বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৫ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৪৭ পি.এম
মাদারগঞ্জে ধানখেতে সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় বিষধর সাপের ছোবলে মোতাহার (৫৫) নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বাণীকুঞ্জ এলাকার ব্যাপারীপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোতাহার বাণীকুঞ্জ এলাকার মৃত নইম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাজারে হার্ডওয়্যারের ব্যবসার সাথে যুক্ত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে মোতাহার নিজের ধানখেতে কীটনাশক প্রয়োগ করতে যান। কাজ করার একপর্যায়ে একটি বিষধর সাপ তাঁর পায়ে কামড় দেয়। তাঁর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে মোতাহারকে দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। জামালপুরে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে জামালপুর জেনারেল হাসপাতালে পৌঁছালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই নজরুল ইসলাম জানান, সাপের কামড়ের পর মোতাহারকে কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল এবং চিকিৎসা দেওয়া হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুন্নাহার জানান, বিষধর সাপের কামড়ে আক্রান্ত মোতাহারকে হাসপাতালে আনার পর তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় অ্যান্টিভেনম দেওয়া হয়েছিল। পরবর্তীতে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর পাঠানো হয়।
হার্ডওয়্যার ব্যবসায়ী মোতাহারের এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবার, স্বজন এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাকেরগঞ্জে যৌতুকের বলি মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিলকিস জাহান শিরিন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস
মাদারগঞ্জে ধানখেতে সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
বাহাদুরাবাদ–বালাসী নৌরুট সচল ও সেতু নির্মাণের আশ্বাস পর্যটন মন্ত্রীর: বদলে যাবে দুই পাড়ের অর্থনীতি
আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা
মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল
মতলব উত্তরে নোটিশ ছাড়াই মিটার খুলে নেওয়ার অভিযোগ পল্লি বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে
দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত
মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
জামালপুরের লাহিড়ীকান্দায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ১
‘মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’: মতলবে এএসপি জাবীর হুসনাইন সানীব
উপজেলা পর্যায়ে অসহায় প্রবীণদের থাকা-খাওয়া ও সুচিকিৎসার ব্যবস্থা করছে সরকার: ড. জিয়াউদ্দিন হায়দার
ঝরে পড়া রোধ, শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে বরিশালে বিশেষ সম্মতি গ্রহণ অনুষ্ঠান
দেওয়ানগঞ্জের ইউএনও শাহ জহরুল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ
চাঁদপুরের দুর্গাপুরে মাদকবিরোধী র্যালি ও পথসভা: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য
শেরপুরের নকলায় নদীতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু
মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ‘পরিবর্তন মানবিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে সড়ক পরিষ্কার কর্মসূচি পালিত
সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নাটোরের প্রবাসীর মৃত্যু, মহিষডাঙ্গায় দাফন সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত হাসান
দেড় কিলোমিটার সড়ক যেন মৃত্যুফাঁদ, সংস্কারের দাবি এলাকাবাসীর
সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও পথসভা
কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিথ্যা গুজবে আগৈলঝাড়া থানায় আক্রমণ: সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের বক্তব্য, গ্রেফতার ৩২ জন!
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর মিতালী উচ্চ বিদ্যালয় আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নদীতে গোসল করতে নেমে ছয় বছরের এক শিশু নিখোঁজ
পাথরঘাটায় পৈতৃক জমিতে প্রভাব বিস্তার ও নির্মান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
নালিতাবাড়ীতে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি