শক্রবার ২০ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আবহাওয়া ও জলবায়ু

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পাথরঘাটায় সমন্বিত উদ্যোগ ও সুপেয় পানির সংকট নিরসনের তাগিদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পাথরঘাটায় সমন্বিত উদ্যোগ ও সুপেয় পানির সংকট নিরসনের তাগিদ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পাথরঘাটায় সমন্বিত উদ্যোগ ও সুপেয় পানির সংকট নিরসনের তাগিদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পাথরঘাটায় সমন্বিত উদ্যোগের তাগিদ

 

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলীয় জনপদ পাথরঘাটা। নদীভাঙন, জলাবদ্ধতা, সুপেয় পানির সংকট, খাল ভরাট ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মতো সমস্যায় ভুগছেন এ অঞ্চলের মানুষ। এসব সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় বরগুনার পাথরঘাটা উপজেলা অডিটরিয়ামে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে।

 

জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের আওতায় জাগোনারী ও ওয়েভ ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

সভায় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মহসিন হোসেন ও কৃষি কর্মকর্তা তানজিলুল হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

সভায় পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও দুর্যোগের ঝুঁকি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জলাশয় সংরক্ষণ, নিরাপদ পানির সংকট নিরসন, নদীভাঙন প্রতিরোধ, খাল পুনরুদ্ধার এবং পানি নিষ্কাশনব্যবস্থা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

 

আলোচনায় বলা হয়, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর ও জলাশয় পুনরুদ্ধার এবং পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে সুপেয় পানির সংকট মোকাবিলায় উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে পরিবেশের ওপর যে বিরূপ প্রভাব পড়ছে, তা কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

চরদুয়ানী ও কাঁঠালতলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির পানি নিষ্কাশন, জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনার বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া পুকুরের বালু ও পলি অপসারণ এবং পুকুর স্যান্ড ফিল্টার (পিএসএফ) স্থাপন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার প্রস্তাব উঠে আসে।

সভায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পানির পাম্প ও সরবরাহব্যবস্থা সচল করার বিষয়টিও আলোচনায় আসে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করার সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা নারী, শিশু, বয়স্ক ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্ভোগ কমাতে বিশেষ উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে স্থানীয় জনগণের অংশগ্রহণে সমস্যা চিহ্নিত করা এবং অগ্রাধিকারভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

 

আয়োজকদের ভাষ্য, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণমূলক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণই এ প্রকল্পের মূল লক্ষ্য।

উল্লেখ্য, বাংলাদেশ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পাথরঘাটায় সমন্বিত উদ্যোগ ও সুপেয় পানির সংকট নিরসনের তাগিদ

news image

পাথরঘাটায় জলবায়ুসহিষ্ণু চাষাবাদ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

news image

জলবায়ু ন্যায্যতার দাবিতে বলেশ্বর নদীর পাড়ে বরগুনার পাথরঘাটায় তিন শতাধিক নারীর মানববন্ধন

news image

জলবায়ু ন্যায্যতার দাবিতে বলেশ্বর নদীর পাড়ে বরগুনার পাথরঘাটায় তিন শতাধিক নারীর মানববন্ধন

news image

জামালপুরে ম্যাপ পেপার মিলে জিরো ডিসচার্জ ইটিপি প্ল্যান্ট স্থাপন: গবাখালী খালের পরিবেশ সুরক্ষা

news image

বকশীগঞ্জে হঠাৎ তীব্র ঝড়: নঈম মিয়ার বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি, সড়কে গাছ উপড়ে যান চলাচল ব্যাহত

news image

লঘুচাপের প্রভাবে মেঘনা ও উপকূলে আকস্মিক জোয়ার: নিম্নাঞ্চল প্লাবিত, প্রশাসনের সতর্কবার্তা

news image

কলাপাড়ায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও পথসভা

news image

দক্ষিণ কালিবাড়িতে টেকসই সুইচগেট নির্মাণের দাবিতে যুবদের ক্যাম্পেইন ও স্মারকলিপি প্রদান

news image

পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

news image

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

news image

নিরাপদ ও সুপেয় পানির দাবিতে পাথরঘাটায় ব্যতিক্রমী প্রচারাভিযান

news image

বকশীগঞ্জে বন্যার আগাম প্রস্তুতি: জীবন ও সম্পদ রক্ষায় আহছানিয়া মিশনের বিশেষ মহড়া

news image

সানন্দবাড়ী মন্ডলপাড়া ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বাড়ীঘর ফসলের জমি বিলীন

news image

পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

news image

জলবায়ু সহনশীল গোষ্ঠী তৈরিতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই

news image

বরিশাল নগরীর অস্তিত্ব রক্ষায় সম্মিলিত ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

শেরপুরের নালিতাবাড়ীতে মাত্র দুই মিনিটের টর্নেডো! গাছচাপায় বৃদ্ধা নিহত, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত

news image

সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা ২০২৬: প্লাস্টিক ও পলিথিন দূষণ মুক্ত সুন্দরবনের দাবিতে স্মারকলিপি

news image

ফরিদপুরের বর্জ্য শোধনাগার মডেল এখন বরিশালে! পরিদর্শনে বিসিসি প্রশাসক।

news image

জামালপুরে ঐতিহ্যবাহী দুরমুঠ মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

খুদে বিজ্ঞানীদের দারুণ আবিষ্কার! প্রযুক্তির চমক নিয়ে পাথরঘাটায় শুরু হলো বিজ্ঞান মেলা

news image

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (MIDS) নবম বর্ষপূর্তি উদযাপিত

news image

জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত 

news image

জামালপুরের সহদর দুই বোন কেকা আর কুহু শিশু নোবেল আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছে