মঙ্গলবার ১৩ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১২ অক্টোবার ২০২৬ ০৯:১১ পি.এম

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪ বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

বকশীগঞ্জের নিখোঁজে ৩দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার।

 

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর  রোজিনা আক্তার (৩০) নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে একটি ঝোপ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

 

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই  পলাতক রয়েছেন নিহতের স্বামী ইয়াকুব আলী।

নিহত রোজিনা আক্তার উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান-গত শুক্রবার জুমার নামাজের পর থেকে রোজিনা আক্তার নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর কোনো সন্ধান পাননি। সোমবার ভোরে কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশের একটি ঝোপ থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয় বাসিন্দারা সেখানে যান। ঝোপের ভেতর অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও স্বজনদের খবর দেওয়া হয়। পরে স্বজনেরা গিয়ে লাশটি রোজিনার বলে শনাক্ত করেন।

 

পুলিশের ধারণা, তিন দিন আগেই তাঁকে হত্যা করে কিংবা অন্য কোনোভাবে মৃত্যুর পর লাশটি সেখানে ফেলে রাখা হতে পারে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান- সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে নিহতের শাশুড়ি ও ভাসুরসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

দীর্ঘ তিন দিন নিখোঁজ থাকার পর এভাবে সড়কপাশ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় বাট্টাজোড় ও আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

news image

পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ: সিরাজগঞ্জ থেকে প্রতারক মুন্না গ্রেপ্তার

news image

বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে গোয়েন্দা পুলিশের আকস্মিক অভিযান

news image

দেওয়ানগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

ডোপ টেস্টের জন্য হেফাজতে, থানা থেকে পালানোর অভিযোগ এএসআই দেলোয়ারের বিরুদ্ধে

news image

বরিশাল শেবাচিমে দুই দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর

news image

বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই এলাকায় অভিযান: ৮ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার

news image

জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ

news image

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা মিটু শেখ ঢাকা থেকে গ্রেফতার

news image

বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি রিফাত গ্রেফতার, মোবাইল জব্দ

news image

বরিশালে জামিনে এসেই আবার ‘রমরমা’ ইয়াবা ব্যবসা: জিয়া সড়কে ইকবালের আধিপত্য

news image

রাজীবপুরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

news image

বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনা: এসআরবির জালে প্রধান আসামি ফয়সাল

news image

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

news image

পরিচয় বদলে ২৭ বছর ভারত-কুয়েতে আত্মগোপন, অবশেষে খুলনায় গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল

news image

ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি

news image

১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, ভোলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেপ্তার

news image

রৌমারীতে পুলিশের বিশেষ অভিযান: জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১২ জুয়াড়ি আটক

news image

পিচ উঠে গর্তের সৃষ্টি: বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক

news image

বেতাগীতে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় বখাটের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

news image

দেওয়ানগঞ্জে সিআইআর মামলার সাজাপ্রাপ্ত আসামি আফসার আলী গ্রেপ্তার

news image

দেবীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ঢাকার যুবক গ্রেপ্তার

news image

আত্মীয়ের জানাজায় গিয়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী: জামালপুরে দুর্ধর্ষ চুরি

news image

জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান: ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

news image

মাদারগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

news image

দেওয়ানগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড