মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২০ নভেম্বার ২০২৬ ০৮:৪৮ এ.এম
নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশালের বিচারক শেখ ফারহান নাদীম উদ্ধার
নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বিচারক উদ্ধার
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দীগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীমকে নিখোঁজ হওয়ার প্রায় দুই দিন পর কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সমুদ্রসৈকতে হাঁটাহাঁটির সময় তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে বরিশালে ফিরিয়ে আনতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) একটি দল কুয়াকাটার উদ্দেশে রওনা হয়েছে।
বিএমপির মুখপাত্র সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারক নিখোঁজ হওয়ার পর পুলিশ কমিশনারের নির্দেশে তাকে উদ্ধারে সার্বক্ষণিক তৎপরতা চালানো হয়। পুলিশের বিভিন্ন সোর্সও তাকে খুঁজে বের করতে কাজ করছিল।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে বাসায় ফেরেননি বিচারক শেখ ফারহান নাদীম। পরদিন বুধবার আদালতেও উপস্থিত হননি তিনি। পরে তার নিখোঁজের ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় আদালতের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর ১৪৮৯, তারিখ ১৮ নভেম্বর।
নিখোঁজের পর বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডের ফাতেমা সেন্টার এলাকায় তাকে দেখা যায়। পরে গির্জা মহল্লা রোডের একটি মসজিদে এশার নামাজ আদায় করেন তিনি। রাত ১০টার দিকে বাংলাবাজার এলাকায় মাস্ক পরা অবস্থায় রিকশায় যেতে দেখা যায় তাকে। এরপর থেকে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। এ সময় তার ব্যক্তিগত মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
অবশেষে প্রায় দুই দিন পর কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকা থেকে তাকে উদ্ধার করল পুলিশ।
নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশালের বিচারক শেখ ফারহান নাদীম উদ্ধার
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় বিএমপির ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান
নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান
জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশের আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা
পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৩ জেলে দগ্ধ, গুরুতর ২ জন ঢাকায়
বরিশালে খালের জায়গা দখলমুক্ত করার নির্দেশ বিসিসি প্রশাসকের
বরিশালে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা: দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা
মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান বিএমপি কমিশনারের
বরিশালে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি বিলকিস আক্তার জাহান শিরীন: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
ফরিদপুরে পুলিশে টিআরসি পদে ২য় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন, দালাল থেকে সতর্ক থাকার নির্দেশ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের সামনে অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক আটক
জামালপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের ২য় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন
পাথরঘাটায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে যুবদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বরিশালে তৃণমূল সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে গ্রেপ্তার বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু আবতাব স্বপন
৫ বছরে সাড়ে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে বাংলাদেশ, আসছে নতুন আইন
চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল
চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল
জামালপুরের দেওয়ানগঞ্জে আ.লীগ নেতাকর্মীদের নৃশংসতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ই-রিকশা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
বকশীগঞ্জে শেখ ফরিদের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন: ওসির প্রত্যাহারের দাবি
বরিশালে দ্রব্যমূল্য ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির লাল কার্ড কর্মসূচি
বরিশালে মহানগর ছাত্রদলের ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪, আহত ২
মাদক ও কিশোর গ্যাং রোধে বরিশালের কাউনিয়া থানায় আকস্মিক সাঁড়াশি অভিযান
পটুয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে জখম ও হত্যাচেষ্টা মামলার মূল আসামি শাকিল গ্রেপ্তার
বরিশালে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি প্রসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় জেন্ডার বৈষম্য মোকাবিলায় তরুণ ও অংশীজনদের সংলাপ অনুষ্ঠিত
৪ বছর পর লাভলু মেম্বার হত্যা: বিচার না পেয়ে পরিবার ও এলাকাবাসীর ক্ষোভ