বৃহস্পতিবার ২২ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

ছেংগারচরে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছেংগারচরে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ছেংগারচরে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছেংগারচরে মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই  বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে তার পরিবার ও জামায়াতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

 

চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ছেংগারচর পৌরসভার মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদার ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং জোরপূর্বক জমি দখলের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
 

​মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার বড়মরাদোন এলাকার মুজাফফর সিকদার কমপ্লেক্সে ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদারের পরিবার ও ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদারের ছোট ভাই পিজি হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুহুল কুদ্দুস বিপ্লব এবং ছেংগারচর পৌর জামায়াতের আমির রবিউল আলম।
 

​সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গাজিরগাছখোলা গ্রামের সৌদি আরবপ্রবাসী মামুন মোল্লার বাড়ি যাওয়ার পথে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ তুলে ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদার ও তার পরিবারের বিরুদ্ধে মানববন্ধন করেন প্রবাসী মামুন মোল্লার স্ত্রী আঁখি আক্তার।
 

​এ বিষয়ে ড. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, "ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদার ও আমাদের পরিবারের বিরুদ্ধে আনীত জমি দখলের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে প্রবাসী মামুন মোল্লা ও তার স্ত্রী জোরপূর্বক অন্যের জমি দখল করে একটি বড় প্রবেশদ্বার (গেট) নির্মাণ করেছেন, যার সিংহভাগই আমাদের পারিবারিক মালিকানাধীন জায়গায় পড়েছে। এরপরও তাদের যাতায়াতের মানবিক দিক বিবেচনা করে আমরা আমাদের জায়গা থেকে তিন ফুট ছেড়ে বাঁশের বেড়া দিয়েছি যাতে তাদের চলাচলে কোনো অসুবিধা না হয়।"
 

তিনি আরও জানান, বেড়া দেওয়া স্থানটিতে তাদের পূর্বপুরুষদের পারিবারিক কবরস্থান রয়েছে। সেই কবরস্থানের নিরাপত্তা রক্ষা করা তাদের পরিবারের সামাজিক দায়িত্ব। প্রবাসীদের ব্যক্তিগত কোনো যাতায়াতের রাস্তা ছিল না উল্লেখ করে তিনি বলেন, "বাড়ি নির্মাণের আগেই যাতায়াতের পথের বিষয়টি নিয়ে আমাদের পরিবারের সঙ্গে সমঝোতা করলে এ বিরোধ তৈরি হতো না। তারা আমাদের কাছে আবদার করলে আমরা অবশ্যই একটি ভালো ব্যবস্থা করতাম। এখনও আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে।"
​

এ সময় ড. রুহুল কুদ্দুস বিপ্লব আরও অভিযোগ করে বলেন, তাদের ৮০ বছর বয়সী বৃদ্ধা মাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, যা নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিষয়টি আইনগতভাবেই মোকাবিলা করবেন।
​

এদিকে ছেংগারচর পৌর জামায়াতের আমির রবিউল আলম বলেন, "গত ১৮ অক্টোবরের মানববন্ধনটি মূলত জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই শিকদার, তার পরিবার এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাজানো হয়েছে।" সংবাদ সম্মেলন থেকে এ ঘটনার সুষ্ঠু প্রতিকার ও ক্ষতিপূরণ দাবি করা হয়।
​

যোগাযোগ করা হলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, জমি ও চলাচলের পথ নিয়ে বিরোধের বিষয়টি তারা অবহিত হয়েছেন। তদন্ত সাপেক্ষে উভয় পক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ—আব্দুল বাসেদ মাস্টার, দুদু মিয়া মোল্লা, মজিবুর রহমান, জহিরুল ইসলাম, ইব্রাহিম খলিল পাঠান, সিরাজুল ইসলাম সিকদার, আবুল কালাম পাঠান, খোরশেদ পাঠান, বাবু পাঠান, কিবরিয়া পাঠান, সোহরাব পাঠান, কামরুল পাঠান, রবিন প্রধান, নাছির পাঠান ও বাতেন মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ

news image

সরিষাবাড়ীতে যমুনার শাখা নদীর ওপর গার্ডার সেতু নির্মাণকাজের শুভ উদ্বোধন

news image

ছেংগারচরে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাইয়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

news image

মতলব উত্তরে জমি দখল ও অপপ্রচারের অভিযোগে জামায়াত প্রার্থীর পরিবারের পাল্টা সংবাদ সম্মেলন

news image

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ২৫

news image

'সহিংসতা নয়, ন্যায়বিচার চাই': বরগুনার আমতলীতে তরুণ ও সুশীল সমাজের মানববন্ধন

news image

পাথরঘাটায় কিশোরী স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা: প্রধান অতিথি চিফ হুইপ নুরুল ইসলাম মণি

news image

বরিশাল জেলা শ্রমিক দল নেতার স্ত্রীর ইন্তেকাল, জানাজায় এমপি মজিবর রহমান সরোয়ার

news image

বরিশাল সিটি করপোরেশনে পানির সেবায় ঘুষ দাবি করলেই অভিযোগ, জানাল বিসিসি

news image

ইনানী মেরিন ড্রাইভ টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড: মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের শোক ও তদন্তের নির্দেশ

news image

ঢাকা-রৌমারী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: অটোরিকশা-ট্রাক সংঘর্ষে ৫ জন নি*হত

news image

বরিশাল নগরীর সৌন্দর্যবর্ধন: চৌমাথা লেকের নাইট ভিউ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ

news image

ঝালকাঠির নলছিটিতে নদী অভিযানে স্পিডবোট উল্টে ইউএনও প্রতীক কুমার কুন্ডুসহ আহত ৮

news image

দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পর্যটনমন্ত্রী

news image

লাউচাপড়া বিনোদন কেন্দ্র নিয়ে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ হুঁশিয়ারি

news image

মুলাদীতে জুয়ায় বাধা দেওয়ায় কৃষক হত্যা: ঢাকা থেকে প্রধান আসামি রহমত উল্লাহ গ্রেপ্তার

news image

বরিশাল সিটি কর্পোরেশন পরিদর্শন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

news image

উজিরপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে, আদালতে মামলা

news image

বরিশালে বিশ্ব মান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত: অংশ নিলেন বিএমপি কমিশনার

news image

এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলনে পাথরঘাটার শোয়েব তাসিন: উপকূলীয় তরুণদের নতুন অর্জন

news image

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: শৃঙ্খলা ও পেশাদারিত্বের নির্দেশ বিএমপি কমিশনারের

news image

বরিশালে মাদ্রাসা শিক্ষিকা হত্যা মামলায় ঘাতক বাসচালক গ্রেপ্তার

news image

বরিশালের চৌমাথায় অবৈধ দখল উচ্ছেদ: স্থায়ী সমাধান নিয়ে নগরবাসীর শঙ্কা

news image

১৩ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, বাকেরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

news image

মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৬ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু

news image

নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল ও ঢাকায় হামলার প্রতিবাদে বরিশালে বিশাল বিক্ষোভ

news image

বরিশালে অসহায় আলেমকে ইসলামিক সামগ্রীর দোকান উপহার দিল 'পরিবর্তন মানবিক ফাউন্ডেশন'

news image

বরিশালে সড়ক দখলমুক্ত করতে বিসিসির উচ্ছেদ অভিযান, চৌমাথা বাজারে দোকান অপসারণ

news image

নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল ও পুলিশি হামলার প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ

news image

বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি