রবিবার ২৫ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন

মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২৪ অক্টোবার ২০২৬ ০৯:৫৭ পি.এম

বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন

বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী


বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের ২০২৬-২০২৭ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএইচএস নিউজের ওমর ফারুক (সাব্বির খান) এবং সাধারণ সম্পাদক হয়েছেন সময়ের বার্তার আল-আমিন গাজী।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় বরিশালের ইউরো কনভেনশন হলে পরিচিতি সভা ও নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বরিশাল নগরীর জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ভয়েস অব বরিশালের এইচ এম হেলাল। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অগ্রযাত্রা প্রতিদিনের আহমেদ বায়েজীদ ও দখিনের কণ্ঠের মুরাদ হোসাইন।
 

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সুন্দরবনের তানজিমুন ইসলাম রিশাদ ও আমাদের বরিশালের নাইম হোসেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক মতবাদের আবদুর রহমান। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রথম সকালের মিল্টন কবিরাজ ও আজকের পত্রিকার মেহেদী হাসান রাতুল।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রাইম নিউজের রাহাত রাব্বি এবং সহ-কোষাধ্যক্ষ হয়েছেন দৈনিক আইন বার্তার মাছুম বিল্লাহ। দপ্তর সম্পাদক হয়েছেন বরিশাল দর্পণের জিহাদ হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন বিএইচএস নিউজের জয় চন্দ্র শীল এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন আজকের তালাশের শাহাদাৎ হোসেন।

 

তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হয়েছেন আগামীর সময়ের জিহাদ হাসান। গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক হয়েছেন আজকের বার্তার মোঃ মামুন টিটু এবং ডিজিটাল মিডিয়া সম্পাদক হয়েছেন বরিশাল টাইমসের মোঃ শাফায়েত হোসেন। আইন ও মানবাধিকার সম্পাদক হয়েছেন দৈনিক দেশবার্তার আতিকুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন সিটিটি নিউজের পারভেজ হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন বরিশাল টিভির মোঃ সাইমুন হোসেন এবং নারী বিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তরের মনিকা চৌধুরী।
 

এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন ক্রাইম নিউজের সাইফুল ইসলাম শান্ত, বরিশাল টাইমসের মেহেদী হোসেন, দৈনিক শাহনামার মোঃ সুজন হাওলাদার, দক্ষিণাঞ্চল পত্রিকার মোঃ সোহেল রানা, প্রত্যাশা বার্তার মোঃ রাশেদ মৃধা,চ্যানেল ২৪-এর ভিডিও জার্নালিস্ট আরাফ আহমেদ শাকিল, বিএইচএস নিউজের এম এ গোফরান ও এস এম জাহিদ টিয়ান, আনন্দ টিভির সাঈদ আহমেদ মিরাজ, বরিশাল নিউজ ২৪-এর ফেরদাউস হোসেন, মোঃ শাহিন এবং কলমের কণ্ঠের বেল্লাল হোসেন।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সহ সভাপতি মোঃ জাকির হোসেন, বরিশাল টেলিভিশন মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আখতার ফারুক শাহিন, বরিশাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম মোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর এবং কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও কমল সেন গুপ্ত।

 

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রথম সকালের প্রকাশক ও সম্পাদক কাজী আল মামুন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরা, খবরের কাগজের বরিশাল ব্যুরোপ্রধান মইনুল ইসলাম সবুজ, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু, জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মোঃ শাওন খান, বাংলা নিউজ২৪-এর নিজস্ব প্রতিবেদক মুশফিক সৌরভ, দৈনিক আজকালের কে এম নয়ন, স্টার নিউজের ব্যুরো প্রধান সৈয়দ মেহেদী হাসান, চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান আরিফুর রহমান, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক আজিম হোসেন সুহাদ, দখিনের প্রতিবেদনের রাইসুল ইসলাম অভি, রিপোর্ট ৭১-এর আমিনুল ইসলাম সোহাগ, ক্রাইম নিউজের সম্পাদক খন্দকার রাকিব হোসেন এবং দৈনিক আজকের তালাশের সম্পাদক মারুফ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকেরা।
 

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তাঁরা তরুণ সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাগত দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণের মাধ্যমে বরিশালের গণমাধ্যম অঙ্গনে তরুণ সাংবাদিকদের ভূমিকা আরও জোরালো হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

news image

বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন

news image

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মুরাদ আহমেদকে দেখতে গেলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন

news image

বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান

news image

পরিচ্ছন্ন বরিশাল সদর গড়তে বিডি ক্লিন-এর সহযোগিতায় পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম

news image

বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়ামের সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

news image

মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন

news image

মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন

news image

বরিশালে ছাত্রদলের আয়োজনে আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

news image

শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার

news image

শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার

news image

বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ

news image

সরিষাবাড়ীতে যমুনার শাখা নদীর ওপর গার্ডার সেতু নির্মাণকাজের শুভ উদ্বোধন

news image

ছেংগারচরে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

news image

মতলব উত্তরে জমি দখল ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থীর পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন

news image

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ২৫

news image

'সহিংসতা নয়, ন্যায়বিচার চাই': বরগুনার আমতলীতে তরুণ ও সুশীল সমাজের মানববন্ধন

news image

পাথরঘাটায় কিশোরী স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা: প্রধান অতিথি চিফ হুইপ নুরুল ইসলাম মণি

news image

বরিশাল জেলা শ্রমিক দল নেতার স্ত্রীর ইন্তেকাল, জানাজায় এমপি মজিবর রহমান সরোয়ার

news image

বরিশাল সিটি করপোরেশনে পানির সেবায় ঘুষ দাবি করলেই অভিযোগ, জানাল বিসিসি

news image

ইনানী মেরিন ড্রাইভ টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড: মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের শোক ও তদন্তের নির্দেশ

news image

ঢাকা-রৌমারী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: অটোরিকশা-ট্রাক সংঘর্ষে ৫ জন নি*হত

news image

বরিশাল নগরীর সৌন্দর্যবর্ধন: চৌমাথা লেকের নাইট ভিউ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ

news image

ঝালকাঠির নলছিটিতে নদী অভিযানে স্পিডবোট উল্টে ইউএনও প্রতীক কুমার কুন্ডুসহ আহত ৮

news image

দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পর্যটনমন্ত্রী

news image

লাউচাপড়া বিনোদন কেন্দ্র নিয়ে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ হুঁশিয়ারি

news image

মুলাদীতে জুয়ায় বাধা দেওয়ায় কৃষক হত্যা: ঢাকা থেকে প্রধান আসামি রহমত উল্লাহ গ্রেপ্তার

news image

বরিশাল সিটি কর্পোরেশন পরিদর্শন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

news image

উজিরপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে, আদালতে মামলা

news image

বরিশালে বিশ্ব মান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত: অংশ নিলেন বিএমপি কমিশনার