বুধবার ১১ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

ই-রিকশা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ১১ নভেম্বার ২০২৬ ০৭:০৩ পি.এম

ই-রিকশা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ ই-রিকশা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

ই-রিকশা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

 

ই-রিকশার জন্য প্রণীত বিধিমালা সংশোধন করে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়নের দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

 

বরিশাল রিকশা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সংগ্রাম পরিষদের জেলা সংগঠক দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সমন্বয়ক এবং সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

 

এ সময় সংহতি বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার ক্রীড়া সম্পাদক গাজী মোহাম্মদ বেল্লাল হোসেন, শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মহসিন মীর ও শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, দপ্তর সম্পাদক আবদুল রাজ্জাক, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা।

 

এছাড়া বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবু আল রায়হান, পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম গাজীসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা প্রণয়ন, নিবন্ধন, চালকের লাইসেন্স ও রুট পারমিট চালুর দাবিতে গত ১৩ বছর ধরে সংগ্রাম পরিষদ আন্দোলন করে আসছে। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ই-রিকশার জন্য একটি বিধিমালা প্রণয়ন করেছে। তবে এই বিধিমালায় বিদ্যমান ব্যাটারিচালিত যানবাহন নিবন্ধনের সুযোগ না থাকার আশঙ্কা তৈরি হয়েছে।

 

তারা আরও বলেন, বিধিমালায় আদর্শ ডিজাইনের কথা উল্লেখ করা হলেও তা প্রকাশ করা হয়নি এবং নতুন ডিজাইনে রূপান্তরের জন্য নির্দিষ্ট সময়সীমাও দেওয়া হয়নি। অথচ আদর্শ ডিজাইনে না থাকলে যানবাহন উচ্ছেদের কথা বলা হয়েছে। এতে বিদ্যমান যানবাহনের চালক ও মালিকরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নির্দিষ্ট কিছু কোম্পানির কাছে জিম্মি হওয়ার আশঙ্কা রয়েছে।

 

বক্তারা বলেন, ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা অযৌক্তিক। এ ফি কমানোর পাশাপাশি চালকদের লাইসেন্স প্রদান এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) বিধিমালার আওতায় আনার দাবি জানান তারা।

 

সমাবেশ থেকে বিদ্যমান যানবাহনের ডিজাইন পরিবর্তনের জন্য কমপক্ষে দুই বছর সময় দেওয়া, নিবন্ধন ফি কমানো, মহাসড়কের পাশে সাইডলেন চালু, নিবন্ধন প্রক্রিয়া স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করা এবং চালকদের লাইসেন্স প্রদানের দাবিসহ সংগ্রাম পরিষদের ৯ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রমিক নেতাদের একটি প্রতিনিধি দল বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ই-রিকশা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

news image

বকশীগঞ্জে শেখ ফরিদের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন: ওসির প্রত্যাহারের দাবি

news image

বরিশালে দ্রব্যমূল্য ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির লাল কার্ড কর্মসূচি

news image

বরিশালে মহানগর ছাত্রদলের ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

news image

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪, আহত ২

news image

মাদক ও কিশোর গ্যাং রোধে বরিশালের কাউনিয়া থানায় আকস্মিক সাঁড়াশি অভিযান

news image

পটুয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে জখম ও হত্যাচেষ্টা মামলার মূল আসামি শাকিল গ্রেপ্তার

news image

বরিশালে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি প্রসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় জেন্ডার বৈষম্য মোকাবিলায় তরুণ ও অংশীজনদের সংলাপ অনুষ্ঠিত

news image

৪ বছর পর লাভলু মেম্বার হত্যা: বিচার না পেয়ে পরিবার ও এলাকাবাসীর ক্ষোভ

news image

ই-রিকশা বিধিমালাকে স্বাগত সংগ্রাম পরিষদের: বিদ্যমান যান উচ্ছেদ না করে ২ বছর সময় ও ফি কমানোর দাবি

news image

উজিরপুর ইউএনও আলী সুজার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও জুলাই মামলার আসামিকে আশ্রয়ের অভিযোগ

news image

৩২ বছরের আক্ষেপ ঘুচাতে মতলবে হাসেম প্রধানের পক্ষে ঐক্যবদ্ধ সাদুল্লাপুর গ্রামবাসী

news image

বরগুনার পাথরঘাটায় তরুণ-তরুণীদের জেন্ডার সমতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ

news image

বরিশালে নেতৃত্বে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

news image

বরিশালের আমানতগঞ্জে বিসিসির মোবাইল কোর্ট: অবৈধ স্থাপনা উচ্ছেদ, ব্যবসায়ীকে অর্থদণ্ড

news image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

news image

বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন

news image

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মুরাদ আহমেদকে দেখতে গেলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন

news image

বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান

news image

পরিচ্ছন্ন বরিশাল সদর গড়তে বিডি ক্লিন-এর সহযোগিতায় পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম

news image

বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়ামের সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

news image

মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন

news image

মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন

news image

বরিশালে ছাত্রদলের আয়োজনে আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

news image

শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার

news image

শরীয়তপুরে শিক্ষক হত্যা: হোটেলের প্রধান অভিযুক্ত ম্যানেজার নোয়াখালী থেকে গ্রেপ্তার

news image

বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ