ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি ০৪ নভেম্বার ২০২৬ ০৬:৪১ পি.এম
নাটোরে দেড় কোটি টাকা আত্মসাৎ: স্বর্ণ ব্যবসায়ীর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন
নাটোরের নলডাঙ্গা পৌর বাজারের তন্নী জুয়েলার্সের স্বত্বাধিকারী নিমাই চন্দ্র তামেলী, তাঁর স্ত্রী চন্দনা রানীসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণালংকার ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় নলডাঙ্গা পৌরসভার থানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রতারণার শিকার একাধিক ব্যক্তি ও সংশ্লিষ্ট এনজিওকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, নিমাই চন্দ্র তামেলী ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে তাঁদের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণালংকার ও অর্থ নিয়ে উধাও হয়েছেন। তাঁদের দাবি, অনেকেই বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে স্বর্ণালংকার কিনে অভিযুক্তদের কাছে দিয়েছিলেন। এখন ঋণের কিস্তি পরিশোধের জন্য এনজিওকর্মীদের চাপের মুখে পড়ে তাঁরা চরম বিপাকে পড়েছেন। অনেকেই তাঁদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানান।
মানববন্ধনে উপস্থিত এক এনজিওকর্মী জানান, অভিযুক্ত ব্যক্তি তাঁদের প্রতিষ্ঠান থেকেও বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে আত্মগোপন করেছেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীরা জানান, অভিযুক্ত নিমাই চন্দ্র তামেলীর বাড়ি পাবনা জেলার আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের নাটিয়াবাড়ী এলাকায়, স্কুলসংলগ্ন স্থানে। তাঁরা অভিযুক্তদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি অভিযুক্তদের সন্ধান বা আটকে সহায়তা করতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণাও মানববন্ধন থেকে দেওয়া হয়। এ বিষয়ে যোগাযোগের জন্য ০১৭২৯-৬১১৬৯৩ নম্বরটি উল্লেখ করা হয়।
এদিকে, এ ঘটনায় নলডাঙ্গা উপজেলার কুটুরীপাড়া এলাকার মো. শহিদুল ইসলাম (৩৮) বাদী হয়ে নাটোরের আমলী আদালত এবং পাবনা জেলার আমিনপুর থানায় পৃথক মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
মামলার অভিযোগে শহিদুল ইসলাম উল্লেখ করেন, নিমাই চন্দ্র তামেলী তাঁর সঙ্গে স্বর্ণ ব্যবসার সূত্রে পরিচিত হন। সেই পরিচয়ের সুবাদে বিশ্বাস অর্জন করে তাঁর কাছ থেকে ৩৫ লাখ টাকা নেন। পরবর্তীতে পাওনা টাকা ফেরত চাইলে তা পরিশোধ না করে টালবাহানা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, গত ২১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পাওনা টাকা চাইতে অভিযুক্তদের বাড়িতে গেলে তাঁকে ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিমাই চন্দ্র তামেলীসহ পাঁচজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত নিমাই চন্দ্র তামেলী ও তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য
নেয়ার জন্য তাদের ভাড়া বাসা ও দোকানে গিয়ে তালাবদ্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ভুক্তভোগীরা তাঁদের পাওনা টাকা ও স্বর্ণালংকার ফেরত পাওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কলাপাড়ায় ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: ভণ্ড কবিরাজ মুসা গ্রেপ্তার
নাটোরে দেড় কোটি টাকা আত্মসাৎ: স্বর্ণ ব্যবসায়ীর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিলার মৃত্যু: এসআরবি-র যৌথ অভিযানে প্রধান আসামি রাসেল বয়াতী গ্রেপ্তার
মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে
জামালপুর সদর উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ কুড়িগ্রামের এক ব্যক্তি আটক
মেলান্দহে ৫৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুরে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ট্রাকচালক গ্রেফতার
দেওয়ানগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে সাবেক ইমামের যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা
জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫, জব্দ মোটরসাইকেল
বরিশালে ২০৩৫ পিস ইয়াবা ও টাকাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার
জামালপুরের দেওয়ানগঞ্জে ১৪ লাখ টাকার ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ
জামালপুরে বেকারি ও খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযান: ১৮ হাজার টাকা জরিমানা
মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, এসআরবি-৮ এর অভিযান
ল্যাপটপ ও ডিভাইসে রোগ নির্ণয়ের প্রতারণা: বাবুগঞ্জে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক জরিমানা
দেওয়ানগঞ্জে ভূয়া নামজারি ও জমি দখলের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি
উজিরপুর ইছলাদী টোল প্লাজায় এসআরবি-৮ এর তল্লাশি: বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১
কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাত্রিকালীন অভিযান: ইয়াবা ও মদসহ কারবারি মোন্নাফ গ্রেফতার
রৌমারীতে মাঝরাতে পুলিশের বিশেষ অভিযান: ১৪৬ বোতল বিদেশি মদসহ জাকির গ্রেফতার
মতলবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় অসাধু জেলেদের ইলিশ শিকার, প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিমওয়ালা মাছ
পটুয়াখালীর আলোচিত আকাশ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে কেমিক্যাল ও চিনি দিয়ে তৈরি হচ্ছিল ভেজাল গুড়: মালামালসহ আটক ৩
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪
পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ: সিরাজগঞ্জ থেকে প্রতারক মুন্না গ্রেপ্তার
বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে গোয়েন্দা পুলিশের আকস্মিক অভিযান
দেওয়ানগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
ডোপ টেস্টের জন্য হেফাজতে, থানা থেকে পালানোর অভিযোগ এএসআই দেলোয়ারের বিরুদ্ধে
বরিশাল শেবাচিমে দুই দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর
বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই এলাকায় অভিযান: ৮ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার
জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার