মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ১৬ নভেম্বার ২০২৬ ০৬:২২ পি.এম
নলছিটিতে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার প্রধান অভিযুক্ত হাসান গ্রেফতার
নলছিটিতে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার, অভিযান চালায় এসআরবি-৮
ঝালকাঠির নলছিটিতে চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার তদন্তে শনাক্ত প্রধান অভিযুক্ত মোঃ হাসান হাওলাদারকে (২৮) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) বরিশাল জেলার কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৮ বরিশালের সিপিএসসি ও সদর কোম্পানির যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত হাসান হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ থানাধীন বিরঙ্গল গ্রামের মোঃ মন্নান হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সুখি বেগম (৪৫)-এর স্বামী মোঃ মনির হাওলাদার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাংসের ব্যবসা করতেন। গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৪টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁদের বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে।
এ সময় ওয়ারড্রবের ড্রয়ারে রাখা গরুর মাংস বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা চুরির চেষ্টা করলে ভিকটিম দুর্বৃত্তকে চিনে ফেলেন। এতে দুর্বৃত্তরা তাঁর গলায় মোবাইল চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং টাকা নিয়ে পালিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ঝালকাঠির নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে প্রাপ্ত প্রধান অভিযুক্তকে গ্রেফতারের জন্য এসআরবি-৮, বরিশালের অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠান। এরই ধারাবাহিকতায় এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে অভিযুক্ত হাসান হাওলাদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝালকাঠি জেলার নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে।
বকশীগঞ্জ সীমান্তে বাঁশঝাড়ের গর্ত থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি
মঠখোলা পুরান বাজারে দুঃসাহসিক চুরি: আলমারি ভেঙে স্বর্ণালংকার ও জমির দলিল লুট
নলছিটিতে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার প্রধান অভিযুক্ত হাসান গ্রেফতার
মাদারীপুরে ৬১ ইটভাটার একটিরও নেই বৈধ লাইসেন্স, হুমকির মুখে কৃষিজমি ও পরিবেশ
বরিশালের আগৈলঝাড়ায় অটোরিকশা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়
সাংবাদিক চিনে রাখুন! চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে ৪ ভুয়া সাংবাদিক কারাগারে
মতলব উত্তরে জমি দখল ও গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ
বরিশালে ১১ দিনের মাথায় একই স্থানে আবারও বালু উত্তোলন, ইউএনওর গভীর রাতে অভিযান
বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান: কোডিন মিশ্রিত ১০ বোতল সিরাপ ও নগদ ২ লাখ টাকা উদ্ধার
যৌতুকের দাবিতে গৃহবধূর রগ কাটা মামলার প্রধান আসামি শাকিল ফকির মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার
কলাপাড়ায় ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: ভণ্ড কবিরাজ মুসা গ্রেপ্তার
নাটোরে দেড় কোটি টাকা আত্মসাৎ: স্বর্ণ ব্যবসায়ীর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিলার মৃত্যু: এসআরবি-র যৌথ অভিযানে প্রধান আসামি রাসেল বয়াতী গ্রেপ্তার
মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে
জামালপুর সদর উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ কুড়িগ্রামের এক ব্যক্তি আটক
মেলান্দহে ৫৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুরে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ট্রাকচালক গ্রেফতার
দেওয়ানগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে সাবেক ইমামের যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা
জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫, জব্দ মোটরসাইকেল
বরিশালে ২০৩৫ পিস ইয়াবা ও টাকাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার
জামালপুরের দেওয়ানগঞ্জে ১৪ লাখ টাকার ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ
জামালপুরে বেকারি ও খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযান: ১৮ হাজার টাকা জরিমানা
মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, এসআরবি-৮ এর অভিযান
ল্যাপটপ ও ডিভাইসে রোগ নির্ণয়ের প্রতারণা: বাবুগঞ্জে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক জরিমানা
দেওয়ানগঞ্জে ভূয়া নামজারি ও জমি দখলের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি
উজিরপুর ইছলাদী টোল প্লাজায় এসআরবি-৮ এর তল্লাশি: বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১
কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাত্রিকালীন অভিযান: ইয়াবা ও মদসহ কারবারি মোন্নাফ গ্রেফতার
রৌমারীতে মাঝরাতে পুলিশের বিশেষ অভিযান: ১৪৬ বোতল বিদেশি মদসহ জাকির গ্রেফতার
মতলবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় অসাধু জেলেদের ইলিশ শিকার, প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিমওয়ালা মাছ
পটুয়াখালীর আলোচিত আকাশ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেপ্তার