বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৪ অক্টোবার ২০২৬ ০৭:১৩ পি.এম
দেওয়ানগঞ্জে কেমিক্যাল ও চিনি দিয়ে তৈরি হচ্ছিল ভেজাল গুড়: মালামালসহ আটক ৩
দেওয়ানগঞ্জে ভজাল আখের গুড় তৈরিতে আটক - ৩
১৪ অক্টোবর বুধবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চরে রাসায়নিক মিশ্রিত চিটা গুড়, ময়দা, চিনি ও ভুট্টার গুঁড়া দিয়ে অবৈধভাবে নকল ও ভেজাল আখের গুড় তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
১৩ অক্টোবর দেওয়ানগঞ্জ থানাধীন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদে দক্ষিণ গোয়ালকান্দা গ্রামে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এই ভেজাল কারখানার সন্ধান পায় এবং ঘটনাস্থল থেকে ৩ কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর ও দক্ষিণ গোয়ালকান্দা এলাকার মৃত তাহের আলীর ছেলে মোঃ সবুর (৪৫), মৃত কট্টু মন্ডলের ছেলে মোঃ মকবুল (৬০) এবং মোঃ ফুলচানের ছেলে মোঃ রবি আলম ওরফে রফিক (২৭)। বাকিরা পালিয়ে যায়।
পুলিশ সাংবাদিকদের জানায়, ডাংধরা ইউনিয়নের কুমাররেরচর বাজারে অবস্থানকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে দক্ষিণ গোয়ালকান্দা গ্রামে আসামি সবুরের বাড়ির ভেতর অবৈধভাবে ভেজাল খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছে। তথ্যের সত্যতা যাচাইয়ে সকাল ৯:৫৫ ঘটিকায় এসআই আবদুল্লাহ আল মোমেন ও এসআই বিপ্লব হাসানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ৮-১০ জন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তিনজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের দেখানো মতে সকাল ১০:১৫ ঘটিকায় বসতবাড়ির উঠান থেকে মোট ৭৭,১৬০ টাকার ভেজাল গুড়সহ অন্যান্য মালামাল ও ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে তরল গুড় তৈরির একটি বড় স্টিলের কড়াই, দুটি মুগুর, একটি লোহার খুন্তি, কনটেইনারে থাকা ২০২ কেজি চিটা গুড়, ৬১ কেজি ময়দা, ৩০০ কেজি সাদা চিনি, সাতটি ক্যারেটে ২৮০টি গুড়ের বল (১৯৬ কেজি) এবং ১০ কেজি ভুট্টার গুঁড়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা অকপটে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে এসব রাসায়নিক ও নিম্নমানের উপকরণ দিয়ে অবৈধভাবে ভেজাল আখের গুড় তৈরি করে স্থানীয় বাজারে ক্রয়-বিক্রি করে আসছিল।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন বলেন, ভেজাল গুড় তৈরির কাঁচামাল, প্রস্তুতকৃত ভেজাল গুড় ও সরঞ্জামসহ তিনজনকে আটক করে দেওয়ানগঞ্জ মডেল থানায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় খাদ্য ভেজালকরণের অপরাধে ১৯৭৪ সালের দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের ২৫সি(১)(এ) ধারায় আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
দেওয়ানগঞ্জে কেমিক্যাল ও চিনি দিয়ে তৈরি হচ্ছিল ভেজাল গুড়: মালামালসহ আটক ৩
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়ি-ভাসুরসহ আটক ৪
পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ: সিরাজগঞ্জ থেকে প্রতারক মুন্না গ্রেপ্তার
বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে গোয়েন্দা পুলিশের আকস্মিক অভিযান
দেওয়ানগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
ডোপ টেস্টের জন্য হেফাজতে, থানা থেকে পালানোর অভিযোগ এএসআই দেলোয়ারের বিরুদ্ধে
বরিশাল শেবাচিমে দুই দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর
বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই এলাকায় অভিযান: ৮ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার
জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ পুলিশের অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে জমি দখল ও হামলার মূল হোতা 'ভূমিদস্যু' ফারুক খান টঙ্গীতে র্যাবের হাতে গ্রেপ্তার
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
সৌদি আরবে মতলবের প্রবাসীকে হত্যার অভিযোগ: মরুভূমিতে মিলল বালুচাপা মরদেহ
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা মিটু শেখ ঢাকা থেকে গ্রেফতার
বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি রিফাত গ্রেফতার, মোবাইল জব্দ
বরিশালে জামিনে এসেই আবার ‘রমরমা’ ইয়াবা ব্যবসা: জিয়া সড়কে ইকবালের আধিপত্য
রাজীবপুরে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে মারধরের ঘটনা: এসআরবির জালে প্রধান আসামি ফয়সাল
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
পরিচয় বদলে ২৭ বছর ভারত-কুয়েতে আত্মগোপন, অবশেষে খুলনায় গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল
ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি
১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, ভোলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেপ্তার
রৌমারীতে পুলিশের বিশেষ অভিযান: জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১২ জুয়াড়ি আটক
পিচ উঠে গর্তের সৃষ্টি: বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের গুরুত্বপূর্ণ সড়ক
বেতাগীতে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় বখাটের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
দেওয়ানগঞ্জে সিআইআর মামলার সাজাপ্রাপ্ত আসামি আফসার আলী গ্রেপ্তার
দেবীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ঢাকার যুবক গ্রেপ্তার
আত্মীয়ের জানাজায় গিয়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী: জামালপুরে দুর্ধর্ষ চুরি
জামালপুরে যৌনপল্লীতে পুলিশের অভিযান: ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
মাদারগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড