শনিবার ৩১ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

গাজীপুরে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ট্রাকচালক গ্রেফতার

মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ৩০ অক্টোবার ২০২৬ ০৮:২৭ পি.এম

গাজীপুরে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ট্রাকচালক গ্রেফতার গাজীপুরে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ট্রাকচালক গ্রেফতার

পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতার প্রাণহানির ঘটনায় প্রধান অভিযুক্ত ট্রাকচালক গ্রেফতার

এসআরবি-৮ ও এসআরবি-১-এর যৌথ অভিযানে পিরোজপুর থেকে গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও বিএনপির এক স্থানীয় নেতা নিহত এবং দুই পুলিশ সদস্য গুরুতর আহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গ্রেফতার হওয়া ট্রাকচালকের নাম মোঃ মাজহারুল ইসলাম (২৫)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানাধীন চারাখালী এলাকায় অভিযান চালিয়ে এসআরবি-৮, সিপিএসসি, বরিশাল এবং এসআরবি-১, সিপিসি-৩, গাজীপুরের যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে গাজীপুরের কালীগঞ্জ থানার এসআই মোঃ মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল ফজলে রাব্বি রাত্রীকালীন ডিউটি পালন শেষে তিন আসামিকে নিয়ে থানায় ফিরছিলেন। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কালীগঞ্জ শ্রমিক কলেজের প্রধান ফটকের পশ্চিম পাশে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে চোর সন্দেহে দুই ব্যক্তিকে তল্লাশি করছিলেন তারা। এ সময় কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) ঘটনাস্থলে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন।

এজাহারে উল্লেখ করা হয়, রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে টঙ্গী থেকে ঘোড়াশালগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লাকে সজোরে ধাক্কা দেয়। এতে পিএসআই জাবেদ ওমর এবং কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন। ট্রাকটি রফিকুল ইসলাম মোল্লার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় এসআই মোঃ মিজানুর রহমান ট্রাকটি থামানোর চেষ্টা করলে চালক তাকে ট্রাকের সামনের অংশে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫০০ গজ টেনে নিয়ে গিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ৬টা ৪৭ মিনিটে এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রধান অভিযুক্ত ট্রাকচালক মোঃ মাজহারুল ইসলামকে গ্রেফতারের লক্ষ্যে এসআরবি-১ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। পরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় অভিযানকারী দল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পিরোজপুরের ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

news image

গাজীপুরে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ট্রাকচালক গ্রেফতার

news image

দেওয়ানগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে সাবেক ইমামের যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

news image

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫, জব্দ মোটরসাইকেল

news image

বরিশালে ২০৩৫ পিস ইয়াবা ও টাকাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে ১৪ লাখ টাকার ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ

news image

জামালপুরে বেকারি ও খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযান: ১৮ হাজার টাকা জরিমানা

news image

মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, এসআরবি-৮ এর অভিযান

news image

ল্যাপটপ ও ডিভাইসে রোগ নির্ণয়ের প্রতারণা: বাবুগঞ্জে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক জরিমানা

news image

দেওয়ানগঞ্জে ভূয়া নামজারি ও জমি দখলের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

news image

উজিরপুর ইছলাদী টোল প্লাজায় এসআরবি-৮ এর তল্লাশি: বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

news image

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাত্রিকালীন অভিযান: ইয়াবা ও মদসহ কারবারি মোন্নাফ গ্রেফতার

news image

রৌমারীতে মাঝরাতে পুলিশের বিশেষ অভিযান: ১৪৬ বোতল বিদেশি মদসহ জাকির গ্রেফতার

news image

মতলবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় অসাধু জেলেদের ইলিশ শিকার, প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিমওয়ালা মাছ

news image

পটুয়াখালীর আলোচিত আকাশ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে কেমিক্যাল ও চিনি দিয়ে তৈরি হচ্ছিল ভেজাল গুড়: মালামালসহ আটক ৩

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

news image

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪

news image

পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ: সিরাজগঞ্জ থেকে প্রতারক মুন্না গ্রেপ্তার

news image

বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে গোয়েন্দা পুলিশের আকস্মিক অভিযান

news image

দেওয়ানগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

ডোপ টেস্টের জন্য হেফাজতে, থানা থেকে পালানোর অভিযোগ এএসআই দেলোয়ারের বিরুদ্ধে

news image

বরিশাল শেবাচিমে দুই দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর

news image

বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই এলাকায় অভিযান: ৮ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার

news image

জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেপ্তার

news image

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ

news image

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা মিটু শেখ ঢাকা থেকে গ্রেফতার

news image

বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি রিফাত গ্রেফতার, মোবাইল জব্দ

news image

বরিশালে জামিনে এসেই আবার ‘রমরমা’ ইয়াবা ব্যবসা: জিয়া সড়কে ইকবালের আধিপত্য