মঙ্গলবার ২০ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

মতলব উত্তরে জমি দখল ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থীর পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন

মতলব উত্তরে জমি দখলের অভিযোগ অস্বীকার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডা. রুহুল কুদ্দুস বিপ্লব। মতলব উত্তরে জমি দখলের অভিযোগ অস্বীকার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডা. রুহুল কুদ্দুস বিপ্লব।

জমি দখল ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থী পরিবারের পাল্টাসংবাদ সম্মেলন

 

চাঁদপুরের মতলব উত্তরে প্রবাসী পরিবারকে অবরুদ্ধ করা ও জমি দখলের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী মনোনীত মেয়রের পরিবার ও স্থানীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার বড়মরাদোন এলাকার মুজাফফর সিকদার কমপ্লেক্সে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


​প্রতিবাদে বক্তারা দাবি করেন, জামায়াতে ইসলামীর মনোনীত ছেংগারচর পৌরসভার মেয়র পদপ্রার্থী প্রকৌশলী আব্দুল হাই শিকদার ও তার পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অসত্য তথ্য ছড়িয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল হাই শিকদারের ছোট ভাই এবং পিজি হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, "অভিযোগকৃত স্থানে আমাদের পূর্বপুরুষদের কবরস্থান রয়েছে। মূলত পারিবারিক কবরস্থানের নিরাপত্তা সুনিশ্চিত করতেই সীমানা বেড়া দেওয়া হয়েছিল।"


​চলাচলের পথের বিষয়ে তিনি জানান, "আমরা কাউকে চলাচলে বাধা দিতে চাই না। পূর্বপুরুষদের কবর রক্ষা করা আমাদের সামাজিক দায়িত্ব। প্রবাসী মামুন মোল্লার পরিবারের যাতায়াতের সুবিধার জন্য কবরস্থানের পাশ দিয়ে ইতোমধ্যেই তিন ফুট প্রশস্ত বিকল্প পথ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে যাতায়াতের মূল নকশা ও প্রবেশমুখ নিয়ে দুই পক্ষের মধ্যে কিছুটা দ্বিমত রয়েছে, যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।"


​ডা. বিপ্লব আরও অভিযোগ করেন, "রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একটি মহল বিষয়টি ভিন্ন খাতে মোড় নেওয়ার চেষ্টা করছে। এমনকি আমার ৮০ বছর বয়সী বৃদ্ধা মাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি এবং বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করা হবে।"


​সংবাদ সম্মেলনে ছেংগারচর পৌর জামায়াতের আমির রবিউল আলম বলেন, "গত ১৮ অক্টোবরের মানববন্ধনটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের মনোনীত প্রার্থীর চরিত্রহনন এবং দলের ভাবমূর্তি নষ্ট করতে এই মিথ্যা প্রচার চালানো হয়েছে।" এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক প্রতিকার দাবি করেন।


​এদিকে সার্বিক বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, পথ ও জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। উভয় পক্ষের অভিযোগ ও নথিপত্র যাচাই-বাছাইপূর্বক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মতলব উত্তরে জমি দখল ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থীর পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন

news image

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ২৫

news image

'সহিংসতা নয়, ন্যায়বিচার চাই': বরগুনার আমতলীতে তরুণ ও সুশীল সমাজের মানববন্ধন

news image

পাথরঘাটায় কিশোরী স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা: প্রধান অতিথি চিফ হুইপ নুরুল ইসলাম মণি

news image

বরিশাল জেলা শ্রমিক দল নেতার স্ত্রীর ইন্তেকাল, জানাজায় এমপি মজিবর রহমান সরোয়ার

news image

বরিশাল সিটি করপোরেশনে পানির সেবায় ঘুষ দাবি করলেই অভিযোগ, জানাল বিসিসি

news image

ইনানী মেরিন ড্রাইভ টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড: মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের শোক ও তদন্তের নির্দেশ

news image

ঢাকা-রৌমারী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: অটোরিকশা-ট্রাক সংঘর্ষে ৫ জন নি*হত

news image

বরিশাল নগরীর সৌন্দর্যবর্ধন: চৌমাথা লেকের নাইট ভিউ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ

news image

ঝালকাঠির নলছিটিতে নদী অভিযানে স্পিডবোট উল্টে ইউএনও প্রতীক কুমার কুন্ডুসহ আহত ৮

news image

দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পর্যটনমন্ত্রী

news image

লাউচাপড়া বিনোদন কেন্দ্র নিয়ে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ হুঁশিয়ারি

news image

মুলাদীতে জুয়ায় বাধা দেওয়ায় কৃষক হত্যা: ঢাকা থেকে প্রধান আসামি রহমত উল্লাহ গ্রেপ্তার

news image

বরিশাল সিটি কর্পোরেশন পরিদর্শন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

news image

উজিরপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে, আদালতে মামলা

news image

বরিশালে বিশ্ব মান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত: অংশ নিলেন বিএমপি কমিশনার

news image

এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলনে পাথরঘাটার শোয়েব তাসিন: উপকূলীয় তরুণদের নতুন অর্জন

news image

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: শৃঙ্খলা ও পেশাদারিত্বের নির্দেশ বিএমপি কমিশনারের

news image

বরিশালে মাদ্রাসা শিক্ষিকা হত্যা মামলায় ঘাতক বাসচালক গ্রেপ্তার

news image

বরিশালের চৌমাথায় অবৈধ দখল উচ্ছেদ: স্থায়ী সমাধান নিয়ে নগরবাসীর শঙ্কা

news image

১৩ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, বাকেরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

news image

মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৬ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু

news image

নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল ও ঢাকায় হামলার প্রতিবাদে বরিশালে বিশাল বিক্ষোভ

news image

বরিশালে অসহায় আলেমকে ইসলামিক সামগ্রীর দোকান উপহার দিল 'পরিবর্তন মানবিক ফাউন্ডেশন'

news image

বরিশালে সড়ক দখলমুক্ত করতে বিসিসির উচ্ছেদ অভিযান, চৌমাথা বাজারে দোকান অপসারণ

news image

নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল ও পুলিশি হামলার প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ

news image

বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি

news image

বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাম মোল্লা চট্টগ্রামে গ্রেপ্তার

news image

জামালপুরের রাণীগঞ্জ বাজার যৌনপল্লীতে জেলা প্রশাসন ও পুলিশের টাস্কফোর্স অভিযান, ২ জনের কারাদণ্ড

news image

বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন