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।

 

গণসংযোগ শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী। প্রধান বক্তার বক্তব্যে মেয়র প্রার্থী শাহ্ আবদুল্লাহ আল মাসুদ বলেন, "বিগত দিনে জীবনের ঝুঁকি নিয়ে সকল রাজপথের আন্দোলন-সংগ্রামে আমি সরব ভূমিকা পালন করেছি। দল ও জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে জামালপুরের রাজনৈতিক ইতিহাসে আমি সর্বোচ্চ মামলার মুখোমুখি হয়েছি, যা অতীতের যেকোনো নেতাকর্মীর চেয়ে বেশি।"

 

আসন্ন নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, "আপনারা অবগত আছেন যে আমি জামালপুর পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। জনগণ যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে, তবে আমি ব্যক্তিগত চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।"

 

পৌরসভার আধুনিকায়নের রূপরেখা তুলে ধরে তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে জামালপুর পৌরসভার জরাজীর্ণ রাস্তাঘাটের উন্নয়ন, দীর্ঘদিনের ড্রেনেজ ও পানি নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধান করবেন। পাশাপাশি জামালপুর পৌরসভাকে সম্পূর্ণ মাদক ও চাঁদাবাজমুক্ত, পরিচ্ছন্ন এবং একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

 

উক্ত গণসংযোগ ও প্রচারণায় শহর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি মাইনউদ্দিন বাবুল, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, জেলা তাঁতী দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হুদা ও সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক রিমনসহ শহর ও ওয়ার্ড বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জামালপুরে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

news image

মতলবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এম ইলিয়াছ আলীর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ

news image

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে যুবদলের খাল পরিষ্কার কর্মসূচি

news image

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু: লালদিঘী মাঠে মহাসমাবেশের ডাক

news image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে মহানগর শ্রমিক দলের ব্যাপক অংশগ্রহণ

news image

বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রী মিল্লাত

news image

আওয়ামী লীগের লুটপাটেই বর্তমান বিদ্যুৎ সংকট: এমপি ওয়ারেছ আলী মামুন

news image

মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সভা: প্রধান অতিথি হাজী মোশারফ

news image

দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের  সাধারণ সম্পাদক গ্রেপ্তার

news image

জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ মাসুদের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

news image

মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

news image

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

news image

জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানা'র গণসংযোগ ও লিফলেট বিতরণ 

news image

জামালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

news image

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জামালপুরে শহর পরিচ্ছন্নতা অভিযান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

news image

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির মিলাদ ও দোয়া

news image

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে কলেজ পৌর ছাত্রদলের কর্মসূচি পালন

news image

মেলান্দহ  জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত 

news image

নান্দিনা-লক্ষীরচর ব্রীজের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি

news image

বগুড়ার ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার

news image

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচন ও দোয়া মাহফিল।

news image

বগুড়ার ধুনটে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

news image

যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সে দেশ পরিবর্তন করবে কীভাবে।

news image

রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, গ্রেপ্তার ও বিচারের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের

news image

‘জুলাই পদযাত্রা’ নিয়ে বৃহস্পতিবার জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

news image

জামালপুরে শহর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত: ঐক্যের ডাক দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন

news image

মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর চরপাকেরদহ ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন

news image

খোরশেদুজ্জামান লেবুর স্মৃতিচারণে অশ্রুসিক্ত নেতাকর্মীরা: ইসলামপুরে ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

news image

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, এমপি সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভাঙচুর

news image

জামালপুরে আওয়ামী লীগ নেতার কার্যালয়ে পুলিশের অভিযান: আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও মদ উদ্ধার