নুরে আলম তাশদীদ, স্টাফ রিপোর্টার ১৮ নভেম্বার ২০২৬ ০৫:৩৬ পি.এম
মঠখোলা পুরান বাজারে দুঃসাহসিক চুরি: আলমারি ভেঙে স্বর্ণালংকার ও জমির দলিল লুট
মাদারীপুর সদর থানার মঠখোলা পুরান বাজার এলাকায় বিসিক শিল্পনগরী সংলগ্ন শহীদ বাচ্চু সড়কে মরহুম আনিস হাওলাদারের বাড়িতে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ১৮ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ রাতে সংঘটিত এই চুরিতে সংঘবদ্ধ চোর চক্র ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে এবং মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম আনিস হাওলাদারের তৃতীয় পুত্র মোহাম্মদ জাকির হোসেনের বাড়িতে ১৮ নভেম্বর ২০২৬ খ্রিঃ রাতের কোনো একসময়ে চোরেরা ছাদের বা চালের টিন কেটে ঘরে নামে। এরপর তারা ঘরের ভেতরে থাকা স্টিলের আলমারি, ওয়ারড্রব, খাটের ড্রয়ার এবং বিভিন্ন আসবাবপত্র সজোরে ভেঙে তছনছ করে। চোরেরা ঘরের আলমারি ও ড্রয়ারে রক্ষিত নগদ টাকা এবং স্বর্ণালংকারসহ বহু মূল্যবান জিনিসপত্র লুট করে।
শুধু নগদ অর্থ ও সোনাদানা নয়, চোরের দল ঘরের সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্রও তছরুপ করেছে। চুরি হওয়া এসব গুরুত্বপূর্ণ নথিপত্রের মধ্যে রয়েছে বাড়ির জমির দলিল, পর্চা (খতিয়ান), এবং ইসলামী ব্যাংকসহ মোট পাঁচটি বিভিন্ন ব্যাংকের চেক বই। এছাড়া পরিবারের নিত্যব্যবহার্য এবং অন্যান্য মূল্যবান মালামালও চোরেরা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
১৮ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ সকালে মোহাম্মদ জাকির হোসেনের প্রতিবেশীরা ঘুম থেকে উঠে তার বসত ঘরের টিনের চালা কাটা দেকতে পায় এবং সাথে সাথে মোহাম্মদ জাকির হোসেনের স্ত্রী সেলিনা বেগমকে ফোন করে জানায়। উল্লেখ্য গত ০৩ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখ হতে মোহাম্মদ জাকির হোসেনের স্ত্রীর চিকিৎসার জন্য স্ত্রী ও সন্তানেরা ঢাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে তারা তরিঘরি করে ১৮ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ২:০০ ঘটিকার সময় বাড়িতে পৌছাইয়া বসত ঘরের দরজা খুলিয়া ঘরের ভিতর প্রবেশ করিয়া দেখিতে পায় এই আকস্মিক ও দুঃসাহসিক চুরির ঘটনা।
এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত মোহাম্মদ জাকির হোসেনের পক্ষ থেকে মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে ঘটনার সত্যতা যাচাই এবং জড়িত চোর চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্থানীয় এলাকাবাসী দ্রুত চোরদের গ্রেপ্তার ও এলাকার নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।
বকশীগঞ্জ সীমান্তে বাঁশঝাড়ের গর্ত থেকে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি
মঠখোলা পুরান বাজারে দুঃসাহসিক চুরি: আলমারি ভেঙে স্বর্ণালংকার ও জমির দলিল লুট
নলছিটিতে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার প্রধান অভিযুক্ত হাসান গ্রেফতার
মাদারীপুরে ৬১ ইটভাটার একটিরও নেই বৈধ লাইসেন্স, হুমকির মুখে কৃষিজমি ও পরিবেশ
বরিশালের আগৈলঝাড়ায় অটোরিকশা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়
সাংবাদিক চিনে রাখুন! চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে ৪ ভুয়া সাংবাদিক কারাগারে
মতলব উত্তরে জমি দখল ও গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ
বরিশালে ১১ দিনের মাথায় একই স্থানে আবারও বালু উত্তোলন, ইউএনওর গভীর রাতে অভিযান
বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান: কোডিন মিশ্রিত ১০ বোতল সিরাপ ও নগদ ২ লাখ টাকা উদ্ধার
যৌতুকের দাবিতে গৃহবধূর রগ কাটা মামলার প্রধান আসামি শাকিল ফকির মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার
কলাপাড়ায় ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: ভণ্ড কবিরাজ মুসা গ্রেপ্তার
নাটোরে দেড় কোটি টাকা আত্মসাৎ: স্বর্ণ ব্যবসায়ীর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিলার মৃত্যু: এসআরবি-র যৌথ অভিযানে প্রধান আসামি রাসেল বয়াতী গ্রেপ্তার
মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে
জামালপুর সদর উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ কুড়িগ্রামের এক ব্যক্তি আটক
মেলান্দহে ৫৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুরে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা হত্যা মামলা: প্রধান অভিযুক্ত ট্রাকচালক গ্রেফতার
দেওয়ানগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে সাবেক ইমামের যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা
জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫, জব্দ মোটরসাইকেল
বরিশালে ২০৩৫ পিস ইয়াবা ও টাকাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার
জামালপুরের দেওয়ানগঞ্জে ১৪ লাখ টাকার ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ
জামালপুরে বেকারি ও খাবার হোটেলে মোবাইল কোর্টের অভিযান: ১৮ হাজার টাকা জরিমানা
মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার, এসআরবি-৮ এর অভিযান
ল্যাপটপ ও ডিভাইসে রোগ নির্ণয়ের প্রতারণা: বাবুগঞ্জে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক জরিমানা
দেওয়ানগঞ্জে ভূয়া নামজারি ও জমি দখলের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি
উজিরপুর ইছলাদী টোল প্লাজায় এসআরবি-৮ এর তল্লাশি: বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১
কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাত্রিকালীন অভিযান: ইয়াবা ও মদসহ কারবারি মোন্নাফ গ্রেফতার
রৌমারীতে মাঝরাতে পুলিশের বিশেষ অভিযান: ১৪৬ বোতল বিদেশি মদসহ জাকির গ্রেফতার
মতলবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় অসাধু জেলেদের ইলিশ শিকার, প্রকাশ্যে বিক্রি হচ্ছে ডিমওয়ালা মাছ
পটুয়াখালীর আলোচিত আকাশ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেপ্তার