শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ১৯ অক্টোবার ২০২৬ ০৮:৩৭ পি.এম
'সহিংসতা নয়, ন্যায়বিচার চাই': বরগুনার আমতলীতে তরুণ ও সুশীল সমাজের মানববন্ধন
সামাজিক সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বানে আমতলীতে মানববন্ধন।।
‘সহিংসতা নয়, ন্যায়বিচার চাই’ স্লোগানকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান, মানবিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বানে বরগুনার আমতলীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় আমতলী প্রেসক্লাব চত্বরে এক্টিভিস্টা বরগুনার উদ্যোগে এবং অ্যাকশনএইড বাংলাদেশ ও এনএসএসের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘তারুণ্যের স্বপ্ন, সামাজিক সম্প্রীতি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে তরুণ সমাজ, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, বিভিন্ন উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো: জাকির হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল বাশার বুলবুল, আমতলী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মহসীন মাতুব্বর, এফরটি প্রকল্পের সমন্বয়কারী মো. মনিরুজ্জামান এবং আমতলী ইয়ুথ হাবের সভাপতি মুক্তা রানী।
বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। সমাজে বিভেদ, বিদ্বেষ, অসহিষ্ণুতা ও যেকোনো ধরনের সহিংসতা মানুষের নিরাপত্তা, মর্যাদা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তি, সৌহার্দ্য ও সহাবস্থানের সংস্কৃতি গড়ে তুলতে হবে।
তাঁরা আরও বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা একটি গণতান্ত্রিক ও মানবিক সমাজের অন্যতম ভিত্তি। যেকোনো সহিংসতার ঘটনায় নিরপেক্ষ তদন্ত, জবাবদিহি এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
মানববন্ধনে তরুণদের সামাজিক সম্প্রীতি রক্ষা, মানবাধিকার সমুন্নত রাখা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সংলাপ, সামাজিক ঐক্য এবং সম্মিলিত নাগরিক উদ্যোগের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও সম্প্রীতিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
কর্মসূচি থেকে সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করা, সকল মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
'সহিংসতা নয়, ন্যায়বিচার চাই': বরগুনার আমতলীতে তরুণ ও সুশীল সমাজের মানববন্ধন
পাথরঘাটায় কিশোরী স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা: প্রধান অতিথি চিফ হুইপ নুরুল ইসলাম মণি
বরিশাল জেলা শ্রমিক দল নেতার স্ত্রীর ইন্তেকাল, জানাজায় এমপি মজিবর রহমান সরোয়ার
বরিশাল সিটি করপোরেশনে পানির সেবায় ঘুষ দাবি করলেই অভিযোগ, জানাল বিসিসি
ইনানী মেরিন ড্রাইভ টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড: মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের শোক ও তদন্তের নির্দেশ
ঢাকা-রৌমারী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: অটোরিকশা-ট্রাক সংঘর্ষে ৫ জন নি*হত
বরিশাল নগরীর সৌন্দর্যবর্ধন: চৌমাথা লেকের নাইট ভিউ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ
ঝালকাঠির নলছিটিতে নদী অভিযানে স্পিডবোট উল্টে ইউএনও প্রতীক কুমার কুন্ডুসহ আহত ৮
দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পর্যটনমন্ত্রী
লাউচাপড়া বিনোদন কেন্দ্র নিয়ে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ হুঁশিয়ারি
মুলাদীতে জুয়ায় বাধা দেওয়ায় কৃষক হত্যা: ঢাকা থেকে প্রধান আসামি রহমত উল্লাহ গ্রেপ্তার
বরিশাল সিটি কর্পোরেশন পরিদর্শন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান
উজিরপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে, আদালতে মামলা
বরিশালে বিশ্ব মান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত: অংশ নিলেন বিএমপি কমিশনার
এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলনে পাথরঘাটার শোয়েব তাসিন: উপকূলীয় তরুণদের নতুন অর্জন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: শৃঙ্খলা ও পেশাদারিত্বের নির্দেশ বিএমপি কমিশনারের
বরিশালে মাদ্রাসা শিক্ষিকা হত্যা মামলায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
বরিশালের চৌমাথায় অবৈধ দখল উচ্ছেদ: স্থায়ী সমাধান নিয়ে নগরবাসীর শঙ্কা
১৩ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না, বাকেরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৬ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু
নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল ও ঢাকায় হামলার প্রতিবাদে বরিশালে বিশাল বিক্ষোভ
বরিশালে অসহায় আলেমকে ইসলামিক সামগ্রীর দোকান উপহার দিল 'পরিবর্তন মানবিক ফাউন্ডেশন'
বরিশালে সড়ক দখলমুক্ত করতে বিসিসির উচ্ছেদ অভিযান, চৌমাথা বাজারে দোকান অপসারণ
নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল ও পুলিশি হামলার প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ
বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি
বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাম মোল্লা চট্টগ্রামে গ্রেপ্তার
জামালপুরের রাণীগঞ্জ বাজার যৌনপল্লীতে জেলা প্রশাসন ও পুলিশের টাস্কফোর্স অভিযান, ২ জনের কারাদণ্ড
বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন
মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ