মঙ্গলবার ২৪ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন

ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন

ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে জনগণের নিরাপত্তায় প্রতিরোধ কমিটি গঠন


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
 

সোমবার (২৪ নভেম্বর) সকালে ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির নির্দেশক্রমে আয়োজিত এক জরুরি সভায় এ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।
 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ বেপারী।
 

সভায় সভাপতিত্ব করেন ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাউছার খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী।


প্রধান অতিথির বক্তব্যে মো. জাহাঙ্গীর আলম প্রধান বলেন, এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে কেউ যেন সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সচেতন জনগণকে সঙ্গে নিয়ে এ প্রতিরোধ কমিটি কাজ করবে।

 

এলাকার কোথাও সন্দেহজনক কর্মকাণ্ড বা নাশকতার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। শান্তিশৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা আরিফ লস্কর, মো. তুষার বাবু, শফিউল্লাহ লস্কর, মো. রুবেল কাজী, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, মেহেদী হাসান খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সভায় বক্তারা জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা, যেকোনো ধরনের অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধ এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন

news image

বরিশালের খ্রিস্টানপাড়া কলোনীতে নবনির্মিত সম্মেলন কক্ষ উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

news image

পাথরঘাটায় সিসিডিবির উদ্যোগে স্থানীয় CSO ও CBO প্রতিনিধিদের সমন্বয় সভা অনুষ্ঠিত

news image

IACIB নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বহিষ্কার ও হামলার প্রতিবাদে বরিশালে সংহতি সমাবেশ

news image

বাবার ৩২তম মৃত্যুবার্ষিকীতে আবেগাপ্লুত আরিফুর রহমান খান, বাকেরগঞ্জের পাশে থাকার অঙ্গীকার

news image

নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে বরিশালের বিচারক শেখ ফারহান নাদীম উদ্ধার

news image

বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় বিএমপির ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান

news image

নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান

news image

জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশের আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা

news image

পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৩ জেলে দগ্ধ, গুরুতর ২ জন ঢাকায়

news image

বরিশালে খালের জায়গা দখলমুক্ত করার নির্দেশ বিসিসি প্রশাসকের

news image

বরিশালে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা: দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

news image

মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান বিএমপি কমিশনারের

news image

বরিশালে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি বিলকিস আক্তার জাহান শিরীন: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

news image

ফরিদপুরে পুলিশে টিআরসি পদে ২য় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন, দালাল থেকে সতর্ক থাকার নির্দেশ

news image

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের সামনে অটোরিকশা চুরির চেষ্টাকালে যুবক আটক

news image

জামালপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের ২য় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

news image

পাথরঘাটায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে যুবদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

news image

বরিশালে তৃণমূল সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

news image

নারায়ণগঞ্জে গ্রেপ্তার বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু আবতাব স্বপন

news image

৫ বছরে সাড়ে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে বাংলাদেশ, আসছে নতুন আইন

news image

চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল

news image

চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে আ.লীগ নেতাকর্মীদের নৃশংসতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

news image

ই-রিকশা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

news image

বকশীগঞ্জে শেখ ফরিদের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন: ওসির প্রত্যাহারের দাবি

news image

বরিশালে দ্রব্যমূল্য ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির লাল কার্ড কর্মসূচি

news image

বরিশালে মহানগর ছাত্রদলের ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

news image

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪, আহত ২