মঙ্গলবার ১০ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

সাংবাদিক চিনে রাখুন! চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে ৪ ভুয়া সাংবাদিক কারাগারে

সাংবাদিক চিনে রাখুন! চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে ৪ ভুয়া সাংবাদিক কারাগারে সাংবাদিক চিনে রাখুন! চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে ৪ ভুয়া সাংবাদিক কারাগারে

চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে চার সাংবাদিক কারাগারে

সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় ফরিদপুরের চার যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৯ নভেম্বর) ঢাকার সিএমএম আদালতের ১৫ নম্বর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন সাজ্জাদ হোসেন, সাদ্দাম হোসেন সোহান, সাকিবুল ইসলাম সাকিব ও অহিদুজ্জামান অহিত। তাঁদের সবার বাড়ি ফরিদপুর ও আশপাশের এলাকায়।

 

মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই চার ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করতেন তাঁরা। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে অপপ্রচার চালিয়ে হয়রানি করা হতো বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

এ ঘটনায় একপর্যায়ে এক সিআইডি কর্মকর্তার স্ত্রী বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতের ১৫ নম্বর আমলি আদালতে তাঁদের বিরুদ্ধে মামলা করেন। সিআর মামলা নম্বর ৪২৩/২৬। মামলায় দণ্ডবিধির ২১১, ৩৮৫, ৩৮৭, ৫০০, ১০৯ ও ৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে আরও বলা হয়, এর আগে আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর আসামিরা পুনরায় বাদীকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় পরে ফরিদপুর কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়।

 

সোমবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। শুনানিতে আইনজীবীরা অভিযোগ করেন, সাংবাদিকতার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তাঁরা চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের জামিন দেওয়া হলে মামলার বাদী, সাক্ষী এবং তদন্তসংশ্লিষ্ট তথ্য-প্রমাণ প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এদিকে, এ খবর ছড়িয়ে পড়ার পর ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশার পরিচয় ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষকে হয়রানি বা ভয়ভীতি প্রদর্শনের সুযোগ না পায়, সে বিষয়ে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আরও খবর

news image

সাংবাদিক চিনে রাখুন! চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে ৪ ভুয়া সাংবাদিক কারাগারে

news image

মতলব উত্তরে জমি দখল ও গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ

news image

বরিশালে ১১ দিনের মাথায় একই স্থানে আবারও বালু উত্তোলন, ইউএনওর গভীর রাতে অভিযান

news image

বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান: কোডিন মিশ্রিত ১০ বোতল সিরাপ ও নগদ ২ লাখ টাকা উদ্ধার

news image

যৌতুকের দাবিতে গৃহবধূর রগ কাটা মামলার প্রধান আসামি শাকিল ফকির মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

news image

কলাপাড়ায় ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: ভণ্ড কবিরাজ মুসা গ্রেপ্তার

news image

নাটোরে দেড় কোটি টাকা আত্মসাৎ: স্বর্ণ ব্যবসায়ীর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

news image

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিলার মৃত্যু: এসআরবি-র যৌথ অভিযানে প্রধান আসামি রাসেল বয়াতী গ্রেপ্তার

news image

মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে

news image

জামালপুর সদর উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ কুড়িগ্রামের এক ব্যক্তি আটক

news image

মেলান্দহে ৫৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

news image

গাজীপুরে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ট্রাকচালক গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে সাবেক ইমামের যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

news image

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫, জব্দ মোটরসাইকেল

news image

বরিশালে ২০৩৫ পিস ইয়াবা ও টাকাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে ১৪ লাখ টাকার ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ

news image

জামালপুরে বেকারি ও খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযান: ১৮ হাজার টাকা জরিমানা

news image

মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, এসআরবি-৮ এর অভিযান

news image

ল্যাপটপ ও ডিভাইসে রোগ নির্ণয়ের প্রতারণা: বাবুগঞ্জে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক জরিমানা

news image

দেওয়ানগঞ্জে ভূয়া নামজারি ও জমি দখলের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

news image

উজিরপুর ইছলাদী টোল প্লাজায় এসআরবি-৮ এর তল্লাশি: বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

news image

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাত্রিকালীন অভিযান: ইয়াবা ও মদসহ কারবারি মোন্নাফ গ্রেফতার

news image

রৌমারীতে মাঝরাতে পুলিশের বিশেষ অভিযান: ১৪৬ বোতল বিদেশি মদসহ জাকির গ্রেফতার

news image

মতলবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় অসাধু জেলেদের ইলিশ শিকার, প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিমওয়ালা মাছ

news image

পটুয়াখালীর আলোচিত আকাশ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে কেমিক্যাল ও চিনি দিয়ে তৈরি হচ্ছিল ভেজাল গুড়: মালামালসহ আটক ৩

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

news image

পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ: সিরাজগঞ্জ থেকে প্রতারক মুন্না গ্রেপ্তার

news image

বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে গোয়েন্দা পুলিশের আকস্মিক অভিযান