মোঃ কবির তালুকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি ০৮ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৩০ এ.এম
আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) সকাল ১১:৩০ টায় পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, ‘আমরা কলাপাড়াবাসী’, প্রান্তজন এবং একশনএইড বাংলাদেশ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির শুরুতে কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান বাজার ও সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।
কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস, এম মোশাররফ হোসেনের দক্ষ সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন বক্তারা। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মঞ্চের কার্যনির্বাহী সদস্য ও কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু এবং কার্যনির্বাহী সদস্য ও পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মাননু।
বক্তারা তাঁদের বক্তব্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস এবং নির্মল বায়ু ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত সামাজিক পদক্ষেপের ওপর জোর দেন।
উক্ত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের কার্যনির্বাহী সদস্য ও কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সহ-সভাপতি মোঃ কবির তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন রাজু, অর্থ সম্পাদক শুভ্রা চক্রবর্তী কল্যাণী, ‘আমরা কলাপাড়াবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাফসান রিমন এবং উন্নয়ন সংস্থা ‘প্রান্তজন’-এর ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদসহ স্থানীয় পরিবেশকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
কলাপাড়ায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস উপলক্ষ্যে র্যালি ও পথসভা
দক্ষিণ কালিবাড়িতে টেকসই সুইচগেট নির্মাণের দাবিতে যুবদের ক্যাম্পেইন ও স্মারকলিপি প্রদান
পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
নিরাপদ ও সুপেয় পানির দাবিতে পাথরঘাটায় ব্যতিক্রমী প্রচারাভিযান
বকশীগঞ্জে বন্যার আগাম প্রস্তুতি: জীবন ও সম্পদ রক্ষায় আহছানিয়া মিশনের বিশেষ মহড়া
সানন্দবাড়ী মন্ডলপাড়া ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে বাড়ীঘর ফসলের জমি বিলীন
পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
জলবায়ু সহনশীল গোষ্ঠী তৈরিতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই
বরিশাল নগরীর অস্তিত্ব রক্ষায় সম্মিলিত ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে মাত্র দুই মিনিটের টর্নেডো! গাছচাপায় বৃদ্ধা নিহত, অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত
সুন্দরবন সাংবাদিক ফোরাম বরগুনা ২০২৬: প্লাস্টিক ও পলিথিন দূষণ মুক্ত সুন্দরবনের দাবিতে স্মারকলিপি
ফরিদপুরের বর্জ্য শোধনাগার মডেল এখন বরিশালে! পরিদর্শনে বিসিসি প্রশাসক।
জামালপুরে ঐতিহ্যবাহী দুরমুঠ মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
খুদে বিজ্ঞানীদের দারুণ আবিষ্কার! প্রযুক্তির চমক নিয়ে পাথরঘাটায় শুরু হলো বিজ্ঞান মেলা
মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মাগুরা আদর্শ বিতর্ক সংঘের (MIDS) নবম বর্ষপূর্তি উদযাপিত
জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত
জামালপুরের সহদর দুই বোন কেকা আর কুহু শিশু নোবেল আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছে