মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২২ অক্টোবার ২০২৬ ০৯:৪৪ পি.এম
শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার
শরীয়তপুরে হোটেলকক্ষে শিক্ষকের মরদেহ উদ্ধার: প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার
শরীয়তপুরের ভেদরগঞ্জ বাজারসংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশারের (৩৯) মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত হোটেল ম্যানেজার আতাউর রহমানকে (৫৮) গ্রেপ্তার করেছে এসআরবি-৮ ও এসআরবি-১১-এর যৌথ আভিযানিক দল।
বুধবার (২১ অক্টোবর) রাতে নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আতাউর রহমান নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আফুলশী মিয়াবাড়ী এলাকার বাসিন্দা। তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জ বাজারসংলগ্ন ঢাকা আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।
যেভাবে সামনে আসে হত্যার ঘটনাঃ
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর শিক্ষক আবুল বাশার বাড়ি থেকে বের হওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন থেকে স্ত্রী ও অন্যান্য স্বজনের কাছে মারধরের ছবি পাঠিয়ে চিকিৎসার খরচ বাবদ বিকাশের মাধ্যমে টাকা দাবি করা হয়।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হন। এরই মধ্যে গত ২০ অক্টোবর শরীয়তপুরের ভেদরগঞ্জ বাজারসংলগ্ন ঢাকা আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে আবুল বাশারের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবুল বাশার গাজীপুরের কোনাবাড়ী থানার দেউলিয়াবাড়ি পেয়ারা বাগান এলাকার বাসিন্দা। তিনি গাজীপুরের খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ০৯, তারিখ ২০ অক্টোবর ২০২৬। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানঃ
ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে এসআরবি-৮, সিপিসি-৩, মাদারীপুরের একটি দল ছায়া তদন্ত শুরু করে।
এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-৮, সিপিসি-৩, মাদারীপুর এবং এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালীর যৌথ আভিযানিক দল নোয়াখালীর সোনাইমুড়ী এলাকায় অভিযান চালায়। পরে মামলার অন্যতম প্রধান অভিযুক্ত আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরসহ প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান
পরিচ্ছন্ন বরিশাল সদর গড়তে বিডি ক্লিন-এর সহযোগিতায় পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম
বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়ামের সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন
মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন
বরিশালে ছাত্রদলের আয়োজনে আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার
শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার
বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ
সরিষাবাড়ীতে যমুনার শাখা নদীর ওপর গার্ডার সেতু নির্মাণকাজের শুভ উদ্বোধন
ছেংগারচরে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মতলব উত্তরে জমি দখল ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থীর পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন
নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ২৫
'সহিংসতা নয়, ন্যায়বিচার চাই': বরগুনার আমতলীতে তরুণ ও সুশীল সমাজের মানববন্ধন
পাথরঘাটায় কিশোরী স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা: প্রধান অতিথি চিফ হুইপ নুরুল ইসলাম মণি
বরিশাল জেলা শ্রমিক দল নেতার স্ত্রীর ইন্তেকাল, জানাজায় এমপি মজিবর রহমান সরোয়ার
বরিশাল সিটি করপোরেশনে পানির সেবায় ঘুষ দাবি করলেই অভিযোগ, জানাল বিসিসি
ইনানী মেরিন ড্রাইভ টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড: মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের শোক ও তদন্তের নির্দেশ
ঢাকা-রৌমারী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: অটোরিকশা-ট্রাক সংঘর্ষে ৫ জন নি*হত
বরিশাল নগরীর সৌন্দর্যবর্ধন: চৌমাথা লেকের নাইট ভিউ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ
ঝালকাঠির নলছিটিতে নদী অভিযানে স্পিডবোট উল্টে ইউএনও প্রতীক কুমার কুন্ডুসহ আহত ৮
দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পর্যটনমন্ত্রী
লাউচাপড়া বিনোদন কেন্দ্র নিয়ে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ হুঁশিয়ারি
মুলাদীতে জুয়ায় বাধা দেওয়ায় কৃষক হত্যা: ঢাকা থেকে প্রধান আসামি রহমত উল্লাহ গ্রেপ্তার
বরিশাল সিটি কর্পোরেশন পরিদর্শন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান
উজিরপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে, আদালতে মামলা
বরিশালে বিশ্ব মান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত: অংশ নিলেন বিএমপি কমিশনার
এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলনে পাথরঘাটার শোয়েব তাসিন: উপকূলীয় তরুণদের নতুন অর্জন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: শৃঙ্খলা ও পেশাদারিত্বের নির্দেশ বিএমপি কমিশনারের
বরিশালে মাদ্রাসা শিক্ষিকা হত্যা মামলায় ঘাতক বাসচালক গ্রেপ্তার