মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ১০ অক্টোবার ২০২৬ ০৮:০৮ পি.এম
নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল ও ঢাকায় হামলার প্রতিবাদে বরিশালে বিশাল বিক্ষোভ
চট্রগ্রামে লাভজনক বন্দর নিউমুরিং টার্মিনাল ইজারা দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ও ঢাকায় বিডা ভবনের সামনে বিক্ষোভে হামলার প্রতিবাদে বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ।
আজ ১০ অক্টোবর সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট বরিশাল জেলার উদ্যোগে অশ্বনী কুমার টাউন হল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ৮ অক্টোবর বৃহস্পতিবার ডিপিওয়ার্ল্ডের কাছে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এর ইজারা বাতিলের দাবিতে ইনভেস্ট বাংলাদেশ ভবনের সামনে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভে পুলিশের হামলায় বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন,কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাফি আব্দুল রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সীমা দত্তসহ ত্রিশ জন নেতাকর্মী আহত হয়। নেতৃবৃন্দ এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং একই সাথে লাভজনক নিউমুরিং টার্মিনাল ইজারা দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্টলীগ বরিশাল জেলার (ভারপ্রাপ্ত) সম্পাদক আব্দুল জলিলুর রহমান ও আবু জাফর তালুকদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ(মার্কস বাদী) বরিশাল জেলার আহবায়ক কমরেড ছাইদুর রহমান, বাংলাদেশ ট্রেইড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) বরিশাল জেলার সভাপতি এ্যাড একে আজাদ, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল হাওলাদার।
এসময়ে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর ও বামপন্থীদের নেতৃত্বে আন্দোলনের মুখে তারা সেই গনবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসে। অথচ বি এন পি সরকার সম্পূর্ণভাবে জনগনকে অন্ধকারে রেখে গত ৮ অক্টোবর লাভজনক নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি করেছে যা অতন্ত্য নিন্দনীয় । চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৮০ শতাংশ নিয়ন্ত্রিত হয়। তারমধ্যে নিউমুরিং টার্মিনাল দিয়ে ৫৫ শতাংশ কন্টেইনার ওঠানামা করে।
এই বন্দর বাংলাদেশের ইকোনমিক লাইফলাইন। এবং গত ৫ বছর ধরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কন্টেইনার হ্যান্ডলিং করে এখানে ধারাবাহিকভাবে রাজস্ব আয় বেড়েছে। ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিলে তাদের আমেরিকান নৌবাহিনীর সাথে সম্পর্কের কারণে এখানে মার্কিন রণতরী ভিড়তে পারে যা বাংলাদেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর।
সেকারণে গতকাল ইনভেস্ট বাংলাদেশ ভবনের সামনে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ থেকে এই চুক্তি না করার দাবি জানানো হয়৷ কিন্তু পুলিশ সেখানে ন্যাক্কারজনক হামলা চালিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তীসহ প্রায় ৩০ জন নেতাকর্মীকে আহত করা হয়।
বক্তারা বলেন, এই হামলার তীব্র নিন্দা জানান ও অবিলম্বে লাভজনক নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল ও ঢাকায় হামলার প্রতিবাদে বরিশালে বিশাল বিক্ষোভ
বরিশালে অসহায় আলেমকে ইসলামিক সামগ্রীর দোকান উপহার দিল 'পরিবর্তন মানবিক ফাউন্ডেশন'
বরিশালে সড়ক দখলমুক্ত করতে বিসিসির উচ্ছেদ অভিযান, চৌমাথা বাজারে দোকান অপসারণ
নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল ও পুলিশি হামলার প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ
বরিশাল কোতোয়ালি মডেল থানার আকস্মিক অভিযান: বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি
বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাম মোল্লা চট্টগ্রামে গ্রেপ্তার
জামালপুরের রাণীগঞ্জ বাজার যৌনপল্লীতে জেলা প্রশাসন ও পুলিশের টাস্কফোর্স অভিযান, ২ জনের কারাদণ্ড
বরিশালে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি; পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন
মাদারগঞ্জে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক পরিবার
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও গহনা জব্দ
ডামুড্যায় ৩ বছরের শিশু সোয়াইব হত্যাকাণ্ড: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাতে আবু আলম গ্রেপ্তার
'পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর': বরিশাল সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি: ১২ পুলিশ সদস্য আহত
দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান
জামালপুরে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার রীতিনীতি উপস্থাপনে ২ দিনের কর্মশালা শুরু
বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা: প্রধান আসামি সুমন শিকদার গ্রেপ্তার
মতলব উত্তরে আবাসিক এলাকায় বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি
জামালপুরে ডিআইজি জাহিদুল হাসানের আকস্মিক থানা পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা
রৌমারীতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
১২ জনের হারিয়ে যাওয়া পায়ে নতুন স্বপ্ন: কৃত্রিম পা সংযোজন করল ইজি লাইফ ফর বাংলাদেশ
পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান
শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক
নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত
দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা