মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২১ নভেম্বার ২০২৬ ০৭:০০ পি.এম
IACIB নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বহিষ্কার ও হামলার প্রতিবাদে বরিশালে সংহতি সমাবেশ
বরিশালের IACIB নার্সিং ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ওপর হামলা, অন্যায় বহিষ্কারাদেশ এবং পুলিশি হয়রানির তীব্র প্রতিবাদ জানিয়ে সংহতি সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র ও রাজনৈতিক সংগঠনগুলো।
শনিবার (২১ নভেম্বর) বরিশালে আয়োজিত এই সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ। সমাবেশে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, সিপিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ.কে. আজাদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুজয় বিশ্বাস শুভ, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখার সংগঠক সাজ্জাদুল ইসলাম রুদ্র এবং নার্সিং শিক্ষার্থী ফাহিম ও সিফাত প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ তুলে বলেন, নগরীর সি. অ্যান্ড বি. রোড এলাকার IACIB নার্সিং ইনস্টিটিউটে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, দুর্নীতি ও শিক্ষা বাণিজ্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন শিক্ষার্থীরা। সেই আন্দোলনের সামনের সারিতে থাকায় গত ২ নভেম্বর প্রতিষ্ঠানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে স্থায়ীভাবে বহিষ্কারের নোটিশ দেওয়া হয়।
বক্তাদের দাবি, বহিষ্কারের আদেশ বাতিলের দাবিতে গত ১৯ নভেম্বর ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালনকালে কলেজ কর্তৃপক্ষের আশ্রয়ে-প্রশ্রয়ে একদল সন্ত্রাসী অন্তু বিশ্বাসের ওপর কয়েক দফা হামলা চালায়। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে সন্ত্রাস ও হয়রানির মাধ্যমে স্তব্ধ করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।
তারা আরও বলেন, সুষ্ঠু তদন্ত ও বিধিবিধানের তোয়াক্কা না করে প্রতিবাদী কোনো শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা চরম স্বেচ্ছাচারিতা।
সমাবেশ থেকে অন্তু বিশ্বাসের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, হামলার নিরপেক্ষ তদন্ত, অবৈধ বহিষ্কারাদেশ বাতিল এবং প্রতিষ্ঠানের অনিয়ম ও শিক্ষা বাণিজ্য বন্ধের জোর দাবি জানানো হয়। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তু বিশ্বাসের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।
IACIB নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বহিষ্কার ও হামলার প্রতিবাদে বরিশালে সংহতি সমাবেশ
বাবার ৩২তম মৃত্যুবার্ষিকীতে আবেগাপ্লুত আরিফুর রহমান খান, বাকেরগঞ্জের পাশে থাকার অঙ্গীকার
নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশালের বিচারক শেখ ফারহান নাদীম উদ্ধার
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় বিএমপির ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান
নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান
জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশের আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা
পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৩ জেলে দগ্ধ, গুরুতর ২ জন ঢাকায়
বরিশালে খালের জায়গা দখলমুক্ত করার নির্দেশ বিসিসি প্রশাসকের
বরিশালে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা: দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা
মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান বিএমপি কমিশনারের
বরিশালে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি বিলকিস আক্তার জাহান শিরীন: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
ফরিদপুরে পুলিশে টিআরসি পদে ২য় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন, দালাল থেকে সতর্ক থাকার নির্দেশ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের সামনে অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক আটক
জামালপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের ২য় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন
পাথরঘাটায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে যুবদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বরিশালে তৃণমূল সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে গ্রেপ্তার বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু আবতাব স্বপন
৫ বছরে সাড়ে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে বাংলাদেশ, আসছে নতুন আইন
চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল
চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল
জামালপুরের দেওয়ানগঞ্জে আ.লীগ নেতাকর্মীদের নৃশংসতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ই-রিকশা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
বকশীগঞ্জে শেখ ফরিদের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন: ওসির প্রত্যাহারের দাবি
বরিশালে দ্রব্যমূল্য ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির লাল কার্ড কর্মসূচি
বরিশালে মহানগর ছাত্রদলের ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪, আহত ২
মাদক ও কিশোর গ্যাং রোধে বরিশালের কাউনিয়া থানায় আকস্মিক সাঁড়াশি অভিযান
পটুয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে জখম ও হত্যাচেষ্টা মামলার মূল আসামি শাকিল গ্রেপ্তার
বরিশালে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি প্রসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত